নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

পানি সংকট নিরসনে ইমারাতে ইসলামিয়ার স্পিন বোল্ডাকে পানিধারণ বাঁধ নির্মান সম্পন্ন

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলার আঞ্জারকি গ্রামে পানিসংকট নিরসন ও শুষ্ক অনাবাদি জমি সেচ সুবিধার আওতায় আনতে একটি বৃহৎ পানিধারণ বাঁধ নির্মান করা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের উদ্যোগে নির্মিত এই পানিধারণ বাঁধটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পল্লী পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, আঞ্জারকি গ্রামে নির্মিত পানিধারণ বাঁধটির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার মোট ব্যয় দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়ন আফগানি। বাঁধটির দৈর্ঘ্য ১১৫ মিটার এবং উচ্চতা ৭ মিটার। এতে সর্বোচ্চ সাত লাখ ঘনমিটার পানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাঁধটি শুধু পানির ঘাটতি মোকাবিলায় নয়, বরং আশপাশের বিস্তীর্ণ শুষ্ক ও অনাবাদি জমি সেচ সুবিধার আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রাদেশিক সরকারের ঘোষণায় বলা হয়েছে, নতুন এই পানিধারণ বাঁধ নির্মাণের মাধ্যমে স্পিন বোল্ডাক জেলার মরুপ্রবণ এলাকায় টেকসই উন্নয়নের পথ সুগম হয়েছে। পানি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে ভবিষ্যতে কৃষি ও স্থানীয় জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.