নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

কাবুল–মস্কো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫০

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরী হয়েছে। ইমারাতে ইসলামিয়া তেল ও গ্যাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির পাশাপাশি নিজস্ব কৃষি ও প্রাকৃতিক সম্পদ রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে চায় বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসান হাফিযাহুল্লাহ।

রুশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গুল হাসান হাসান হাফিযাহুল্লাহ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে বিকাশের পথে রয়েছে। তিনি জানান, বিশেষ করে ব্যাংকিং খাতে বিদ্যমান কিছু সীমাবদ্ধতা দূর করা গেলে আফগানিস্তান রাশিয়া থেকে তেল, গ্যাস, ওষুধ, শিল্পপণ্য, শস্য, ভোজ্য তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের পক্ষ থেকেও রাশিয়ায় তাজা ও শুকনো ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ, কার্পেট এবং খনিজ সম্পদ রপ্তানির পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। এসব আমদানি ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হলে কাবুল ও মস্কোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও জানান, মস্কোতে আফগান পণ্যের একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও পণ্য বিনিময়ে ইতিবাচক প্রভাব পড়বে। তার মতে, এই ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক লেনদেনকে আরও গতিশীল করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.