নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

র‌্যাবের নাম পরিবর্তন করে ‘এসআইএফ’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

অন্তর্বর্তী সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায়।

দৈনিক আমার দেশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাবের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছে। আদেশ জারির পর নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে র‍্যাবের পোশাকেও পরিবর্তন আনা হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে ২০০৪ সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের আমলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়।

উল্লেখ্য যে, বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। এ প্রেক্ষাপটেই র‍্যাবের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.