নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ঝিনাইদহে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রা‌ম থেকে পু‌লিশ জসিম উদ্দিন নামে এক যুবকের ক্ষত‌বিক্ষত লাশ উদ্ধার করেছে।

নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দিকে দৌলতপুর ইউ‌নিয়নের টেংরাখালীর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পেশায় কৃষক ও দুই সন্তা‌নের জনক নিহত জসিম উ‌দ্দিন (৩৫) দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালী মাঠের নির্জন একটি ভুট্টাক্ষেতের মধ্যে তার ক্ষত‌বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

এলাকার বাসিন্দা মতিয়ার রহমান জানিয়েছেন, নিহতের গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, তাকে অত্যন্ত প‌রিক‌ল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.