| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাবুলে এক সংবাদ সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ বলেছেন, আমরা সংঘাত চাই না তবে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সন্ত্রাসী আগ্রাসন অব্যাহত থাকলে দীর্ঘ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইমারাতে ইসলামিয়া।
তিনি জানান, ইমারাতে ইসলামিয়া পাকিস্তানের আগ্রাসন সম্পর্কে প্রতিবেশী দেশগুলোকে তাদের অবস্থান জানিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন যুদ্ধ বন্ধের জন্য ইমারাতে ইসলামিয়াকে অনুরোধ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধের দায়িত্ব সংঘাতের সূচনাকারীদের ওপরই বর্তায়।
©somewhere in net ltd.