নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ঈদুল ফিতরে পর্যটকের ঢল, ইমারাতে ইসলামিয়ায় ভ্রমণে নতুন রেকর্ড

২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:০২

ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গুফরান হাফিযাহুল্লাহ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রায় ২৩ লাখ দেশি ও বিদেশি পর্যটক দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও প্রাকৃতিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেছেন। ২৪ মার্চ, মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

‎তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের পর্যটন খাতের উন্নয়ন ও শক্তিশালী হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

‎এদিকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণ, জনসাধারণের স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটন কেন্দ্রসমূহ রক্ষায় জনসাধারণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাপক সহযোগিতা ও প্রচেষ্টার ফলে ঈদের ছুটিতে পর্যটকরা দেশের বিভিন্ন অঞ্চলে পূর্ণ আস্থা নিয়ে ভ্রমণ করতে পেরেছেন।

‎‎খোবাইব গুফরান হাফিযাহুল্লাহ আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় দেশব্যাপী পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে এবং পর্যটকদের জন্য আরও সুবিধা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎অন্যদিকে, দেশের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করা পর্যটকরা শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থানীয় জনগণের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেছেন। তাদের মতে, আফগানিস্তানের প্রতিটি প্রদেশই সবসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তবে বর্তমান নিরাপত্তা ও পর্যটন সুবিধার কারণে এবারের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্মরণীয় হয়ে উঠেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.