নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

কুনার প্রদেশে পাকিস্তানি সন্ত্রাসী সেনা বাহিনীর ড্রোন হামলায় ২ জন বেসামরিক নাগরিক শহীদ, আহত আরও ৮ জন

২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তানি সন্ত্রাসী সেনা বাহিনীর ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক শহীদ এবং আরও আটজন আহত হয়েছেন। ২৫ মার্চ, বুধবার প্রদেশটির বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় তথ্য ও সংস্কৃতি বিভাগ।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের তথ্যমতে, পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী মারাওয়ারা, সারকানো, শেলতন ও নরি জেলায় ব্যাপক গোলাবর্ষণ এবং ড্রোন হামলা চালায়। এসব হামলার ফলে সারকানো ও নরি জেলায় দুইজন বেসামরিক নাগরিক শহীদ এবং আটজন আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার পাকিস্তানি সেনারা প্রায় ৮০টি ভারী অস্ত্রের গোলা নিক্ষেপ করে এবং দুটি ড্রোন হামলা চালায়। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।

এদিকে সীমান্তে অবস্থানরত ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী পাল্টা জবাব হিসেবে সারকানো জেলার নওয়াপাস এলাকায় শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে ট্যাংক থেকে গোলাবর্ষণ করেন। এতে তিনটি শত্রু চৌকি ধ্বংস এবং এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলেও পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে কুনার ও পাকতিকাসহ বিভিন্ন সীমান্তবর্তী প্রদেশে হামলা অব্যাহত রেখেছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কর্মকর্তারা বারবার এই হামলার নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়েছেন যে, জাতীয় নিরাপত্তা ও বেসামরিক জীবন হুমকির মুখে পড়লে আফগান বাহিনী কঠোর জবাব দেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.