নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি চাল পাচারকালে সাবেক ছাত্রদল নেতা হাতেনাতে আটক

০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৪

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছিল ডিলার জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন। গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় সমালোচনা শুরু হয়েছিল।

অবশেষে গত রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, জাকারিয়া চৌধুরী ডিলার নিয়োগের পর থেকে অনিয়ম করে আসছিল। সে সুবিধাভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই আত্নসাৎ করত।

এর আগেও তার বিরুদ্ধে চাল হবিগঞ্জ শহরে পাচার করার অভিযোগ ছিল। গত রোববার বিকালে সে করাব গ্রামের কদমতলী এলাকা থেকে টমটম (ইজিবাইক) দিয়ে তিন বস্তা চাল পাচার করতে গেলে সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.