| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহপাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.
হে ঈমানদারগণ নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদি, লটারি ইত্যাদি ঘৃণিত ও শয়তানের কাজ, তোমরা এ থেকে বিরত থাকলে সফল হবে (সূরা মায়িদা, আয়াত ৯০)।
আল্লাহপাক আরও বলেন, তারা আপনাকে মদ, জুয়া সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন উভয়টিতে রয়েছে মহাপাপ (সূরা বাকারা, আয়াত ২১৯)।
রাসুলুল্লাহ ﷺ-এর মিম্বরের উপর দাঁড়িয়ে হযরত ওমর ফারূক রা. লোকজনের সামনে এই ঘোষনা দিয়েছিলেন- الخَمرُ ما خامر العَقلَ – “খামরুন (মদ/মাদক) হল তা, যা মস্তিষ্কে মাদকতা আনয়ন করে”। [সহিহ বুখারী, হাদিস ৪৩৪৩; সহিহ মুসলীম, হাদিস ৩০৩২]
আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সংশ্লিষ্ট দশ শ্রেণির লোককে লা‘নত তথা অভিসম্পাত করেছেন, আনাস ইবন মালিক ও আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে বর্ণিত, তারা বলেন
«لَعَنَ رَسُوْلُ اللهِ رسول الله صلى الله عليه وسلم فِيْ الْـخَمْرِ عَشْرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالْـمَحْمُوْلَةَ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالْـمُشْتَرِيَ لَهَا، وَالْـمُشْتَرَاةَ لَهُ، وَفِيْ رِوَايَةٍ: لُعِنَتِ الْـخَمْرُ بِعَيْنِهَا، وَفِي رِوَايَةٍ: لَعَنَ اللهُ الْـخَمْرَ وَشَارِبَهَا»
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) মদের সঙ্গে সংশ্লিষ্ট দশ ধরনের লোককে অভিশাপ দিয়েছেন। তারা হল- মদ প্রস্তুতকারী, পরামর্শদাতা, পানকারী, বহনকারী, যার জন্য বহন করা হয়, পরিবেশনকারী, বিক্রেতা, মূল্যভোগী, ক্রেতা, যার জন্য ক্রয় করা হয় (তিরমিযী, 1295)।
প্রত্যেক নেশা মাদক, প্রত্যেক মাদক হারাম (ইবনু মাজাহ) মদ পানকারী জান্নাতে যাবে না (ইবনে মাজাহ)। প্রত্যেক নেশা মাদক, প্রত্যেক মাদক হারাম (ইবনু মাজাহ)
©somewhere in net ltd.