নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাচাল হৃদয় কহিতে চায়!!

ভিনগ্রহের ধ্রুব

ভিনগ্রহের ধ্রুব › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ভালোবাসো!!

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৮

হৃদয় বলে, " তুমি কি সত্যিই (......)-কে ভালোবাসো?? Really!! আমার তো মনে হয় না।"
.
.
আমি আশ্চর্যান্বিত নীতবতায় জিজ্ঞেস করি,"কেন?"
.
উত্তরে হৃদয় বলে, "কারণ, তোমরা সবাই স্বার্থপর মানুষ; আত্মপ্রেমিক তো বটেই!! তোমরা কাওকেই ভালবাসতে পার না। পারবেই বা কিভাবে? নিজের স্বার্থসুখ নিয়ে সারাক্ষন ব্যস্ত থাকলে তো আর অন্যদের ভালবাসা যায় না।". . . একটু থেমে, "বুঝলে?? আসলে তোমরা, মানুষরা শুধু নিজেকেই ভালবাসো......।"
.
.
হৃদয় আপন মনে বক বক করেই যাচ্ছে। "একে তো থামাতে হবে, না হলে তো......!!", এই ভেবে আমি মানবজাতির স্বার্থে নিজের মুখ খুলি, "থামো! থামো! কত বল তুমি! হৃদয় হয়েছ বলে কি যাই খুশি তাই বলবে??"
.
এবার আমি চোখ বুঝে হৃদয়কে ঘায়েল করার উদ্দেশ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলি, "তোমার হয়তো জানা নেই, যে স্বার্থপর মানুষ নিজেকে ভালবাসতে জানে না, অন্যকে ভালবাসা তার কাছে হয়ে পড়ে দুঃসাধ্য। নিজেকে ভাল না বাসলে অন্যদের ভালবাসা বিলাব কিভাবে . . . ??"
.
.
.
.
হতভম্ব হৃদয় এবার নিশ্চুপ . . . . . . . . !!
(হয়তা ভাবতে বসেছে)
.
.
তবু ঠিক যেন বুঝে উঠছি না, কে ঠিক?? আমি নাকি হৃদয়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.