| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাক ডাকা ভোরের স্নিগ্ধ এক ফালি রোদ্দুর,
সেই মিষ্টি রোদ্দুরে চোখঝলসানো মুঠো মুঠো কাশফুল,
তার পাশের ধানক্ষেত থেকে ভেসে আসা ভেজামাটির সোঁদা গন্ধ,
অনন্ত নীলিমায় মিশে যাওয়া বিস্তীর্ণ বিলের টলমলে কাকচক্ষু জল,
কিংবা সেই বিলের ধারে ধ্যানরত নীলচে মাছরাঙ্গাটা-
চিবিয়ে খাব সব......
ছিড়ে ছিড়ে মেঘগুলো খাব,
মেঘ খেকো রংধনু খাব,
রাতের চিলতে চাঁদটা খাব,
শেষ প্রহরের ধ্রুবতারাটা খাব,
পতাকার গাঢ় সবুজ চিড়ে রক্তিম ঐ বৃত্ত খাব......
স্বরলিপি,
বর্ণমালা,
ঘুণে ধরা স্বরলিপি,
কাব্যের ঝিঁঝিঁপোকা-
সব খাব কেটে,ছিড়ে,চেটেপুটে......
লালসবুজ স্বপ্নপুরীতে চলছে হায়নার ভোজউৎসব
তাই 'রাজ'পথ,'সং'বিধান,'মান'চিত্র সবই চর্বচোষ্য সুখাদ্য
©somewhere in net ltd.