| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁয়ের মানিক
যা দেখছি, যা ভাবছি, তাই বলছি। সময়ের সাথে সবাই বদলায়। আমি ও বদলাই।
সামু পড়ি কবে থেকে টা মনে নেই। প্রতিদিন প্রায় সব লেখাই পড়ি। তবে কবিতা আর খিস্তি বাদ দিয়ে। কবিতা পড়ার মতো কবিত্ব আমার নেই। খিস্তি পড়ার মতো ধৈর্য নেই। অনেক ব্লগার ভালো লিখেন। তবে কেন যেন হটাত করেই খিস্তি শুরু করেন। কোন কিছুকে ভালো বলতে হলে তো অন্য কিছুকে গালি দেয়ার প্রয়োজন নেই।
হটাত করে সামু-তে রি-পোস্ট বেড়ে গিয়েছিল। কোন একজন সেদিকে মডুদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তাঁর নাম মনে নেই। তাঁকে ধন্যবাদ।
সামু একটি শক্তিশালী মাধ্যম। কেউ কেউ অপব্যাবহারের চেষ্টা করেন। তা দেখে ও অনুমান করা যায় এর শক্তি।
সামু এখন একটি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রেখে যথেচ্ছাচারকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন একটি কাজ।
যাই হোক সামু-র জন্য শুভকামনা আর লেখক ও পাঠক দের জন্য শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪
এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম। শুভকামনা।
ঈদের শুভেচ্ছা।