| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র চার মাস আগেই হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে আর্জেন্ট ভিত্তিতে ৬০০০ টাকা খরচ করে মেশিন রিডেবল পাসপোর্ট করেছিলাম। তখন ব্যচেলার ছিলাম, তাই স্ত্রীর নামের ঘর ফাকা ছিল। পাসপোর্ট করার কিছুদিন পরই বিয়ে করলাম। জরুরী প্রয়োজনে স্ত্রীকে নিয়ে দেশের বাইরে যাবার প্রয়োজন। তাই স্ত্রীর পাসপোর্টও আর্জেন্ট ভিত্তিতে ৬০০০ টাকা দিয়ে করলাম। এখন ঝামেলা তৈরি হয়েছে আমার পাসপোর্টে স্ত্রীর নাম নাই। স্ত্রীর নাম সংযোজন করতে হবে। ভাল কথা, গেলাম পাসপোর্ট অফিসে তাদের কথাশুন মাথার ভিতর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। মহামান্য জ্ঞানীরা বললেন স্ত্রীর নাম সংযোজন করা যাবে না। নতুন পাসপোর্ট নিতে হবে। এদিকে আমার হাতে সময়ও নেই। তার মানে আবারও ৬০০০ টাকা লাগবে। এটা কোন কথা হলো, অতিরিক্ত তথ্য সংযোজন করার জন্য কেন নতুন পাসপোর্ট নিতে হবে ? পাসপোর্ট অফিসের অনেক উদ্ধতন কর্মকতাদের সাথে কথা বললেও, বিষয়টার যে কোন যৌক্তিকতা নাই সেটা বুঝাতে ব্যর্থ হলাম।
তাই বিয়ের আগে পাসপোর্ট করবেন না। করলে আমার মতো ধরা খাবেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
আলো আধাঁর বলেছেন: আগে বলেন নাই ক্যান
২|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
নুরুন নেসা বেগম বলেছেন: নিয়ম বদলাক।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
আলো আধাঁর বলেছেন: পাসপোর্ট অফিসের অনেক উদ্ধতন কর্মকতাদের সাথে কথা বললেও, বিষয়টার যে কোন যৌক্তিকতা নাই সেটা বুঝাতে ব্যর্থ হয়েছি।
৩|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
ইমাম হাসান রনি বলেছেন: শিট
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
আলো আধাঁর বলেছেন:
৪|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
businessman বলেছেন: bhaia, duaa korben, kalke amar passport delivery date dise, r ami biyee korar pore MRP passport korte disilam,
thanks
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
আলো আধাঁর বলেছেন: পাসপোর্ট পেয়ে যাবেন দোয়া করি। যাক আপনি ধরা খান নি।
৫|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... অনেকেরই উপকারে আসবে... ![]()
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
আলো আধাঁর বলেছেন: ধন্যবাদ।
৬|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
স্বপ্ন ছায়া বলেছেন: লুল
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
আলো আধাঁর বলেছেন: ওই মিয়া এখানে লুল এর কি দেখলেন ?
৭|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
বিডি আমিনুর বলেছেন: স্ত্রী তালাক দিয়ে দেন ![]()
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
আলো আধাঁর বলেছেন: এখন লাগবে ৬০০০ টাকা স্ত্রী কে তালাক দিলে লাগবে ৬ লক্ষ টাকা। এখন কন কি করমু ?
৮|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
নতুন বলেছেন: আপনার পাসপোটে বউএর নামের দরকার কি?
তার ভিসা থাকলেই তো হবে... বিদেশের ইমিগ্রেশন তো ঝামেলা করবেনা মনে হয়....
দরকার হতে পারে ম্যারেজ সাটিফিকেট... ঐটা করে রাখেন...
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
আলো আধাঁর বলেছেন: বিদেশের ইমিগ্রেশন তো সমস্যা না। সমস্যা হচ্ছে এম্বাসিতে, কারন আমি ভিসা ফরমে স্ত্রীর নাম লিখলে তারা ফরম জমা নিতে পারছে না। কারন আমার পাসপোর্টে আমার স্ত্রীর নাম নাই। আশা করি ব্যাপারটা এখন আপনার কাছে পরিস্কার হয়েছে।
৯|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই আমি ট্রাভেল লাইনে হালকা পাতলা কিছু কাজ করি। আমার কাছে যতগুলো কাষ্টমসার আসে তাদের অধিকাংশের পাসপোর্টে কোনো না কোনো ভূল থাকে আর এই ভূল গুলো অধিকাংশ সময়েই হয়ে তাকে পাসপোর্ট অফিসের লোকজনের দ্বারা। কিন্তু যন্ত্রনা পোহাতে পাসপোর্ট হোল্ডারদের । অনেকবার ঢাকার পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি এই সমস্যা কিন্তু যেই লাউ সেই কদু। বলে অভিযোগ দিয়ে যান আমরা দেখছি। তারপর আমরা দেখছিও এক সময় মরে যায়।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
আলো আধাঁর বলেছেন: ভাই, আপনার নাম্বারটা কি পেতে পারি ? একটা বিষয়ে পরামর্শ দরকার ছিল।
১০|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
ইয়ার শরীফ বলেছেন: হুমম... অনেকেরই উপকারে আসবে... ![]()
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
আলো আধাঁর বলেছেন: ধন্যবাদ।
১১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
ভাবনার নদী বলেছেন: ফরম পুরণের সময় কাবিননামা দিলেই তো হয় পাসপোর্ট নতুন করে করতে হবে কেন?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
আলো আধাঁর বলেছেন: মামা বাড়ির আব্দার নাকি ? " ফরম পুরণের সময় কাবিননামা দিলেই তো হয় "
পাসপোর্টের তথ্য এবং ভিসা ফরমে একই তথ্য থাকতে হবে। বুঝতে পারছে ভাইসাব ?
১২|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১
বাগসবানি বলেছেন: সমস্যা আপনার বিবাহতেও না বা এম্বেসীতেও না । সমস্যা হইল গ্রীণ পাসপোর্ট । ঐটা চেন্জ করলেই সব সমস্যা শেষ । এম্বেসীতে কাবিন নামা ও প্রমাণ জমা দেন । এইসব সমস্যা শুধু অকারণে হেনেস্তা করার জন্যে । পৃথিবীর কোনো দেশের এম্বেসীতে এমন কোনো রুল নাই যে বিয়ে হওয়ার সাথে সাথে পাসপোর্টের নাম চেন্জ করতে হবে । তা কোন দেশের এম্বেসী ?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
আলো আধাঁর বলেছেন: সমস্যা হচ্ছে এম্বাসিতে, কারন আমি ভিসা ফরমে স্ত্রীর নাম লিখলে তারা ফরম জমা নিতে পারছে না। কারন আমার পাসপোর্টে আমার স্ত্রীর নাম নাই। আশা করি ব্যাপারটা এখন আপনার কাছে পরিস্কার হয়েছে। সব এম্বাসীতেই একই সমস্যা।
১৩|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০২
বাগসবানি বলেছেন: বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান এম্বেসীর লোকজন বেশি ঝামেলা করে ।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
আলো আধাঁর বলেছেন: কথা ১০০% সত্য।
১৪|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
নাহিদ সৈকত বলেছেন: সরকারি মোটামুটি সব অফিসেই কিছু না কিছু ঝামেলা করেই রাখবে। টাকা খাওয়ার ধান্ধা আরকি। ভাই কি আর করবেন... এইটা বাংলাদেশ। এটা নিয়ে দৌড়াদৌড়ী করে কোন লাভ হবে বলে মনে হয় না। নতুনই বানায়া ফেলেন।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
আলো আধাঁর বলেছেন: জ্বি, ভাই আবার জরিমানা দিতে হবে।
১৫|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
:!> :#> :!> আর সকালে উঠে ঝামেলা পোহাবেন না তা হবে না তা হবে না
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
আলো আধাঁর বলেছেন: :!> :!> :!>
১৬|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
আহমেদ রিজভী বলেছেন: আমার পাসপোর্টটা আসছে অক্টোবরে রিনিউ করতে হবে । যাই হোক এখন আগে শুভ কামটা সারমু হের পর রিনিউ করমু ।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
আলো আধাঁর বলেছেন: আমিও সেই কথাই বলছি আগে শুভ কাজ তারপর পাসপোর্ট।
১৭|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
ভাবনার নদী বলেছেন: আমার পাসপোর্ট বিয়ের আগে করা বৌএর নাম নাই আমি তো কাবিননামা দিয়েই ভিসা পাইছিলাম।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
আলো আধাঁর বলেছেন: ভাই এটা কত দিন আগের ঘটনা ?
১৮|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
মিজভী বাপ্পা বলেছেন: মুই তো হাচঁফুট কইচ্চি
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
আলো আধাঁর বলেছেন: এখন ছয়ফুট হবার অপেক্ষায় থাকেন।
১৯|
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০
তিতাস একটি নদীর নাম বলেছেন: দুঃখিত আপনার কথা আসলে বুঝতে পারি নাই।
ভিসা পেতে বা ভিসার জন্য এপ্লাই করতে ওয়াইফের নাম লাগবে এবং সেটা পাসপোর্টে থাকতে হবে? জানা ছিল না।
আমি বিয়ে করার অনেক আগে থেকে বিদেশে আছি।
বিয়ের পরে দেখেছি আমার ওয়াইফেরও আগে থেকে পাসপোর্ট করা ছিল। স্পাউস হিসেবে তার বিদেশে আসতে কোন সমস্যা হয় নাই।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
আলো আধাঁর বলেছেন: হাতে লিখা পাসপোর্টে স্ত্রী নাম লেখা ব্যবস্থা ছিল না। কিন্তু এখন মেশিন রিডেবল পাসপোর্টে স্ত্রীর নাম লেখার একটা ঘর থাকে। সেখানে যদি আপনি স্ত্রী নাম না থাকে, সেই অবস্থায় আপনি যখন ভিসা ফরমে স্ত্রীর নাম লিখবেন, তখন পাসপোর্ট এবং ভিসা ফরমে তথ্য মিসম্যাস হয়ে যায়। অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী আপনি অবিবাহিত। আর এখানেই সমস্যা।
২০|
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আর আগে পাসপোর্ট করা হয়ে গেলে তাইলে কি আর বিয়া করুম না?
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আর সকালে উঠে ঝামেলা পোহাবেন না তা হবে না তা হবে না .....
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
শাওণ_পাগলা বলেছেন: এই জন্যেই মানুষ বলে বিয়া করলে নানান সমস্যা!