| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ জী এস
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন” শীর্ষক লেখাটিতে পুরোনো ও একসময় অত্যন্ত সক্রিয় ব্লগার যারা ছিলেন কিন্তু বিভিন্ন কারণে যারা আজ ব্লগের বাইরে আছেন তাদের প্রতি রাগ-মান-অভিমান- দুঃখ ভুলে ফিরে আসার অনুরোধ জানিয়ে মন্তব্য করতে করতে বহু পুরোনো একটি স্মৃতি কথা মনে পড়ছিলো। আজ থেকে প্রায় দশ বছর আগে কি এক খেয়ালে ব্লগের “ অনলাইনে আছেন” অংশটি কপি পেষ্ট করে রেখেছিলুম। সম্ভবত মনে হয়েছিলো, শত শত সহ-ব্লগারদের নাম না জানলেও হঠাৎ করে পাওয়া এই নামগুলো অন্তত আমি স্মৃতিতে রাখি । এরা আমার কাছ থেকে যেন হারিয়ে না যান। দিনটি ছিলো ২৯ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১৬ , অনলাইনে তখন ছিলেন ২৩৫ জন ব্লগার। ৮৬৭৮ জন ছিলেন ভিজিটর, ১০০১ জন ছিলেন মোবাইল থেকে।
কি আশ্চর্য্যরকম প্রানবন্ত ছিলো ব্লগটি।
ডঃ এম এ আলীর পোস্টটি পড়তে পড়তে এই স্মৃতিটুকুর কথাই আগে মনে পড়লো। মনে হলো, একদিন আমরা ক’জনা মিলে এইরকমই তো ছিলুম!
তাই ক্রমান্বয়ে সাজানো ব্লগের সেই নামগুলো এখানে পাশাপাশি সাজিয়ে দিলুম যাতে যারা যারা এখনও জীবিত ও সক্রিয় আছেন, কৌতুহল বশে হলেও এখানে ঢুঁ মেরেছেন তারা সবাই যেন এটি দেখতে পান যে, একদিন তারাও ছিলেন জ্বলজ্বল করে ব্লগের পাতায়।একই সাথে আমি স্মরণ করছি এই নামের মাঝ থেকে যারা গত হয়েছেন তাদেরও। তারা আছেন ব্লগ আকাশের তারা হয়ে।
অনলাইনে আছেন
২৯ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১৬ রাত ১১টা ৩৩ মিনিট
• ২৩৫ জন ব্লগার
• ৮৬৭৮ জন ভিজিটর
• ১০০১ জন মোবাইল থেকে
নতুন **মারুফ রাশেদ**মাহিরাহি**পলাশ রহমান**মধুমিতা**সততার আলো**আহসান জামান**রেজা ঘটক**কিংশুক**কাঙ্গাল মুরশিদ**কাজী শীপু**বাবু>বাবুয়া>বাবুই**নেক্সাস**তুষার আহাসান**সু্মিন রায়ান**ছাসা ডোনার**লাবণ্য প্রভা গল্পকার**টোকন ঠাকুর*হাসান মাহবুব*রফিক এরশাদ**সহীদুল হক মাণইক**রিনকু১৯৭৭**মোঃমোজাম হক**রিমন ঢাকা**মাহবুবুল আজাদ**শ্রাবণধারা**মুহাম্মদ জহিরুল ইসলাম**মাহমুদুর রহমান সুজন**রাজীব নুর**নিরক্ষর পোলা**শায়মা**কামাল**কলাবাগান১**তানভীর আকন্দ**মি্রাজ**নীলপরি**আব্দুল্লাহ আল মুক্তািদর**ময়নার বাপ**বিএম বরকতউল্লাহ**হাসান কালবৈশাখী**ইমরান হাসান পরশ**মিজভী বাপ্পা**আহলান**ওয়াহিদ সাইম**ওছামা**গিয়াস উদ্দিন লিটন**মিলন মো রাকিব**মুহসীন৮৬**নিশি মানব**জিএম হারুন -অর -রশিদ**ইছমাইল**খোমেনী**অপু তানভীর**গোপাল বাগচী**ঢাকাবাসী**সুমন কর**হাসান আল-আমিন**অন্তহীন পথিক**হৃদয়হীন**মনিরা সুলতানা**কাল্পনিক_ভালোবাসা**মহসিন আলাম**এলে বেলে**ওয়াসিম ফারুক হ্যাভেন**আপেক্ষিকতাবাদী**অদৃশ্য লৌহকনা**বিদুৎ**সেলিম আনোয়ার**Crazy তৌফিক**বাকপ্রবাস**নাজ_সাদাত**মাহমুদ০০৭**ইমরান ইউ এ ই**নাইট রিডার**তাজবীর আহােমদ খান**এডওয়ার্ড মায়া**মারুফ হোসেন*কবি হাফেজ আহমেদ**যুদ্ধমন্ত্রী**সাইফুদ্দিন রাজিব**কোলড**রাজা খায় গাজা**তানজীনা**সহজ কথন**নিউজ**চয়ন যাযাবর**রিয়াদ( শেষ রাতের আঁধার )**আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম**সাদমান রহমান**মামুন রণবীর**ফাহাদ জুয়েল**বহ্নি শিখা**খেয়ালি দুপুর**লক্ষণ ভান্ডারী**অরন্যে রোদন - ২**আল-শাহ্রিয়ার**নূর মোহাম্মদ নূরু**এস.কে নূরমোহাম্মদ**দিশেহারা রাজপুত্র**বিজন রয়**আনন্দ কুটুম**চাঁদগাজী**আরণ্যক রাখাল**অনর্থদর্শী**উদভ্রন্ত বালক**নাইম আকন**কল্পদ্রুম**বেঙ্গল রিপন**আবু মুছা আল আজাদ**আবদুর রব শরীফ**খোলা মনের কথা**নান্দনিক নন্দিনী**ফেরদৌসা রুহী**পুলহ**বীরেশ রায়**নয়ন বিন বাহার**ঘুড়তে থাকা চিল**অদৃশ্য যোদ্ধা**নুরুন নাহার লিলিয়ান**মোটা ফ্রেমের চশমা**শাহরিয়ার কবীর**সেলিনা জাহান প্রিয়া**দুখু বাঙাল**শরতের ছবি**মুহাম্মদ মুস্তফা মুশাররফ**সাধারণ আমি আমার**Hk Saim**রুদ্র জাহেদ**কানিজ রিনা**ধ্রুব নয়ন চৌধুরী**খায়রুল আহসান**জনৈক অচম ভুত**হাতুড়ে লেখক**রনি শেখ**শেখ আশেক ইব্রাহীম জিহাদ**আলোকিত অন্ধকার**অতঃপর হৃদয়**রক্তিম দিগন্ত**রঙ্গীন ঘুড়ি**স্পর্শ**কাপযাপ শরীফ**দিগন্ত জর্জ**শাব্দিক শব্দ**ডাঃ প্রকাশ চন্দ্র রায়**আহসানুল হক শোভন**আমি মাধবীলতা**লালূ**মোবাশ্বের আহম্মেদ মিলন**রেজওয়ানুল ইসলাম পাপ্পু**বিষাক্ত স্বপ্ন**বিবেক ও সত্য**দুর্বার ২২**আলমগীর হোসাইন আরমান**চৌধুরী রাশেদ**মোঃ সাকিবুল ইসলাম**মুক্তমনা ব্লগার**ডঃ এম এ আলী**ফরিদ আহমদ চৌধুরী**আহমেদ সাঈফ মুনতাসীর**আমি দুরের পাখি**ইসলামম**রুদ্র১**আহমদ আতিকুজ্জামান**সুলতান সুলেমান**ক্যাপ্টেন আহাব**তানভিরুল ইসলাম সানিব**মহসিন ৩১**বরিশালবাংলা**মৌমুমু**অন্কন**মাশুক খান**নীলাকাশ ২০১৬**মাকার মাহিতা**হুমায়রা আনিস**সেলিম৮৩**ঢে্উটিন**ইমরান আল হাদী**ফাহিম সাদি**লুকাই লুকাই শত্রুর দল**পেপার রাইম**পাজী-পোলা**ক্লে ডল**MuntasirTheSailor**জারজিস ফারহাদ**অরুনি মায়া অনু**সামিউল ইসলাম বাবু**শোয়াইব শিহাব**নির্বাক স্বপ্ন**কল্যানপুর**মোঃ আক্তারুজ্জামান ভূঞা**নিলয় নীল**হাবিব**জে আর সিকদার**মার্কো পোলো**গিলগামেশের দরবার**স্বপ্ন কুহক**Joynal**ফৈরা দার্শনিক**ফারাঈদ মুবীন দীপন**বাউলা সন্ন্যাসী**roses**মোঃ তৌকির আহমেদ**চন্দ্রনিবাস**বই এর পাগল**একটি পেন্সিল**স_লামিসা**তোমার কবি**অঞ্জন ঝনঝন**নির্ঝরের_স্বপ্ন**ঘাষ ফড়ীং এর গল্প**সাদিক তাজিন**শূন্য-পথিক**বোরহাান**সবুজ**ক্যাক্টাস**সজুসজীব**মি জা ন**আবু ইশমাম**পাটন**লামিম তাজওয়ার**জেগে ওঠো বাংলাদেশ**আকবর হাসান**শিশুগাছ**ছদ্দবেশি লৌকিক**ই্য়াশফি আবেদীন**এস্ এম্ হাসান**সত্যের ফেরীওয়ালা**রাতু০১**ব্লগার সুয়েব**লাডল্লা পোলা**কাজী আবদুর রহিম**Just HB**মুক্ত-ধারা**সজিব বি**আকাশ মোহাম্মদ মাইকেল**
সেদিনের “অনলাইনে আছেন” এই তালিকার বাইরেও থেকে গেছেন অনেক অনেক সহ-ব্লগার। আমার লেখাতে যারা যারা মন্তব্য করেছেন বা আমাকে অনুসরণে নিয়েছেন তাদের অনেকের নামও নীচে দিয়ে দিলুম যাতে সামুর ব্লগাররা সাময়িক হারিয়ে যাওয়া সকল ব্লগারদের মনে করতে পারেন। ( এদের অনেকের নামই দু'টি তালিকাতেই হয়তো দেখা যেতে পারে) পারস্পারিক যোগাযোগের মধ্যে দিয়ে একদিনের সেই ব্যস্ত মুখগুলোকে যেন খুঁজে বের করে আবার ব্লগের পাতায় টেনে আনতে পারেন যাতে ব্লগটি আগের মতোই প্রানরসে টৈ-টুম্বুর হয়ে ওঠে।
**********আরণ্যক রাখাল, আবু শাকিল ইনকগনিটো , ঈপ্সিতা চৌধুরী, - প্রামািনক, শতদ্রু একটি নদী... , রিকি, শায়মা, জুন, জেন রসি, কলমের কালি শেষ, বোকা মানুষ বলতে চায়, সুমন কর, সচেতনহ্যাপী, ভ্রমরের ডানা, দীপংকর চন্দ, গিয়াসলিটন, লেখোয়াড়., সেলিম আনোয়ার, হাসান মাহবুব, গেম চেঞ্জার,বিদ্রোহী ভৃগু, নস্টালজিক, মুরশীদ,স্বপ্নচারী গ্রানমা, স্বপ্নবাজ অভি, কাল্পনিক_ভালোবাসা, বঙ্গভূমির রঙ্গমেলায়, দিশেহারা রাজপুত্র, মাহমুদ০০৭ , কামরুন নাহার বীথি, রূপক বিধৌত সাধু, চাঁদগাজী, রাজীব নুর, সুফিয়া, লাবনী আক্তার, নূসরাত তানজীন লুবনা, মায়াবী রূপকথা, সায়েদা সোহেলী, মহান অতন্দ্র, - প্রীতি পারমিতা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , সিদ্ধা , মোঃমোজাম হক, সোহানী, আমিনুর রহমান , আরজুপনি, - অপু তানভীর, কান্ডারি অথর্ব, মাঈনউদ্দিন মইনুল , - লালপরী, সায়েম মুন, রুদ্র জাহেদ, নান্দনিক নন্দিনী, মাহবুবুল আজাদ, তানজির খান , রাবেয়া রাহীম, তার আর পর নেই, বিজন রয়, শরীফ আজাদ, তাসলিমা আক্তার, চন্দ্ররথা রাজশ্রী , নীলপরি , পুলহ , দিয়া আলম, অরুদ্ধ সকাল , কথাকথিকেথিকথন , আমিই মিসির আলী , ফেরদৌসা রুহী, গুলশান কিবরীয়া, - সাহসী সন্তান,
আফরোজা সোমা, - অপ্সরা , বিলিয়ার রহমান , করুণাধারা, অরুনি মায়া অনু , মেহ্নাজ আলতাফ , স্নিগ্ধ শোভন, সানজিদা আয়েশা শিফা, অজন্তা তাজরীন , ফারিয়া আলম, দাঁড়িকমা প্রকাশনী , নিশাত১২৩ , নায়না নাসরিন, মোহনা জান্নাত রহমান , মোস্তফা সোহেল, ধ্রুবক আলো, উম্মে সায়মা , পেছিফিক জয়, সালমান মাহফুজ, নিভৃতচারীর ডায়েরী, অধরা মেঘ, আমি একলা পথিক, অরফিয়াস, কাব্য লেখক, এনবিএস, ওয়াইল্ড বিল, উপমা আহমেদ নাবিলা, রিএ্যাক্ট বিডি, হাফিজ হুসাইন , ইরিবাসের রাত, আবু মুছা আল আজাদ , কাজী জুবেরী মোস্তাক, ইতি সামিয়া, নিঃশব্দ অভিযাত্রী, রফিকুল ১৯৯০, এ কাদের, অ্যাপল ফ্যানবয়, মেঘনা পাড়ের ছেলে, নাসরিন ইসলাম , আমেনা বেগম চৌধুরী, মোঃ মোস্তাফিজুর রহমান তমাল, জনৈক অপদার্থ, ডার্ক ইথান , গেঁয়ো ভূত , নঞ কবি, Titanic, কবিতা পড়ার প্রহর, মেহবুবা প্রমুখ......
শেষে শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর আহ্বানের মতোই আহ্বান জানাই ----- পুরোনোরা ফিরুন, নতুনরা আসুন আর আমরা সবাই মিলে আমাদের প্রিয় ব্লগটির নিভু নিভু প্রদীপটিতে আবার একটু প্রাণের সঞ্চার করি।
শুভেচ্ছা সবাইকে ।
ছবি সূত্র: Click This Link
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
একলা চলিবেন কেমনে ? . এই ডাক তাদের কানে পৌছাবে কেমনে??
একলা না চলিতে চাহিলে, তাহাদের কানে এই ডাকটি পৌঁছাইতে চাহিলে এই লাইনটি পড়িয়া ফেলুন--- তাদেরকে যেন খুঁজে বের করে পারস্পারিক যোগাযোগের মধ্যে দিয়ে একদিনের সেই ব্যস্ত মুখগুলোকে আবার ব্লগের পাতায় টেনে আনতে পারেন যাতে ব্লগটি আগের মতোই প্রানরসে টৈ-টুম্বুর হয়ে ওঠে।
ধন্যবাদ প্রথম সাড়াটি পেয়ে।
২|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৮
জুল ভার্ন বলেছেন: ব্লগে সুবর্ণ সময় ছিলো- ২০০৭থেকে ২০১০ পর্যন্ত। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত আমি ব্লগে পোস্ট দিয়েছিলাম মাত্র পাঁচটি!
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
আমি এই ব্লগে প্রথম এসেছিলুম সম্ভবত ব্লগের মধ্যগগণ যাত্রা কালে! তাই ব্লগ শুরুর আবেগ থেকে " অনলাইনে আছেন" অংশটি কপি পেষ্ট করার মতো অবোধ কান্ডটি ঘটিয়েছিলুম!
আজ এতোদিন পরে সেই অবোধ কান্ডটিতে আপনি যে সাড়া দিয়েছেন তাতে কৃতজ্ঞ।
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: যোগাযোগের পথ কাহা ভাইয়ু!!!
তোমার সাথে যোগাযোগের পথ কোথা?? তোমার কি ফেসবুক আছে?? হ্যাঁ তোমার ইমেইল আইডি আমার কাছে আছে বটে .....
আর যাদের আছে তাদের কি ইমেইল করবো!!! জানিনা সে সব ইমেইলও তাহারা ইউজ করে কিনা আর .......
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
এ্যায়সা কাঁহে কো বোলতা হ্যাঁয় বহেনা ? কোশেশ তো করনা চাহিয়ে ।
আপকি জোশ আবভি তো বাকী হ্যাঁয়, না ?
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার মনে আজও এত আনন্দ!!!
তবুও তুমিও যেন কত এসেছিলে......
কত দিন ডুব দেবার পর আজ উদয় হয়েছো!
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাই না......
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
মনে আজও এত আনন্দ! কই দেখলেন?
আপনি সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্লগার " খায়রুল আহসান" এর সাম্প্রতিকতম পোস্টটির ভিডিওটি দেখেন নি ? দেখলে বুঝতেন, এতো হরিষে-বিষাদে একখানা মনের লেখা! ডুব দিয়ে সাফ-সুতেরো হয়ে এসেছি।
"মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাই না......" আমার সবচেয়ে প্রিয় গানগুলির একটি। ব্যাটা রবিবাবু কি যে লিখে গেছে!!!!!!!!!
৫|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮
হাসান মাহবুব বলেছেন: যা গেছে, গেছে। ঐ সুখস্মৃতি নিয়ে জাবর কাটাই সম্বল এখন। কোনো প্রস্তাব বা উদ্যোগ নিয়ে সেই সময় ফিরিয়ে আনা যাবে না। সবকিছু পুনঃনির্মাণ করা যায় না।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
সবকিছুরই পুনঃনির্মাণ করা হয়তো যায় না বটে কিন্তু একখানা রেপ্লিকা তো বানানো যায়!!!!!
সেই সময় ফিরিয়ে আনা যাবে না। কেন ? এই তো সময়ের ব্যবধানে আপনাকেও ফিরিয়ে আনা গেলো!
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১১
মেহবুবা বলেছেন: আমিও ছিলাম কিন্তু এখানে দেখতে পাই না
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,
দুঃখিত !
আপনি আমার অনেক পোস্টে মন্তব্য করেছেন সেটা আমি স্মরণে রেখেই আপনার নামখানিও অনেকের সাথেই একত্রে তুলে রেখেছিলুম। এই লেখাতে সেসব নাম আবার কপি পেষ্ট করতে গিয়ৈ বেশ ফ্যাকরায় পড়েছিলুম কারণ নামগুলো আপনাদের মন্তব্য পোস্ট থেকে কপি করা হয়েছিলো। ফলে সব নামগুলোই " "হাইপার লিংকড" হয়ে গিয়েছিলো। সেসব এখানে পেষ্ট করতেই ফন্টের কারণে উল্টো-পাল্টা হয়ে যাচ্ছিলো, কোনও কোনও নাম ডিলিট হয়েও যাচ্ছিলো। আপনার নামখানি হয়তো সেই "ভোরটেক্স"য়ে পড়ে হাওয়া হয়ে গিয়ে থাকবে। আবারও দুঃখ প্রকাশ করে সংশোধন করে দিচ্ছি।
শুভেচ্ছান্তে।
৭|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ কুতুব,
ধন্যবাদ।
আপনি কিন্তু একজন সক্রিয় এবং নিবেদিত ব্লগার। শুভেচ্ছা।
৮|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৪
রোকসানা লেইস বলেছেন: সেই সময়টা আমারও মনে আছে। নিজের নাম বা পোষ্ট কখনো দেখারই সুযোগ পেতাম না।
অথচ এখন অনেক সময় দেখি কখনো সাতজন বা পাঁচজন ব্লগারের মাঝে আমি ঘন্টার পর ঘন্টা প্রথম জায়গা দখল করে আছি অথচ কোন আনন্দ হয় না।
যেদিন গেছে তা একেবারেই গেছে
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,
এগারো বছর আগে আমিও যখন এখানে এসেছিলুম তখন পোস্টের ভীড়ে কোনটা রেখে কোনটা পড়বো , মন্তব্যটা কি রকম হবে এ নিয়ে বেশ দ্বিধায় পড়ে যেতুম। আজ প্রায় শূণ্য এই বাগানটাতে শুধু হাটাহাটি করি, ফুলের গন্ধ পাইনে!
তবে যা গেছে তা কি একেবারেই গেছে? কিছুটা তো ফিরিয়ে আনা যায়ই।
শুভেচ্ছান্তে।
৯|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আগের কালে, সামুকে 'ব্যবহার' করা হতো এক লাইনে ব্লগ পোস্ট লেখার জন্যে।
তাই, লেখা না জানলেও অনেকে আগ্রহ নিয়ে ১-২ শব্দের পোস্ট দিতে পারতেন বলে এখানে ভিড় জমাতেন।
এখনকার প্রজন্মের ব্লগাররা অনেক পরিণত, ধৈর্যশীল।
তাঁরাই সামু'র প্রাণ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
আপনার মন্তব্যের প্রথম প্যারাটির বক্তব্য সম্ভবত সঠিক নয়। আমি কালে-ভদ্রে ১/২ লাইনের পোস্ট দেখেছি, সাথে অমন পোস্টদাতাদের প্রতি অন্য ব্লগারদের বিরক্তিও দেখেছি।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
১০|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
মহামুল্যবান পোস্টির জন্য ধন্যবাদ । ভাগ্যিস মুল্যবান ঐতিহাসিক পরিসংখ্যানটির একটি কপি করে রেখেছিলেন ।
আশা করি পুরনো যারা এখনো সচল আছেন এটা উনাদের নজরে আসবে , ভাবতে শিখাবে একদিন আমরাও
ছিলাম. আমি নীজেও সৌভাগ্যমান মনে করছি যে সেই তালিকাতে আমিউ ছিলাম ।
তবে যাই বলিনা কেন ব্লগ শুধু কিছু লেখা, কিছু মন্তব্য আর কিছু নামের সমষ্টি নয়। ব্লগ মূলত মানুষের সঙ্গে মানুষের
এক অদৃশ্য সেতুবন্ধন যেখানে ভাবনার সঙ্গে ভাবনার দেখা হয়, মতের সঙ্গে মতের পরিচয় ঘটে, কখনো তর্ক হয়,
কখনো মতভেদ হয়, আবার কখনো অচেনা দুজন মানুষের মধ্যেও গড়ে ওঠে এক আশ্চর্য আত্মিক সম্পর্ক।
কিন্তু ইদানীং মনে হচ্ছে, আমাদের প্রিয় ব্লগের সেই উন্মুক্ত উঠোনে কোথাও যেন অদৃশ্য এক অদৃশ্য দেয়াল তৈরি
হয়েছে।বিশেষ কিছু প্রিয় লেখকের লেখা ঘিরেই যেন অনেকের বিচরণ সীমাবদ্ধ হয়ে আসছে। পরিচিত কয়েকটি
ব্লগবাড়িতে নিয়মিত যাতায়াত আছে, কিন্তু অপরিচিত কিংবা অপেক্ষাকৃত নতুন কোনো লেখকের দরজায় কড়া
নাড়ার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে।অথচ একটি ব্লগ তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিগত বাগান নয়।
এটি সবার যেখানে নতুন ফুলও ফুটবে, পুরোনো বৃক্ষও ছায়া দেবে; কোথাও হয়তো সুগন্ধ বেশি, কোথাও কম
কিন্তু প্রতিটি ফুলেরই তো নিজস্ব একটি অস্তিত্ব আছে।
আমার মনে হয়, যারা এখনো নিয়মিত ব্লগে বিচরণ করছেন, তাঁরা যদি একটু কৃপণতা পরিহার করে আরও উদার
ও খোলা মন নিয়ে অন্যের ব্লগবাড়িতে ঘুরে বেড়াই, তাহলে পুরো ব্লগ না হলেও অন্তত এর অনেকগুলো কোণ
আবার প্রাণ ফিরে পেতে পারে।
সকলের জনপ্রিয় ব্লগার শ্রদ্ধেয় শায়মাপুর মনোরম ব্লগবাড়িটির কথাই ধরা যাক । সেখানে দেখা যাবে এই খরার
কালেও এখনো মানুষের আন্তরিক উপস্থিতি, মন্তব্য, প্রতি-মন্তব্য, প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়েও কীভাবে একটি পোস্ট
ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে ওঠে।আসলে একটি ব্লগ পোস্টকে জীবন্ত করে তুলতে শত শত মানুষের প্রয়োজন হয় না।
কখনো মাত্র দশ বারোজন মানুষও যথেষ্ট যদি তাঁদের মধ্যে থাকে আগ্রহ, সৌজন্য, প্রশ্ন করার মানসিকতা, উত্তর
দেওয়ার আন্তরিকতা এবং মতের ভিন্নতাকে সম্মান করার সংস্কৃতি।
একটি ভালো মন্তব্য কখনো শুধু একটি মন্তব্য নয় এটি লেখকের দরজায় একটি কড়া নাড়া।একটি প্রতি মন্তব্য
কখনো শুধু উত্তর নয় এটি সেই দরজা খুলে দেওয়ার উষ্ণতা। আর সেই উষ্ণতার একটি উজ্জল প্রমান আপনার
আজকের এই মহামুল্যবান পোস্ট ।
আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার ছোট প্রয়াসে সাররা দিয়ে আপনার এই মহামুল্যবান উদ্যোগের প্রতি ।
আপনার এই উদ্যোগের সফলতা কামনায় কিছু কথা বলতে গিয়ে লেখার পরিধি দেখি কেবলই বেড়ে যাচ্ছে ও
বিশাল আকার নিতে যাচ্ছে । তাই বাকী কথাগুলো আমার নীজ ব্লগে প্রকাশের ইচ্ছা নিয়ে গেলাম ।
মোট কথা আশা করি সমগ্র প্রতিকুলতা ছাপিয়ে আপনার মত গুণী শ্রদ্ধেয় অভিজ্ঞ ব্লগারের আহ্বানে সারা দিয়ে
আমাদের জনপ্রিয় ব্লগারের অনেকেই লেখায় ফিরে আসবেন ।
যাবার বেলায় লেখাটি প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভ কামনা রইল
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
শ্রদ্ধেয় ব্লগার, আপনার ঐ পোস্টের যে আবেদন তাকে আর একটু আবেগঘন করার মানসেই আমার এই পোস্ট। পোস্টটি প্রিয়তে নিয়েছেন জেনে কৃতজ্ঞ।
আপনার পর্য্যবেক্ষন বাস্তব। বলেছেন - বিশেষ কিছু প্রিয় লেখকের লেখা ঘিরেই যেন অনেকের বিচরণ সীমাবদ্ধ হয়ে আসছে। পরিচিত কয়েকটি
ব্লগবাড়িতে নিয়মিত যাতায়াত আছে, কিন্তু অপরিচিত কিংবা অপেক্ষাকৃত নতুন কোনো লেখকের দরজায় কড়া নাড়ার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে।
এই আতঙ্ক থেকে উত্তরণের জন্যে একথাও বলেছেন - যারা এখনো নিয়মিত ব্লগে বিচরণ করছেন, তাঁরা যদি একটু কৃপণতা পরিহার করে আরও উদার ও খোলা মন নিয়ে অন্যের ব্লগবাড়িতে ঘুরে বেড়াই, তাহলে পুরো ব্লগ না হলেও অন্তত এর অনেকগুলো কোণ আবার প্রাণ ফিরে পেতে পারে।
একথা যেন সবাই প্রতিবার আন্তরিকতার সাথে ভেবে দেখেন, সে প্রত্যাশা আমারও রইলো।
আশা করি, ব্লগটাকে ভালোবেসে আপনার করা এই মন্তব্যটি দৃশ্য-অদৃশ্য সকল ব্লগারদের মনের দরজায় কড়া নাড়বে।
ভালো থাকুন, শুভেচ্ছান্তে।
১১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: ব্লগে ব্লগার নেই- এর কারণ সামুর মডারেটর।
মডারেটরদের গাফিলতি আছে। তাদের আচরণ বদলানো দরকার।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
হয়তো......
১২|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ পোস্ট। ব্লগের সুদিনের স্মৃতিমেদুরতা স্মৃতিসৌধের ন্যায় অন্তরে বিরাজমান। কিন্তু সমস্যা প্রচুর।একটা সময় আমি নিজে মোবাইল ফোন থেকে অবলীলাক্রমে লগ ইন করতে পারতাম অনেকটা এখনকার দিনে ফেসবুকের ন্যায়। মাঝরাতে ওয়াশরুমে গেলে সেই ফাঁকে পোষ্টে একবার ঢুঁ মারতাম। কিন্তু এখন যে আমাদের মতো ভিনদেশিদের ব্লগে ঢোকাই ভয়ানক সমস্যা। কিছুতেই ফুল ভার্সন আসে না।
যাইহোক বহুদিন পর আপনাকে দেখে ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২৬
আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,
কতোদিন পরে আপনার দেখা মিললো এই পোস্টের কারনে! কেমন ছিলেন, কেমন আছেন জানতে চাই। আপনাকে হঠাৎ এখানে দেখে আপনার ব্লগে ঢুঁ মেরে এসেছিলুম, দেখি গত ১ বছর থেকে আপনার কোনও লেখা নেই। আপনার মোবাইলে ব্লগের ফুল ভার্সন আসেনা বলেছেন। অন্য উপায় কি কিছু একটা নেই যাতে সহজেই সামু ব্লগটিতে বিচরণ করতে পারেন? বড্ড মিস করি আপনার লেখা আর আপনাকে। ওপার বাংলায় আপনার মতো সামুর একজন সত্যিকারের সুহৃদ থাকা বেশ সৌভাগ্য আর আনন্দের।
প্রার্থনা, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।
অজস্র শুভেচ্ছা।
১৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন। যেহেতু আমার ব্লগিং অস্ত্র মোবাইল ফোন।আর ফোনের মাধ্যমে ব্লগে ঢোকা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জ্যোতির্ময়দার লিংকটা এইমুহুর্তে আমাকে ঢোকার ন্যারো গলি হলেও সুযোগ দিয়েছে। কিন্তু আমার ফেসবুকে দুটি আইডি।অন্য আইডি থেকে হচ্ছে না যেটা এখন যেটা লগ ইন করা আছে সেটা থেকে হচ্ছে। যাইহোক আমার মনে হচ্ছে আধুনিক ভার্চুয়াল জগতের মতো ব্লগে প্রবেশটা ইজি না করলে অবস্থার উন্নতি হবে বলে মনে হচ্ছে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,
বুঝতে পারছি, ঐকান্তিক ইচ্ছে থাকা সত্বেও ব্লগে আসতে পারছেন না। দুঃখ প্রকাশ ছাড়া কিছু করার নেই।
আধুনিক ভার্চুয়াল জগতের মতো ব্লগে প্রবেশটা ইজি না করলে অবস্থার উন্নতি হবে বলে মনে হচ্ছে না। ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভেচ্ছান্তে।
১৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৮
নীল-দর্পণ বলেছেন: কী জমজমাট ছিল সেই সময়! তবে হামা ভাইর মন্তব্যের সাথে আমিও একমত, ঐ সুখ স্মৃতি নিয়ে জাবর কাটাই সম্বল, ঐ সময়টা হয়তো ফিরে আসবে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৬
আহমেদ জী এস বলেছেন: নীল-দর্পণ,
বর্তমান সময়ের পাশাপাশি সেই সময়ের অবস্থার স্মৃতি মনে পড়তেই এই পোস্ট।
সেই সময়টা হয়তো ফিরে আসবে না সত্য কিন্তু সেই সময়ের কাছাকাছি কি আমরা যেতে পারার চেষ্টা করতে পারিনে?
শুভেচ্ছান্তে।
১৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার গত পোস্টে একটি মন্তব্য করেছি। ব্লগ উন্নত, লেখকের লেখায় আগ্রহ করতে প্রাথমিক কিছু কাজ করতে হবে। ব্লগ কর্তৃপক্ষ তা পারবেন কিনা তাতো জানা নেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
আপনার গত পোস্টে একটি মন্তব্য করেছি। প্রতিমন্তব্য দিয়ে এসেছি।
ব্লগ উন্নত, লেখকের লেখায় আগ্রহ করতে প্রাথমিক কিছু কাজ করতে হবে। তাতো অবশ্যই করা উচিৎ।
ব্লগ কর্তৃপক্ষ তা পারবেন কিনা তাতো জানা নেই।
আমার মনে হয় কেবলমাত্র ব্লগ কর্তৃপক্ষ আরো সচেতন হলেই সমস্যাগুলোর সমাধান সম্ভব।
১৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগকে সাবলম্বি করার লক্ষ্যে একটি প্রস্তাবনার খসড়া আমার ব্লগে তুলে ধরেছি ।
আমরা সাধ্যমত আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো । আপনি ব্লগে কস্ট করে এমনই
ভাবে আরো সচল থাকুন , অশা করি ব্লগে আবার সুদিন ফিরে আসবে ।
গুটি কয়েকজন গুণী ব্লগারের পদচারনাতেও ব্লগটি আবার প্রাণ ফিরে পাবে
তার লক্ষন এই আপনার ব্লগবাড়ীতে এসে টের পাচ্ছি ।
শুভেচ্ছা রইল
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪০
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
ব্লগে সচল থাকতেই চেষ্টা করছি।
আপনার পোস্ট দেয়ার পরে পরেই কিন্তু অনেকেই আবার ফিরে আসতে চাইছেন । সক্রিয় ব্লগারদের এমন প্রয়াস নিশ্চয়ই ব্লগের সুদিন ফিরিয়ে আনবে!
আবারও আসার জন্যে কৃতজ্ঞতা।
১৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: দশ বছর আগেও অনলাইনে থাকতেন ২৩৫ জন ব্লগার। এখন শুধু ৩৫ জনকেও পাওয়া যায় না। শেষ কবে একসাথে ৩৫ জন ব্লগারকে ব্লগে দেখা গেছে, সেটি হয়তো এখন একটি গবেষণার বিষয় হতে পারে। সর্বোচ্চ ২০ থেকে ২৫ জনকে পাওয়া যায় এখন।
যাক, আমার নামটাও জ্বলজ্বল করে না হলেও, দেখা যাচ্ছে। খুঁজলে পাওয়া যাবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২৩
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
এখন ৩৫ জনের ক'জন দেখতে পান? অনেকদিন পরে এই ঘন্টা কয়েক আগে দেখেছিলুম সর্ব্বোচ্চ ১৬ জন। আর এই মূহুর্তে ব্লগে আছেন ৭ জন। দেশে এখন ভোর রাত তাই সংখ্যাটা এমনই!
ব্লগটাকে কি ভাবে আগের মতো না হলেও কিছুটা সরগরম করে তোলা যায় সে সম্পর্কে আমার তেমন ধারণা নেই তবে এটা বুঝি, ব্লগের পরিবেশ সুন্দর হলে অনেক হারিয়ে যাওয়া মুখের দেখা আবারও মিলতে পারে।
ব্লগের সদস্য হবার ক্রম অনুযায়ী ঐ ২৩৫ জনের তালিকার মাঝামাঝি আপনার নামখানিও আছে। তবে মজার ব্যাপার হলো, ঐ তালিকাতে আমার নিজের নামটিই কিন্তু নেই!
১৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: "আপনি সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্লগার " খায়রুল আহসান" এর সাম্প্রতিকতম পোস্টটির ভিডিওটি দেখেন নি ? দেখলে বুঝতেন, এতো হরিষে-বিষাদে একখানা মনের লেখা! ডুব দিয়ে সাফ-সুতেরো হয়ে এসেছি" (৪ নং প্রতিমন্তব্য) - মনে হয়, উনি সেটা দেখেন নি। দেখে থাকলে উনি অবশ্যই ওটা সম্বন্ধে দু'চারটে কথা বলে যেতেন। আমার পোস্টটার জন্মই হয়েছিল ঐ চমৎকার ভিডিওটি দেখে।
"ব্লগের সুদিনের স্মৃতিমেদুরতা স্মৃতিসৌধের ন্যায় অন্তরে বিরাজমান" (১২ নং মন্তব্য) - ধন্যবাদ পদাতিক চৌধুরি, ব্লগের সেইসব সুদিনের কথা স্মরণ করে এত চমৎকার একটি মন্তব্যের জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
মনে হয়, উনি সেটা দেখেন নি। দেখে থাকলে উনি অবশ্যই ওটা সম্বন্ধে দু'চারটে কথা বলে যেতেন।
হয়তো বলবেন। আমরা অপেক্ষা করি....।
পদাতিক চৌধুরি যে ব্লগ-অন্তপ্রান তা তার অমন মন্তব্যেই পরিষ্কার।
ধন্যবাদ আবারও আসার জন্যে।
১৯|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৫
অধীতি বলেছেন: যখন আমি ভিজিটর ছিলাম ১৪/১৫ সালের দিকে তখন এগুলো দেখতাম। আপনার পোস্টটি পড়ে দারুণ স্মৃতিচারণ ঘটল। ঐ সময়ে যারা ছিল তারা বয়সে হয়ত অনার্স বা গ্রাজুয়েট শেষ করেছেন এমন অনেকে। যারা এখন পেশাগত জীবনে আর সময় করে উঠতে পারেন না। বর্তমান অনার্সে পড়ে এরকম শিক্ষার্থীদের মাঝে ব্লগিংয়ের ধারণা পৌঁছে দিতে পারলে ব্লগে প্রাণ ফিরতে পারে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৬
আহমেদ জী এস বলেছেন: অধীতি ,
ধন্যবাদ মন্তব্যের জন্যে কিন্তু দুঃখিত, জবাব দিতে দেরী হয়ে গেলো!
আপনার ধারণা সঠিক এবং বর্তমান অনার্সে পড়ে এরকম শিক্ষার্থীদের মাঝে ব্লগিংয়ের ধারণা পৌঁছে দিতে পারলে ব্লগে প্রাণ ফিরতে পারে। এই অনুধাবনটিও যথার্থ।
শুভেচ্ছান্তে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৫
শায়মা বলেছেন: আমরা ক'জনা স্বর্গ খেলনা গড়িবো কি সামুব্লগে!!!

মানে তোমার শিরোনামে এমনই গানের প্যারোডি মনে আসলো ভাইয়া!!!
তবে তুমি যে এত ডাকছো....... এই ডাক তাদের কানে পৌছাবে কেমনে?? এই ডাক তারা কেমনে শুনবে?? তারা তো সবাই বিজি অন্য কোথাও, অন্য কোনো খানে.......
আবারও গানা মনে এসে গেলো
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবো কেমনে এই ব্লগে!!!!