নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লেখা টা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। লেখার সময় মনে হয় আসলেই আমি কে? একেক মানুষের কাছে তো আমি একেক রকম।

আমি : দ্বিতীয় পত্র

শখের জাদুকর আমি। শখের বশে মাঝে মাঝে জাদুর থলেটা নিয়ে বসে পড়ি। হারিয়ে যাই জাদুর দুনিয়ায়। তারপর দেখা যায় দীর্ঘদিন ব্যাগের ধারে কাছেও ঘেঁষছি নাহ। জরাজীর্ণ আমি টা কখন যে জাদুমন্ত্রের ভিড়ে আঁটকে পড়েছি, নিজেও খেয়াল করি নি।

আমি : দ্বিতীয় পত্র › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন আর একটি শৈশবের গল্প

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১



প্রতিটা জেনারেশনের নিয়ন্ত্রা সত্যিকার অর্থে তার পূর্ববর্তী জেনারেশন। এক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তাও যে কলকাঠি নাড়ান- তা বোধকরি মানতে কষ্ট হয়। তা নাহলে সুদীর্ঘ ১৪ বছরের সশ্রম শিক্ষাদণ্ডের পর আমাদের কেন নিজ নিজ স্বপ্নের কফিনে পেরেক ঠুকা লাগে!

প্রাচীনকাল থেকে আমাদের সমাজের আল্টিমেট লক্ষ্য হচ্ছে, চাকরি পেয়ে জীবন সার্থক করা। তাই তো দাদার বাবা দাদাকে বলেছেন, পড়-
“Rice is a kind of food. We get rice from paddy. It comes from grassy plant. It is our main food……..”

বাবার বাবা তাকে বলেছেন- নে,পড়-
“Rice is a kind of food. We get rice from paddy. It comes from grassy plant. It is our main food……..”

বাবা এসে ছেলেকে বলছেন, তুইও পড় তাহলে-
“Rice is a kind of food. We get rice from paddy. It comes from grassy plant. It is our main food……..”

দিন পাল্টেছে। দুধের শক্তি বাড়াতে আবির্ভাব ঘটেছে হরলিক্সের আর বেগম রোকেয়ার হাত ধরে অবরোধবাসিনীদের পাশাপাশি আমাদের জন্য আবির্ভাব ঘটেছে ‘ভাবী’ সমাজের।

আমাদের শৈশব যতটা নাহ আমাদের হাতে, তার থেকে বেশি পাশের বাসার ভাবীর হাতে। ভাবী সমাজের DELL Theory (Doctor, Engineer, Lawyer or Loser) – এর বদৌলতে হারিয়ে যাচ্ছে এযুগের জগদীশচন্দ্র বসু, সত্যেন বসু, রামানুজান কিংবা হুমায়ূন আহমেদ-রা। তার স্থলে ভাবীর ‘আগুনের গোলা’ ( আবাল of fire ) ছেলে হয়ে উঠছে জীবনের আদর্শ এবং স্বপ্নপুরুষ। রং-তুলি কিংবা বিধ্বংসী কলমখানা মাড়িয়ে যান্ত্রিকতার গোয়ালে প্রবেশ ঘটছে নিরীহ দু’পেয়ে জন্তুপালের।

দিন যাচ্ছে, অসূর্যম্পশ্যা নারীর মত আমরাও দিন দিন ‘অস্বপ্নম্পশ্যা’ হয়ে উঠছি। আমি মনে করি, অন্তত আমাদের জেনারেশন উপলব্ধি করতে পেরেছে যে, ‘পেটপূজো’-ই জীবনের অন্তিম লক্ষ্য হতে পারে নাহ। আগেই তো বলেছি, প্রতিটা জেনারেশনের স্বপ্নের চাবিকাঠি তার পূর্ববর্তী জেনারেশনের কাছে। এই ভাবী সমাজের দুষ্টুচক্র হতে আমরা বের হতে পারি নি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের হাত ধরেই আসতে শুরু করবে পরবর্তী জগদীশচন্দ্র বসু কিংবা হুমায়ূন আহমেদ-রা। তাই হতাশার সাগরে ডুবে যাওয়ার আগেই স্বপ্নের সুতোখানা এগিয়ে দিয়ে বলি- “চলো, স্বপ্ন বুনি”!

শহরের খোরাক ছেড়ে বেরিয়ে আসতে দেই প্রতিটি স্বপ্নকে !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


" কিন্তু আমি বিশ্বাস করি আমাদের হাত ধরেই আসতে শুরু করবে পরবর্তী জগদীশচন্দ্র বসু কিংবা হুমায়ূন আহমেদ-রা। তাই হতাশার সাগরে ডুবে যাওয়ার আগেই স্বপ্নের সুতোখানা এগিয়ে দিয়ে বলি- “চলো, স্বপ্ন বুনি”! "

-আমি তো আপনার ১ হাতে ইয়াবা, অন্য হাতে গোলাপ দেখছি; বইয়ের স্হানে ১ পাতা ফাঁসকরা প্রশ্ন! ইয়াবার গুণে ক্লাশ রুমে মেয়েরা উড়ছে, রাত ১২টায় রবীন্দ্র সরোবরে?

২৫ শে মে, ২০১৭ রাত ৮:৪৮

আমি : দ্বিতীয় পত্র বলেছেন: হাতে ইয়াবার আগে কলমই ছিল, কলমের নিবে স্বপ্নও ছিল। সমস্যাটা অন্যখানে, উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বপ্নকে সত্যি করার ভুল পথে হাঁটতে যেয়ে আপনার সাথে দেখা হয়ে যায়। ভুল পথ আরো গভীরে ঠেলে দেয় আর দিন শেষে? দিন শেষে প্রতিচ্ছবি গড়ে উঠে আরেক আপনি’র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.