নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যের প্রতি ঝোক বেশি । । সব কিছু জানতে চাই ।।জানার কোন শেষ নাই ...তবু ও সবকিছু জানতে চাই । । ।

লোকাল সার্ভিস

লোকাল সার্ভিস › বিস্তারিত পোস্টঃ

কবিতা -- আমি চাই

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

আমি চাই

-----------------------

যদি আমি গাছ হতাম

যুগের পর যুগ দাড়িয়ে থাকতাম ,

মানুষের সুখ দু :খ গুলো

খুব কাছে থেকে অনুভব করতাম ।

নিজেকে এই বলে সান্তনা দিতাম,

মানুষের সুখ -দু :খ দেখা আমার কাজ নয় ,

আমার কাজ দেখে যাওয়া ।

আমি দেখতাম মহাকালের আবর্তন ,

আমি শুনতাম মানুষের আর্তনাদ ।

আমি শুনতাম ভোরের পাখির মিষ্টি গান ,

নিজ চোখে অবলোকন করতাম

ব্যাথিত হৃদয়ের আকূল আবেদন ।

আমি বলতাম ,আমি যে গাছ ,

কিছুই করার নেই আমার ।



আমি গাছ হতে চাইনা ,আমি মানুষ ।

গাছের মত নিষ্ঠুরভাবে দাড়িয়ে থাকতে চাইনা ,

সারা পৃথিবী ভ্রমন করতে চাই ।

সকল জীবের বন্ধু হতে চাই ,

সবার ব্যাথায় সমব্যাথি হতে চাই ,

অন্যায় -অবিচার রুখতে চাই ,

আমি সব চাই ।

সংকীর্ণ মনের বেড়াজাল ছিড়ে

মুক্ত পাখির মত ঊড়তে চাই।



লোকাল সার্ভিস









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.