নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যের প্রতি ঝোক বেশি । । সব কিছু জানতে চাই ।।জানার কোন শেষ নাই ...তবু ও সবকিছু জানতে চাই । । ।

লোকাল সার্ভিস

লোকাল সার্ভিস › বিস্তারিত পোস্টঃ

কবিতা ---ছেড়া পাতা

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

ছেড়া পাতা

.....................

একটা মাঠের কোনে ছোট একটা ঘর ,

ঘরটাতে থাকি আমি একা ,

সারাদিন থাকি আমি ঘরটায় ,

পাশে থাকা বটের মুলের সাথে কথা হয় ,

হয় হাসির কথা ,পুরনো দিনের কথা মনে হয় ।



প্রতিদিন ছেলেরা সেই মাঠটিতে আসে

আমাকে দেখতে নয় ,খেলতে আসে তারা ।

তাদের কোলাহলে আমি শিহরিত হই ,

আবার মনে পড়ে সেই অতীতের কথা ,

মাঝে মাঝে আবেগতাড়িত হয়ে অশ্রুসিক্ত হই ।

তারা খেলা শেষে বাড়ি ফিরে যায় ,

পাখিরা যেমন তাদের নীড়ে ফেরে কোলাহল করে ,

একদিন আমিও এখানে খেলতাম

একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরতাম ,

মনের পাতাগুলো শুধু দিন দিন মলিন হয় ।



ছোট ছেলেটা আমাকে দেখতে আসে মাঝে মাঝে ,

বড় শখ হয় ছেলেটাকে একটু বুকে জড়িয়ে নেই ,

ইচ্ছা হয় ছেলেটাকে জিজ্ঞাস করি সবার কথা ।

তারা আমাকে ছেড়ে চলে গেছে অনেকদিন আগে ,

সে কথাটি আমার এখনো মনে জাগে ,

ছেলেটি আমার অনেক কাদেঁ ,আমিও কাদি,ঁ

চোখ মুছতে মুছতে চলে যায় ,আমি শুধু কাদি,ঁ

কতইনা মায়াহীন আমার পরিনতি ?







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.