নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"এসো বন্ধু হই সুন্দর পৃথিবীর তরে"

নিজেকে সব সময় একাকি মনে হয়, স্বার্থ ছাড়া দেখি না চারিপাশ।

মোঃ আমিনুল ইসলাম (জীবন)

রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।

মোঃ আমিনুল ইসলাম (জীবন) › বিস্তারিত পোস্টঃ

ফাল্গুনের প্রথম প্রভাত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

উনুনের আগুন ফাগুন মাসে

দেয় যে হানা হৃদয় মাঝে,

আউলা কেশে মাতাল হাওয়া

মনের মাঝে দেয় দোলা।



সকালের মিষ্টি রোদ আর

বিকেলের শীতল হাওয়া,

নতুন রূপে এলে তুমি

নিয়ে সজীব সতেজ কোমলতা।



চির সুন্দর আজকের এই দিন

ফাগুন এসেছে মনে,

ফাল্গুনের আগুন ঝরা দিনে

বাসন্তী রঙের শাড়ি আর

খোঁপায় হলুদ গাঁদা ফুল নিয়ে।



এসো শপথ নেই সুন্দর সকালের

এই শ্যামল বাঙলার বুকে

ঋতুরাজ বসন্তকে ঘিরে।



কৃষ্ণচূড়ার ডালে

কোকিলের কহু কহু রবে

শিমুল, পলাশ, বকুলের মালা

আজি এইদিনে দেব তোমার গলে।



উত্তরা, ঢাকা-১২৩০। রাত-২:৩০।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.