নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"এসো বন্ধু হই সুন্দর পৃথিবীর তরে"

নিজেকে সব সময় একাকি মনে হয়, স্বার্থ ছাড়া দেখি না চারিপাশ।

মোঃ আমিনুল ইসলাম (জীবন)

রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।

মোঃ আমিনুল ইসলাম (জীবন) › বিস্তারিত পোস্টঃ

এখনো আছি সেই আগের মতই..

০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪

যা কখনো ভাবি নি-তাই করেছ তুমি

কেন বলো ..? এমন করে দু’দিনেই ভুলে গেলে

এ কষ্ট বা বেদনা শুধুই কি আমার- একটু কি নেই তোমার…!

আমি বলব না সবটুকুই তোমার, ভুল দু’জনার বুঝেও কেন বোঝা হলো না আর ।



এ মনেতে কষ্ট নেই, আছে শুধু জমানো অভিমান

মিথ্যাবাদী তুমি মনের শত বেদনায়;

আগে কেন নিজেকে প্রশ্ন করনি, আমি তোমার যোগ্য নই…

নাকি মনের চাহিদায় লবনের মতো একটু চেখে নিলে..? ভেব না সেদিন বেশি দূরে নয়…



দেহলোভী অর্থলোভী কুৎসিত সে মন

ব্যবসিক হবে, উচ্চ স্থানে ঠায় পাবে,

বললেও পারতে সেদিন…

বেশি নয় স্বল্প সুদে অল্প চাওয়া না হয় একটু পেতাম।



সম্পদ হারিয়ে অর্থ জমিয়েছ কতটুকুই পেলে আজ..?

পাবে কি ফেরত আর দিবে কি ফেরত..

একটুও আছে কি তোমার–সবই করেছ বিষ্ঠার মতো

আহ্‌ তবুও নষ্ট নয়…এটুকু নাকি যাবে মৎস খাতে।



নিজের সৌন্দর্য্যকে করেছে ব্যবহার–পেয়েছ উপহার

অভিজ্ঞতার উচ্চ শিখরে আজ তুমি, এখন কেন হাহাকার?

সেদিন ছিলে হয়ত তুমি ২০ কি ২৫ আজ হয়েছে ৪০,

থামবে কেন..? ঘড়ির কাটা আজও চলছে

তোমার কি থেমে থাকা মানায়…..?



শেষ বলে কি আর শেষ হয় বেলা

ঘড়ির কাটার মতো

জীবন তরীর ভেলাও তাই এমনি করে একদিন যাবে চলে

৪০- সে এসে ভাবছ কেন আজ আগের দিন ফেলে?



কিহবে আর ঘড়ি দেখে, যাচ্ছে সে যাবেই

তুমি আমি সবাই আছি সেই অপেক্ষায়

কষ্ট পাবে দুঃখ নিবে তবুও তো চলে যাবে

একটু না হয় ভুলের মাশুল সঙ্গে নিয়ে..।



কি ভাবছ অপলক চোখে, কি হবে আর চোখের জল ফেলে?

শূন্যহাতে আজ তুমি, দেবার মতো কিছুই নেই,

আজ নেই হাহাকার যতটুকু বেদনা দিয়ে ছিলে তুমি, আজ সেটুকুও নেই

তবে এই সময়টুকুর জন্যই বেঁচে আছি, এখনো আছি সেই আগের মতই…তোমার ভালবাসার অপেক্ষায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮

আজীব ০০৭ বলেছেন: ভালবাসার অপেক্ষায়।

০৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: অনেক ধন্যবাদ আজীব ০০৭ ভাইজান। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.