নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"এসো বন্ধু হই সুন্দর পৃথিবীর তরে"

নিজেকে সব সময় একাকি মনে হয়, স্বার্থ ছাড়া দেখি না চারিপাশ।

মোঃ আমিনুল ইসলাম (জীবন)

রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।

মোঃ আমিনুল ইসলাম (জীবন) › বিস্তারিত পোস্টঃ

পাগল

১৮ ই মে, ২০১৪ দুপুর ১:০৩

মন চায় কি ?

জানি না আমি

জানে কি কেউ ?

মানে না মন

ফেলে আসা ক্ষণ।



উথলা পাগল বেশে

ঘুরছে যারা দেশে দেশে

ভাল মন্দ সব মিলিয়ে,

মনে জাগে আজ

পূর্ণ করব কাজ

পাগলের দেশে পাগল সবাই

ভাববে দেখে আজ।



হয়তো কোন একদিন

ঘুরবো আমি শিশুর বেশে

দিন নয় রাতে,

হবে দেখা প্রভাতে

নর্দমা কিংবা ডাস্টবিনের পাশে

নিজেকে নিজে হারিয়ে।



মনে বাসনা কঠিন কামনা

নয়নজলে ব্যর্থ সাধনা

হেলায় খেলায় সহস্র ভাবনা

ছিন্ন হবে তার।



পরিপূর্ণ আজ পাগলের দেশে

পাগল বেশে,

ময়ূরের নাচ কাঁকে নাচে

নিজে নিজেকে পাগল ভেবে

পাগল হওয়া কি যায় স্বার্থবিহনে?



মনের বাসনা যত

চাইলেই কি পূরণ হয় ?

আমার মাঝে আমি কে

চিনলেই পূর্ণ হয়।



কি ভেবে যেন লেখাটি লিখেছিলাম তবে মনে নেই, মনে রাখতেও চাই না…কেউ কোনদিন হয়ত পাগল বলেছিল, তবে আমি তাকে মানা করিনি তাকে বলেছি সত্যি আমি পাগল। আর এই নিয়েই লিখেছিলাম। জানি না পাগলের প্রলাপ ঠিক হয়েছে কি না ? ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। পাগল তো একটু ভুল হতেই পারে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.