নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"এসো বন্ধু হই সুন্দর পৃথিবীর তরে"

নিজেকে সব সময় একাকি মনে হয়, স্বার্থ ছাড়া দেখি না চারিপাশ।

মোঃ আমিনুল ইসলাম (জীবন)

রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।রুদ্র আমিন জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, কোন মতে বি এ পাশ, নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩।

মোঃ আমিনুল ইসলাম (জীবন) › বিস্তারিত পোস্টঃ

পশু

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

আমি উম্মাদ
আমি বেশ্যা
আমি ধর্ষিতা
আমি ধর্ষক
বস্ত্রহীন লোকালয়ের মাঝে
অচেনা অজানা কঠিন পাথড়ে গড়া
পীচ ঢালাই পথে,
আপনার আপন ভুবনে আমি বেশ্যা।


যৌবনার লেবু
বসন্তের চিহ্ন
পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত,
শেয়াল, কুকুর
রাক্ষুসে হায়েনার আতংকিত স্বর
ডানে-বামে, সামনে-পিছে
উল্লাসের আনন্দ মিছিল, আমি ধর্ষক।


লতাপাতায় জড়ানো যৌবন
লজ্জ্বাবতী লতার মতোই লজ্জিত
উম্মাদের চিৎকার
একটি কলা-রুটির কতটা ভার
পশু-পাখির আত্মচিৎকার
হায়েনার উল্লাসে
উম্মুক্ত নিথর দেহ ডাস্টবিন কিংবা নর্দমায়, আমি ধর্ষিত।


দু’টি নয়ন কতটুকু সংযত তোমার
বস্ত্রহীন উম্মুক্ত বক্ষ প্রদর্শিত উম্মাদ
সম্মুখ তোমার,
একটি বার
একটু চিন্তা
একটু পলক
যৌবনার লেবু,
একটি পলক নয় দু’টি পলক আমায়
শিহরিত প্রেত্মা ধবংস করেছে বিবেক।


বস্ত্রহীন এ জগতে
বস্ত্র দেখি না কারো,
সবাই দেখে আলো
আমি দেখি আঁধার
পশুর চেয়েও অধম, আমি উম্মাদ।

উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ১০:০০, ২৭০৯২০১৪।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.