নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিৎকার

আপন বজন কথা, না কহিবে যথা-তথা। আপনাকে আপন হইতে সাবধান।

অবাক আমির

আপন বজন কথা, না কহিবে যথা-তথা । আপনাকে আপন হইতে সাবধান ।

অবাক আমির › বিস্তারিত পোস্টঃ

মনে শান্তি নেই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

কবির কলম থেমে গেছে,

দু-চার লাইন যাও লিখছে;

তাকে আর কবিতা বলা চলে না ।

প্রেয়সীর চোখ, নাক, চুল নিয়ে কবিতা লিখার সময় ফুরিয়ে গেছে,

কবির মনে শান্তি নেই ।।



দেয়ালের ওপাড়ে উৎপাতা হায়েনার হাত,

রাজ পথে বিক্ষুব্ধ জনতার পদ ধনি ।

সর্বহারার চোখের জল শুকিয়ে গেছে,

রক্ত করবী চোখ থেকে ঝরে পড়ছে-

আগ্নেয় লাভা, ক্ষোভ, ঘৃণা, প্রতিবাদ ।।



কাঠ, কয়লা পুড়িয়ে আগুন আর থেমে নেই,

দগ্ধ করছে শরীর, মন ।

যে মনে ছিল ভালবাসা,

যে শরীরে ছিল কোমল হাতের ছুঁয়া

তা হারিয়ে গেছে ।



আমার ভাইয়ের রক্তে প্রাণ পাওয়া

রক্তখেকো অশ্রের এখনও তৃষ্ণা মিটেনি !

আরো কত রক্ত চাই?

এই দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য প্রস্তুত

ধমনীতে বয়ে যাওয়া প্রতিটা রক্ত বিন্দু।



দেয়াল ক্রমশ সরে আসছে পিঠের অভিমুখে,

সমুখে তার-কাটার বেড়া ।

সময় এসেছে ঘুরে দাঁড়াবার,

কবির কলম থেকে ধেয়ে আসছে-

জয় বাংলা স্লোগান ।

বিকল্প ভাবনার সময় ফুরিয়ে গেছে,

কবির মনে শান্তি নেই ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

কবীর হুমায়ূন বলেছেন: কবির কলমের আগুন
চিতার থেকেও দ্বিগুণ।

কবিতা ভাল হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

অবাক আমির বলেছেন: কবিকে রাজ পথ বড্ড টানছে,
ঘরের কোনে কবিতা রচনার সময় ফুরিয়ে গেছে ।

শুভেচ্ছা অবিরাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.