নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

মাধবকুন্ড যাব কিভাবে?

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২

মাধবকুন্ড যেতে চাচ্ছি। কিভাবে যেতে হয়, কোথায় থাকা যাবে ইত্যাদি জানতে চাই। কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন??

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৬

গৌতম রায় বলেছেন: ঢাকা থেকে গেলে মৌলভীবাজারের বড়লেখার বাসে উঠবেন কিংবা সিলেটের বিয়ানীবাজারের বাসে গেলে বড়লেখায় নেমে যাবেন। সেখান থেকে সিএনজি করে আট কিলোমিটার গেলেই মাধবকুণ্ড। আগে থেকেই সিএনজির ভাড়া ঠিকঠাক করে নিবেন এবং রিজার্ভ নিয়ে যাওয়া ভালো। আর মাইক্রোবাস যোগাড় করতে পারলে আরও ভালো। থাকার জন্য মাধবকুণ্ডে একটা রেস্ট হাউজ আছে কিন্তু সেখানে আগে থেকেই বুকিং থাকতে হবে, না হলে একটু ভালোভাবে থাকতে চাইলে হয় মৌলভীবাজার, না হলে সিলেট যেতে হবে।

ভালো কথা, মাধবকুণ্ড গেটে নামার পর জলপ্রপাতে অন্তত দুই কিলোমিটার হেঁটে যেতে হয়। এই তথ্যটি জানা না থাকার কারণে অনেকে গিয়ে ঝামেলায় পড়েন।

আর কি কিছু জানার দরকার আছে?

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৩

রাজীব বলেছেন:
সিলেট থেকে কিভাবে যাওয়া যায়?
যদি ঢাকা-সিলেটের ট্রেনে উঠি তাহলে নামবো কোথায়?
সিলেট থেকে সকালে যেয়ে আবার বিকেলে সিলেটে ফেরা সম্ভব কি?

আসলে আমি একটা কাজে সিলেট যাচ্ছি, ট্রেনে যাবো। আমার ইচ্ছা যাবার পথে বা ফেরার পথে মাধবকুন্ড দেখার, সেটি কিভাবে সম্ভব একটু জানাবেন।

ধন্যবাদ তথ্যের জন্য।

২| ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৩

অ্যানালগ বলেছেন: মাধবকুন্ড সড়ক পথে সিলেট থেকে ৭২ কি:মি:, মৌলভীবাজার থেকে ৬৫ কি:মি: দূরে। থাকা খাওয়ার সুবিধা বিবেচনায় সিলেটে আস্তানা গাড়তে পারেন।

সিলেট থেকে বড়লেখা লোকাল বাসে যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে।
সেখান থেকে সিএনজি বেবীট্যাক্সী ১৫০+ টাকায় রিজার্ভ নিয়ে যেতে পারেন।

সিলেট থেকে বড়লেখা সরাসরি সিএনজি বেবীট্যাক্সী রিজার্ভ যেতে পারেন
৬৫০/৭০০ টাকায়।

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৫

রাজীব বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৪

জামাল ঊদ্দিন বলেছেন: গৌতমদা বলে দিয়েছেন - তবে সকাল সকাল চলে গেলে ভালো হয় - রাতে সিলেট চলে আসলেন - পরেরদিন সুলেট ঘুরাঘুরি করে রাতে ফিরতি পথে রওনা দিলেন ।

আর অবশ্যই উপরে উঠে আসবেন । উঠার জন্য সিড়ি আছে , ৫ টাকা টুল দিতে হয় ।
সিড়ি পাবেন প্রপাতের একটু আগে .. ভেতরে র রাস্তায় যে মোটেল/রেস্টুরেন্টটা আছে তার সাথে লাগানো ।
সিলেট ভ্রমন আনন্দময় হোক ।

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৫

রাজীব বলেছেন: ডিটেইল ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ।

যদি ঢাকা-সিলেটের ট্রেনে উঠি তাহলে কোথায় নামতে হবে এবং সেখান থেকে কিভাবে মাধবকুন্ড যাব একটু বলবেন কি?

৪| ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০১

জামাল ঊদ্দিন বলেছেন: ট্রেনে গেলে তো সমস্যা হায়ে যাবে । বড়লেখার কাছাকাছি কুলাউড়াতে আন্তঃনগর থামে , কিন্তু কুলাউড়া থেকে আবার বড়লেখা যাবার ঝক্কি পোহাতে হবে ।

বাসে গেলেই সুবিধা বরং বেশী ।
এমন করতে পারেন- সিলেটে গেলেন ট্রেনে (জয়ন্তিকা আছে দুপুর ২টায়, পারাবত আছে সকাল ৬ টার দিকে ) সিলেট কাজ শেষেপরদিন চলে আসলেন বড়লেখা বাসে করে । সেখানে সারাদিন ঘুরে বিকালে মৌলভিবাজার থেকে ঢাকার বাসে চড়ে বসলেন :)

২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৪

রাজীব বলেছেন: ঢাকা-সিলেট ট্রেনের টিকিট করে ফেলেছি। অতএব আপনার পরামর্শই মেনে নিলাম, ফেরার সময় বাসে ফিরব।

৫| ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৯

গৌতম রায় বলেছেন: ট্রেনে না যাওয়াই ভালো। তাতে অন্তত দুবার গাড়ি বা বাহন বদলাতে হবে। বাসে যাওয়াটাই ভালো বলে মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.