নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিসাধারণ

আমিসাধারণ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

রাতের ভার্সিটি এত মনোহর! চারিদিকে ঝিরঝির করে শীতের আগমনী হিমেল বাতাস বইছে। কুয়াশা তার শান্ত কোমল প্রসারিত স্নিগ্ধ-মাখা সুগন্ধি আঁচল দিয়ে পরম মমতায় মৃদুভাবে আবৃত করে রেখেছে গাছপালা আর দালানকোঠা । বাতাসে বয়ে আসছে চাঁপা ফুলের নেশা ধরানো গন্ধ। দূর বহুদূর আর তেপান্তরের মাঠ পেরিয়ে ভেসে আসছে নিশাচর পাখীর ভয়ার্ত আহ্বান, সেই দুষ্ট পাখীটি হয়তো জীবনের প্রারম্ভে ছলনাময়ী কোনো নারীপক্ষীর মিষ্টি কথার বাহারে নব-প্রস্ফুটিত হৃদয়ে আগাত পেয়েছে, তাই জীবন সায়াহ্নে ব্যথার ভারে নিশাচর বনে গেছে আর কণ্ঠে এসেছে পাষণ্ডতা, যে তার কণ্ঠ শুনে সে মনে করে তাকেই বুঝি ডাকছে মানুষের অবধারিত পথ অনন্ত অসীম সীমানার দিকে। অদূরে ল্যাম্পপোস্টের বাতিগুলো প্রজাপতির মতো মিটমিট করে জ্বলে আর নিবে, এ যেন আলোছায়ার খেলা । দিগন্তবিস্তৃত আকাশে জুড়ে কোথাও কোনও একটা ছেঁড়া মেঘের টুকরাও নেই, আকাশে বসেছে আজ তারার মেলা। আমার উদাসী মন চোখের সবটুকু প্রখরতা আর উত্তাল হৃদয়ের তরঙ্গ দিয়ে তারায় তারায় হারানো প্রেয়সীকে খুঁজে বেড়াই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো। শুভকামনা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

আমিসাধারণ বলেছেন: সাধারাণের বাড়িতে অসাধারণের আগমন, সত্যিই আমি মুগ্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.