নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিসাধারণ

আমিসাধারণ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আজকাল নিজেকে অনেক শূন্য মনে হয়। কোনও কিছুতেই নিজেকে স্থির করতে পারছিনা, সবকিছু কেমন যেন এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছে । দুপুরে তোমার সাথে চ্যাট করার অপেক্ষায় খাবারের কথা ভুলে যাই, রাতে আগের মতই বই নিয়ে পড়ার টেবিলে বসি, কিন্তু এখন আর আগের মত বইয়ের পাতায় কালো অক্ষর দেখিনা, দেখি শুধু তোমার অখণ্ডিত মানব মূর্তির প্রতিচ্ছবি, এভাবে বই খোলা রেখেই কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে যাই টেরিই পাই না, সকালে ঘুম ঘুম চোখে নাস্তা না করে বাসের পিছনের সিটে বসে ঝিমোতে ঝিমোতে ভার্সিটিতে যাই। ডক্টরের লেকচারে আমার মন নেই, কেমন যেন উদাসীন হয়ে গেছি। খিদায় পেট চোঁ চোঁ করে, ভার্সিটির ক্যান্টিনের লোভনীয় নিয় খাবারগুলো খেতে বড়ই ইচ্ছা করে কিন্তু খাওয়ার মত পকেটে পর্যাপ্ত টাকাপয়সাও নেই! বারবার ঘুরেফিরে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি এত রহস্য নিয়ে কেন কথা বলো? আমাকে কষ্ট দিতে কি তোমার ভালো লাগে?তুমি বলেছো, তোমার কোনও মোবাইল নেই, তোমার আম্মুর মোবাইলে থেকে কোনও একদিন আমাকে কল দিবে। এটা কেমন কথা! এটা তো কিয়ামতের থেকেও বেশি রহস্যময় হয়ে গেল, কিয়ামতের তো দিনক্ষণ জানা আছে, শুধু তারিখটা জানা নেই। কিন্তু তোমার কথায় তো আমার কিছুই জানা হল না, শুধু বলেছো, কল দিবে। আমি বাধ্য-ছেলের মত তোমার কথা বিনা বাক্যে চোখ মুখ বন্ধ করে মেনে নিলাম। কিন্তু কথা হজম তো তিক্ত ওষুধের মত পেটে গিয়ে জ্বালাতন করছে, হজম করতে পারছিনা আবার তোমাকে জিজ্ঞাসাও করতে পারছিনা, যদি তুমি রাগ করো। আগামী ২০ তারিখের মধ্যে আমাকে "media and society"-র "assignment" এবং "english "- সাবজেক্টের "presentation" তৈরি করতে হবে । এভাবে দিন চলতে থাকলে রেজাল্টে ঘোড়ার ডিম পাবো। প্লীজ! তোমার শান্ত শীতল কোমল কণ্ঠে র মধুর ছোঁয়া দিয়ে এই মহা প্রলয়ের ঝঞ্ঝার থেকে আমাকে উদ্ধার করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.