| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যর্থ জীবনের কল্পনায় বোনা রঙিন স্বপ্নের শেষ সীমানায় দাঁড়িয়ে কর্মময়, কোলাহলময়, বাস্তব জীবনের প্রারম্ভে,
জীবনের মেঘলা আকাশে
হঠাৎ করে সোনালী সূর্যের উঁকি মারা
আর হারানো মানুষ, কাঙ্ক্ষিত মানুষ, উদ্দীপিত মানুষ, স্বপ্নের মানুষের সাথে
মানহীন, দ্বিধাহীন, সংকোচহীন, জড়তাহীন, কম্পনহীনভাবে
প্রাণ খুলে হৃদয়ের সুপ্ত আশা, পুঞ্জিবুত ব্যথা, না বলা কথা,
গোপনে সাজানো স্বপ্নের কথার দীর্ঘ নিঃশ্বাসের উত্তাপে মনে হয়,
পৃথিবী জ্বলে ছাই হবে যাবে, কিন্তু তুমি! আছো আগের মতই শান্ত, শীতল,
কোমল, সজীব, সতেজ আর সন্ন্যাসীর নির্লিপ্ত ভঙ্গী নিয়ে। একটুও নড়াতে পারিনি,
হেলাতে পারিনি, দোলাতে পারিনি তোমার ভিত।
অথচ ভৌগলিক দূরুত্ব বা ভাষার ব্যবধান কোনো কিছুই আড়াল করতে পারেনি আমার থেকে
তোমার অখণ্ডিত মায়াবী মানব মূর্তির প্রতিচ্ছবি। এবার মনে হয়,
অনেকদিনের তীব্র বাসনা নিয়ে গোপনে পুষে রাখা ভালোবাসার রঙিন ঘুড়ি
পৃথিবীর দিগন্ত বিস্তৃত অবধারিত পথে জীবনের জন্য ম্লান হয়ে যাবে।
বিদ্রঃ আমি বাংলা ভালো লিখতে পারিনা। বানান, বাক্য বা অন্য কোনো অসংগতি কারো চোখে আটকে গেলে প্লীজ! জানালে কৃতজ্ঞ থাকিব।
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭
আমিসাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৪
আমিসাধারণ বলেছেন: ডি মুন ভাইয়া, হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা গাঢ় ভালোবাসার প্রশান্ত সাগরে বিকেলের স্নিগ্ধ রুদে মৃদু মন্দা বাতাসে কোনো এক অচিন দেশে চির পরিচিত, চির আপনার হয়ে নিঃস্বার্থ গভীর ভালবাসার প্রশান্ত বাহু দিয়ে ত্রুটিগুলো শুধরিয়ে দেওয়া মহান ব্যক্তিদের দিয়েই সম্ভব। আপনাকে আপন করে নিলাম।
২|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লাগল।
সুন্দর সুন্দর কবিতা উপহার দিন এই কামনায়।
ভাল থাকবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
আমিসাধারণ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৩|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
নাসরীন খান বলেছেন: সুন্দর ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০
আমিসাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
আব্বাস বলেছেন: প্রেমের দোলাচল চিরন্তন। নিরাশা কাটিয়ে আশায় পাড়ি দেবেন কামনা করি।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬
আমিসাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ।
৫|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুব ভালো লাগলো । +++
৬|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯
আমিসাধারণ বলেছেন: নব, কচি লেখকের কাঁচা লেখায়, ভাঙ্গা লেখায় বড়দের ভালো লাগা, সত্যি মগ্ধকর!
৭|
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
ডি মুন বলেছেন:
আমাকে আপন করে নিয়েছেন জেনে ভীষণ আনন্দিত হলাম।
আপনার আন্তরিক হৃদয় আছে বলেই সহজে মানুষকে আপন করে নিতে পারেন।
এই অবিশ্বাসের যুগে এমনটা ক'জন পারে বলুন।
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
ভালো থাকুন রাত্রিদিন
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
ডি মুন বলেছেন: বাহ, খুব সুন্দর লিখেছেন।
++++
কিছু বানান ভুল হয়েছে। যেমন -
বুনা - বোনা
দাঁড়ীয়ে - দাঁড়িয়ে
হিলাতে - হেলাতে
দুলাতে - দোলাতে
অনেকদিনর - অনেকদিনের
আশাকরি ভবিষ্যতে আরো সুন্দর লিখবেন।
শুভকামনা রইলো