| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাজোকা শামীম
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
কিছু কিছু ভুয়া সংগঠন কাজ করছে এই ঘটনার পেছনে। বাটপার শ্রেণীর কিছু লোক মিলে এই সংগঠনগুলো তৈরি করে। সংগঠন তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য থাকে, অন্য কোন দু নাম্বার লোকের টাকা হাতিয়ে নেয়া। মানে চোরে চোরে মাসতুতো ভাই আর কি ।
ভুয়া এই সব সংগঠন সেই সব বাটপার লোকদের কাছে গিয়ে তাদের গুণীজন সংবর্ধনা দেয়ার কথা বলে। বাটপারকে সমাজের কাছে গুণীজন হিসেবে প্রতিষ্ঠিত করার বিনিময়ে তারা ওই বাটপারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অন্য দিকে বাটপারও তাদের টাকা দেয় এই ভেবে যে, সমাজে গুণীজন হিসেবে তার পরিচিতি হলে সে আর ভালোভাবে বাটপারি চালিয়ে যেতে পারবে।
বাটপারের টাকায় পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট কোন ব্যক্তিকে প্রধান অতিথি করা হয়। সেই অনুষ্ঠানে বাটপারকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়ার পর বিশিষ্ট ব্যক্তি ক্রেস্ট তুলে দেয়। আর এই ক্রেস্ট তুলে দেয়ার ছবি ও প্রেস রিলিজ পাঠানো হয় পত্রিকায় । প্রেস রিলিজ ও ছবির সঙ্গে থাকে নগদ টাকা। ফলে পত্রিকাগুলো ছবি ও সংবর্ধনার সংবাদ ফলাও করে ছাপে।
পরের দিনই বাটপার হয়ে যায় দেশের বিশিষ্ট গুণীব্যক্তি। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ভুয়া সংগঠনের ব্যক্তিরা বেশ কিছু মাল কামিয়ে নিতে পারে। এক সংবর্ধনা অনুষ্ঠানের পরই তারা আবারও আরেক বাটপার খুঁজতে থাকে সংবর্ধনা দেয়ার জন্য। কোন কোন অনুষ্ঠানে অনেকগুলো বাটপারকে একবারে সংবর্ধনা দেয়া হয় এবং প্রচুর টাকা হাতিয়ে নেয়া সম্ভব হয়।
আর যারা প্রকৃত গুণী মানুষ তাদের খোঁজ কেউ নেয় না। তারা নীরবে নিভৃতে কাজ করে যায়। তাদের কেউ সম্মান করে না, না রাষ্ট্র, না সমাজ, না পরিবার। এই দেশে কেন যে এখনও গুণী মানুষ জন্মায়, সেটাই একটা রহস্য।
গুণীজনদের ক্রেস্ট দেয়ার সময় মন্ত্রী-এমপি ও রাজনীতিকরা সাবধান !
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭
লেখাজোকা শামীম বলেছেন: বছরের তো মাত্র ৭ মাস। বাকি মাসগুলো কি হবে ?
২|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আম্রে কেউ ছঙবর্ধনা দেয় না।
আমি ছঙবর্ধনা ছাই, খ্রেস্ট ছাই.....
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
লেখাজোকা শামীম বলেছেন: উনারা আপনার পিছনে লাগল বলে .. মালপানি ছাড়েন, খ্রেস্ট অভাব হবে না।
৩|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২১
সিটিজি৪বিডি বলেছেন: সা....................ব..........ধা......................ন!!!
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৯
লেখাজোকা শামীম বলেছেন: হ
৪|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২২
ভাঙ্গন বলেছেন: ও সরি, ক্রেস্টের কথা বলতে ভুইলা গেছি!
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩০
লেখাজোকা শামীম বলেছেন: ক্রেস্ট দিয়ে কি করবেন ? কাউকে সংবর্ধনা দেবেন নাকি ?
৫|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
জনৈক আরাফাত বলেছেন: হম। কথা সত্য।
কিন্তু পত্রিকাগুলো ও তো বাটপারি করছে। রূপ তো মাঝে মাঝেই প্রকাশ হয়ে পড়ে!
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৯
লেখাজোকা শামীম বলেছেন: পত্রিকাওয়ালা ছবিটা ও নিউজ ছাপায় বলেই তো এই বাণিজ্য চলছে।
৬|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩০
শেরজা তপন বলেছেন: এরকমটা হচ্ছে সত্য কিন্তু'যারা প্রকৃত গুণী মানুষ তাদের খোঁজ কেউ নেয় না।' কথাটার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। কিছু গুণী নিভৃতচারী-তারা লাইম লাইটে আসতে চায়না। কিছু গুণী মানুষের অবম্যই সমাদর হয়-আর বাকিরা হতভাগ্য
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩২
লেখাজোকা শামীম বলেছেন: গুণী মানুষরা লাইম লাইটে আসতে চাইবে না, এটাই স্বাভাবিক। তাদের লাইম লাইটে আনার দায়িত্ব কার ? দায়িত্বটি যাদের তারা কি সেটা সঠিকভাবে পালন করছে ?
৭|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩১
পানকৌড়ি বলেছেন: কেমন টাকা লাগে যদি একটা আইডিয়া দিতেন আমি একটু টেরাই মারতাম... :>:>:>:>
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪
লেখাজোকা শামীম বলেছেন: যারা এই সব সংবর্ধনা দেয়, তাদের সাথে যোগাযোগ করেন। তারাই আপনাকে যাবতীয় আইডিয়া দিয়ে দেবে।
আমার জানা মতে এটার কোন ফিক্সড রেট নাই। মুলামুলির জায়গা।
৮|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৩
খোলা_আকাশ বলেছেন: একজনের কথা মনে পড়তাছে। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: কোন বিশেষ ব্যক্তিকে টার্গেট করে এই লেখা নয়।
৯|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪০
সেতূ বলেছেন: কৈ যাবেন এ বাটপারদের রাজ্য-তে,
প্রসাশন ও এদের সাথে তাল মিলায়..
দেখার কি কেহ নাই ....
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
লেখাজোকা শামীম বলেছেন: দেখার আছি আমরা, ভুদাই পাবলিক।
১০|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০২
রেড ওয়াইন বলেছেন: হাহাহাহা ব্যাফক মজাক পাইলাম। ![]()
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১২
লেখাজোকা শামীম বলেছেন: লিখলাম দুঃখের কাহিনী, পাইলেন মজা। বুঝলাম না।
১১|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৮
একাকী বালক বলেছেন: খোলা_আকাশ বলেছেন: একজনের কথা মনে পড়তাছে। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। >>>>>> হা হা হা। ভাই আমি এই লেখাটা পড়ার সময় শুধু উনার মুখটাই ভাসতে ছিল মনিটরে।
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৯
লেখাজোকা শামীম বলেছেন: ব্যাপার কি , সবাই উনার কথা ভাবে ক্যান ?
১২|
১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:০৩
তমসো দীপ বলেছেন: হ, ক্রেস্ট আজকাল পরীক্ষার সার্টিফিকেটের মত হয়া গেসে। মালপানি ঢাল, ক্রেস্ট নাও।
১৭ ই জুন, ২০১০ দুপুর ১:১২
লেখাজোকা শামীম বলেছেন: পরীক্ষার সার্টিফিকেট কি মালপানি ঢালতে পাওয়া যায় ? মানে আসল সার্টিফিকেট ?
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
ভাঙ্গন বলেছেন: আমি ভাবতেছিলাম সাম.ইন বর্ষসেরা লেখক নির্বাচন প্রক্রিয়া নিয়ে।
শামীম ভাইয়ের পরামর্শ কী??