| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাজোকা শামীম
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
অবশেষে ব্যাপারটা শুরু করতে পারলাম। গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ক্লাশ হয়ে গেছে। অনেক দিন পর আবারও প্রশিক্ষক হিসেবে দাঁড়ালাম অনেক জ্ঞান পিপাসু তরুণের সামনে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বাংলা শুদ্ধ বানান কর্মশালা। রোটার্যাক্ট কাব অব ঢাকা নিউ সিটি ও রোটার্যাক্ট কাব অব নারায়ণগঞ্জ রিভার ভিউ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।
![]()
পূর্বে নারায়ণগঞ্জ পলি কিনিক কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে বিশেষ কারণে কর্মশালার স্থানটি পরিবর্তিত হয়। বিশেষ কারণটি হল, আমার ক্লাশের জন্য দরকার ছিল লেখার বোর্ড এবং সেই বোর্ড পলি ক্লিনিক কনফারেন্স রুমে ছিল না।
![]()
সকাল সাড়ে ১০ টায় বানান কর্মশালা শুরু হয় চাষাড়া নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন স্কুলের ৩য় তলায়। মাঝখানে সামান্য বিরতিসহ কাশ চলে দুপুর ১টা পর্যন্ত।
![]()
প্রথম ক্লাশে বাংলা ভাষার ইতিহাস, বর্ণমালার ইতিহাস, বাংলা বর্ণমাত্রার ব্যবহার, যুক্তবর্ণ তৈরি করার সহজ নিয়ম, চন্দ্রবিন্দুর ব্যবহার আলোচিত হয়।
মোট দুদিনের এই কর্মশালার পরবর্তী ক্লাশ অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ, শুক্রবার। সকাল ১০ টায় শুরু হয়ে কাশ চলবে একটানা দুপুর ১ টা পর্যন্ত । এই ক্লাশটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন স্কুলে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৪
লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসাধারন একটা কাজ করেছে ভাইয়া। প্রার্থনা করি এর অগ্রযাত্রা যেন অব্যহত থাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
লেখাজোকা শামীম বলেছেন: আশা করি, অগ্রযাত্রা থাকবে।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: একটি অত্যন্ত ভাল উদ্দ্যোগ...........অনেক অনেক ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০০
লেখাজোকা শামীম বলেছেন: উদ্দ্যোগ লিখে তো উদ্যোগের বারোটা বাজিয়েছেন । তারপর তায়েফকে ভদ্রতা করে ধন্যবাদ জানিয়েছি।
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
রাজনীতি বলেছেন: যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি অনেক কষ্ট করে এমন ভাল উদ্যোগ কে স্বাগত জানাই রাজনীতির পক্ষ থেকে। ভাল থাকবেন। আপনি কি নারায়ণগঞ্জ এর ডন চেম্বার এলাকায় থাকেন না?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০
লেখাজোকা শামীম বলেছেন: আপনি কি আমার শ্বশুর বাড়ির আত্মীয় ?
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
পাহাড়ের কান্না বলেছেন: খুব ভাল উদ্দ্যোগ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
লেখাজোকা শামীম বলেছেন: উদ্যোগ বানানটা ঠিক থাকলে এই উদ্যোগ নেয়া দরকার হত না।
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২
দুরণ্ত সাহস বলেছেন: চমৎকার উদ্যোগ। আমার কাজে আসতে পারে। হাহা
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
হোদল রাজা বলেছেন: সবাই ভাল কাজ করতে চায়! সামর্থ হয় না! আর সামর্থ হলেও পারে না! আল্লাহ আপনাকে সব সময় সামর্থ দেবেন, ভালো রাখবেন!
চমৎকার উদ্যোগ!!!
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
জেরী বলেছেন: ভাল উদ্দ্যোগ
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
ফারহান দাউদ বলেছেন: ভাল উদ্যোগ। খুবই ভাল উদ্যোগ। যদিও এই বানানটাই অনেকে বেখেয়ালে ঠিক লেখেননি। ![]()
১০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১০
মেহেরুবা বলেছেন: এধরনের কর্মশালার আয়োজন খুব দরকারী একটা উদ্যোগ। ধন্যবাদ আপনাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩
লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।
১১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৬
নির্জন রহমান বলেছেন: খুবই ভাল উদ্দ্যোগ। প্রতিটি ভাষায়ই বানানের গুরুত্ব অপরিসীম।
ধন্যবাদ এই মহান উদ্দ্যোগ নেবার জন্য।
১২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: আপনার এ লেখাটি পড়ে আমারও ইচ্ছে হচ্ছে আমার এলাকায় এ ধরণের উদ্যোগ নিতে। অনুপ্রাণিত হলাম। খুব শীঘ্রই শুরু করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার এ লেখাটি পড়বেন কি?
যাত্রাপথে ভুল বানান
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: আপনার এলাকায় শুরু করুন। খুবই ভালো হবে।
১৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৩
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: কী ব্যাপার! ৩নং কমেন্টের জবাবে আপনি উদ্যোগ শব্দটির বানান সংশোধন করে দেওয়া সত্ত্বেও এরপরেও অনেকেই লিখছেন উদ্দ্যোগ!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
লেখাজোকা শামীম বলেছেন: এ জন্যই তো আরও বেশি উদ্যোগ নেয়া দরকার।
১৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: খুবই ভালো উদ্যোগ, আমাদের সামুতেও আপনি এই কর্মশালা শুরু করেন। আমরা আপনার ছাত্র হয়ে যাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১
লেখাজোকা শামীম বলেছেন: প্রস্তাবটা ভালো। কিভাবে সম্ভব সেটাই ভাবছি। বেশ কঠিন হবে।
১৫|
০১ লা মার্চ, ২০১০ রাত ১:১৪
মামুন বিদ্রোহী বলেছেন: বসকে সেলুট.... ভালো থাকবেন।
১৬|
০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৪২
দুরণ্ত সাহস বলেছেন: ভাইজান আপনে কি কোনও কারণে আমার উপর ক্ষেপেছেন?
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:১২
লেখাজোকা শামীম বলেছেন: না, ক্ষেপি নি, ক্ষেপার মতো কিছু কি ঘটেছে ?
১৭|
০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৪৮
আলী আরাফাত শান্ত বলেছেন: শুভ কাজ!
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:১৪
লেখাজোকা শামীম বলেছেন: হ, শুভ কাজে দেরি করতে নাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
তায়েফ আহমাদ বলেছেন: একটি অত্যন্ত ভাল উদ্দ্যোগ...........অনেক অনেক ধন্যবাদ।