| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
amitanmoy
আমি তন্ময়। ব্লগে আনাগোনা করি ২০০৫ সাল থেকে। সামু আমারে বহুবার ব্যান করছে আর আইডি খাইছে ২৭ টা । আমি সামু ছাড়ি নাই।
বিচিত্র প্রাণীজগত, অগণিত তাদের সংখ্যা। বিস্ময়কর তাদের গঠন প্রকৃতি। অদ্ভুত তাদের আচার আচরণ। তাদের সম্পর্কে কতটুকু জানি আমরা। যাও জানি তা কি পুরোপুরো সঠিক?
আমাদের অতি পরিচিত প্রাণী গরুর কথাই ধরা যাক। আমরা কি জানি, গরুর মুখে উপরের পাটিতে দাঁত থাকেনা! শুধু নীচের পাটিতেই থাকে। উপরের পাতিতে দাঁত না থাকলে আমাদের পক্ষে চিবিয়ে কোনও খাবার খাওয়া সম্ভব ছিলোনা। তা হলে গরু চিবায় কি করে? গরুর মুখে উপরের পাটিতে দাঁত না থাকলেও থাকে শক্ত মাড়ি। যাকে ডেণ্টাল প্যাড বলে। এটাই দাঁতের বিকল্প হিসেবে কাজ করে। নীচের পাটির দাঁত আর এই ডেণ্টাল প্যাড দিয়েই গরু খাবার চিবায়।
গরুর দুধ খুব পুষ্টিকর। হাত দিয়ে যেমন গরুর দুধ দোয়ানো যায় তেমন মিল্কিং মেশিন দিয়েও দোয়ানো যায়। আশ্চর্যের বিষয় হলো দুধ দোয়ানোর সময় মিউজিক শোনানো হলে গরু বেশি দুধ দেয়!
গরুর পাকস্হলীতে চারটি ভাগ থাকে, ভাগগুলো হলোঃ রুমেন, রেটিকুলাম, ওমাজাম, এবওমাজাম। এজন্য গরুকে কম্পাউণ্ড স্টমাক এনিমেল বলা হয়। গরুর পাকস্হলীর এমন গঠনের কারণে গরু কখনও বমি করতে পারে না।
গরু প্রতিদিন প্রায় ২০ থেকে ৫০ গ্যালন পানি পান করতে পারে। মানে পুরো এক বাথটাব পানি। আর লালাও উত্পন্ন করে প্রায় ২০ গ্যালন। গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় ঠিক, কিন্তু কখনও সিঁড়ি দিয়ে নীচে নামানো যায় না।
শুধু গরুই যে অদ্ভুত আচরণ করে তা নয়। মানুষও অনেক সময় গরুর সঙ্গে উদ্ভুত আচরণ করে। ১৭৪০ সালে ফ্রান্সে একটি গাভীকে বিচারে দোষী সাবস্ত্য করা হয় এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গাভীটির অপরাধ ছিলো সে কালো জাদু করেছিলো!!!
ইস্টিশন থেকে নেয়া ।।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
আজনবী বলেছেন: আমি একটা গরু কিনতে চাই
সীমান্তে গরু কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একেজাড়া ইলিশ আছে,
সেটা দিয়ে দিতাম গরুর বদলে।
কে না জানে গরুর চেয়ে ইলিশের দামই বেশি।
তবু আমি ইলিশের
বদলে গরুই কিনতাম।
কারণ আমি ঠকতে চাই।
যদি সীমান্ত পথে সারি সারি গরু আসে
ঝাকে ঝাকে ইলিশ যাবে পদ্মা থেকে গঙ্গায়।
বাংলার গরুর বদলে দিয়ে দেবো
একজোড়া খাঁটি পদ্মার ইলিশ
পঞ্জাবী গরুর বদলে চাটগাঁই আর
আসামী গরুর বদলে বরিশালের ইলিশ
নাদুস নুদুস মস্ত ডিমওয়ালা
একজোড়া ইলিশের বদলে
শুধু একটা গরু চাই
হোক সে সুদর্শন কিংবা রোগা পটকা
তবুও আমার গরুই চাই।
- সুনীল গঙ্গোপাধ্যায় এবং পাঠকদের কাছে কাছে ক্ষমা প্রার্থী