নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুঝিনা

নাসিম আহমেদ

সত্য কথা বলা ও শোনার সাহস আছে!

নাসিম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্কুলের প্রথম দিন।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

১জুলাই২০১৩, নারমিন এর স্কুল এর প্রথম দিন। খুব করে আজ আমার নিজের স্কুলের প্রথম দিন এর কথা মনে পড়ছে। সবাইকে অনুরধ করছি নিজেদের স্কুলের প্রথম দিনটির কথা এই post এ share করার জন্য।

আমি বারান্দায় খেলছি, পাশে garden chare এ দাদি বসে আছে, আম্মা কাজে ব্যস্ত, ভাইয়া (নাসের আহমেদ) হঠাৎ এসে বলল, "বাবুকে স্কুলে ভর্তি করে আসি", আম্মা বলল "আছ্ছা ঠিক আছে যাও" !!! আমি হালকা প্রতিবাদ করার চেস্টা করলাম, এরপর ভাইয়ার হাত ধরে স্কুলের দিকে, হেড স্যারের ঘরে হাসি মুখে স্যার ভাইয়াকে জিগ্গেস করলেন "তোমার ভাই?" আমাকে জিগ্গেস করলেন "তোমার নাম কি?" একটা বড় খাতায় আমার নাম লেখা হল।

এরপর ভাইয়া আমাকে নিয়ে class এ ঢুকলো, class one, (নারমিন কে class one এর আগে কমপক্ষে চারটি class পার হতে হবে)class teacher কে বল্লেন "স্যার আজ তো প্রথম দিন, আমি সাথে থাকি" ইসলামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের হাজার হাজার ;-০ সহপাঠিরা আমাদের দিকে তাকিয়ে আছে, ভাইয়া আমাকে নিয়ে একদম শেষ বেঞ্চে আমার সাথে বসে থাকলো!!!

প্রথমদিন "খোকন খোকন ডাক পাড়ি" ছড়া লিখতে দিয়েছিল, আমার মনে আছে আমি "খ" এর তাও অর্ধেক টা লিখতে পেরেছিলাম। হা হা হা... ২৮ বছর আগের কথা... এখন ও মনেহয় এইতো সেদিন।

নারমিন এর প্রথম দিন এত সাধারন ছিলনা, তিনটি interview, lotary এবং কিছু পদ্ধতি, যেগুলো এখন সবাইকে পারকরতে হয়... প্রথম দিন বাচ্চাদের welcome করার জন্য ক্লাস রুম রঙিন বেলুন দিয়ে সাজানো ছিল, ছিল নানা খেলনা, চিপস্, ছিল একটা উৎসব এর মত।

সবাই নারমিন এর জন্য দোয়া করবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভকামনা রইল তার জন্য

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

নাসিম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ, আপনার স্কুলের প্রথমদিনের কথা আমাদের বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.