| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরকারি পোস্ট হলেও হতে পারে। পড়ে দেখতে পারেন।
স্প্যানিশ ভাষা (Español- এস্পানিওল্) ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্প্যানিশ ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল।
১৬শ শতকে স্প্যানিশ উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন।
মেক্সিকো স্প্যানিশ ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
স্পেনের অধিবাসীরা স্প্যানিশ ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সাথে তুলনার সময় এস্পানিওল (Español) নামে ডাকেন। আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন- কাতালান, গালিসীয়, বা বাস্ক) সাথে তুলনার সময় কাস্তেইয়ানো (Castellano) নামে ডাকা হয়।
স্প্যানিশ ২২টি দেশের সরকারী ভাষা; সেই সাথে জাতিসঙ্ঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
অনেক প্যাঁচাল পাড়া গেল। এবার কাজের কথায় আসি।
ভাষা হিসেবে আমার মনে হয়েছে স্প্যানিশ শেখা তুলনামূলক অনেক সহজ। কেন? কারণ- ইংরেজি ভাষার সাথে অনেক মিল। তো চলুন শুরু করা যাক।
কোন ভাষা শেখার সময় সবার আগে জানতে হয় সে ভাষার বর্ণমালা। স্প্যানিশ ভাষায় কয়টি বর্ণ আছে? প্রশ্নের উত্তরটা একটু কনফিউজিং। তবে চিন্তার কিছু নেই। ইংরেজি ভাষায় যে ২৬ টি বর্ণ আছে সেগুলোই মূলত স্প্যানিশ ভাষায় আছে। অতিরিক্ত আর আছে মাত্র চারটি বর্ণ।এই চারটির মধ্যে তিনটির ব্যবহার বর্তমানে খুব একটা নেই; তবে বাকি একটি বর্ণ- ñ (এনেঁ), এটা ব্যবহৃত হয়। তো যাই হোক। আমরা সব গুলো নিয়েই আলোচনা করবো। এখন নিচের ছবিটি ভালো মতো খেয়াল করুন।
একটা জিনিস খেয়াল করেছেন- ইংরেজির সাথে মিল থাকলেও স্প্যানিশ বর্ণগুলো কিন্তু পড়ার সময় পড়তে হচ্ছে ভিন্নভাবে। প্রথম ২৬ টি বর্ণ দেখতে ইংরেজি বর্ণের মতো হলেও এদের নাম কিন্তু কিছুটা ভিন্ন। তাই আমরা পড়ি- আ, বে, সে, দে, ... ... ... ইংরেজির মতো- এ, বি, সি, ডি, ... ... ... নয়।
বর্ণতো চিনলাম। এবার চলুন দেখি স্প্যানিশ শব্দে বর্ণগুলো কিভাবে উচ্চারিত হয়-
ছবি দেখে বুঝতে অসুবিধে হতে পারে; তাই ব্র্যাকেটের ভেতরে বর্ণগুলোর নাম আর হাইফেনের পরে তাদের উচ্চারণ দেয়া হল-
প্রথমে ইংরেজির সাথে মিল রেখে ২৬ টি স্প্যানিশ বর্ণ দেয়া হল-
a (আ) - আ
b (বে) - ব
c (সে) - ক; তবে e এবং iএর পূর্বে "স" এর মত
d (দে) - দ
e (এ) - এ
f (এফে) - ফ
g (গে) - গ; তবে e এবং i এর পূর্বে "খ/হ" এর মত
h (আচে) - উচ্চারিত হবে না
i (ই) - ই
j(খোতা) - হ
k (কা) - ক
l(এলে) - ল
m (এমে) - ম
n (এনে) - ন
o (ও) - ও
p (পে) - প
q (কু) - ক
r (এররে) - র
s (এসে) - স
t (তে) - ত
u (উ) - উ
v (উবে) - ব (b এর মত v এর উচ্চারণ ও "ব" হবে)
w (উবে দব্লে) - ওয়
x (একিস) - ক্স (ইংরেজি x এর মত)
y (ইগ্রিয়েগা) - ই
z (সেতা) - স
বাকি চারটি-
ch (চে) - চ
ll (এয়্যে) - য়্য
ñ (এনেঁ) - নঁ
rr (এররে) - র (তবে শব্দের মধ্যে বসলে দ্বিত্ব উচ্চারণ হয়)
বর্ণমালা শেষ; খুব কি কঠিন? অনেকটাই ইংরেজির মতো। ঠিক নয় কি? এবার আসুন দু চারটি শব্দ শিখে নেই-
¡hola! (ওলা; যেহেতু, h এর উচ্চারণ নেই) - হ্যালো!
¡buenos dias! (বুয়েনস দিয়াস) - সুপ্রভাত!
¡buenos tardes! (বুয়েনস তারদেস) - শুভ রাত্রি!
¡adios! (আদিওস) - শুভ বিদায়!
একটা জিনিস খেয়াল করেছেন কি? আমি শব্দ গুলোর আগে ও পরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি।
মনে রাখুন- স্প্যানিশ ভাষায় প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক শব্দ বা বাক্যের শুরু এবং শেষ উভয় জায়গায় চিহ্ন ব্যবহার করা হয়।
তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে gracias (গ্রাসিয়াস) - ধন্যবাদ। ও ভালো কথা বলা হয় নি; স্প্যানিশ ভাষায় স্প্যানিশ এলফাবেট গুলোকে বলা abecedario (আবেসেদারিও)। [s
দ্বিতীয় পর্ব
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
আন্ধার বলেছেন: সাথে থাকুন খুশি হব।
২|
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
আন্ধার বলেছেন: আপনাকেও।
৩|
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: ধারাবাহিক ভাবে সিরিজটি চালিয়ে যাবেন আশাকরি।
গ্রেসিয়াস ![]()
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:০০
আন্ধার বলেছেন: সম্ভবত।
৪|
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পোষ্ট কন্টিনিউ করলে আমি নাম্বার ওয়ান স্টুডেন্ট হতে রাজি আছি।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:০১
আন্ধার বলেছেন: আপনারা সাথে থাকলে চালিয়ে যাবো।
৫|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:২৬
ধানের চাষী বলেছেন: ভাষা শিক্ষার এই সিরিজটা সম্পূর্ণ করতে পারলে নিঃসন্দেহে ব্লগ ইতিহাসের অন্যতম একটা সিরিজ হবে। বর্তমানে কাজের পোস্ট খুব একটা দেখা যায় না ব্লগে।
আপনার কাছে অনুরোধ থাকবে এই সিরিজট সম্পূর্ণ করার। কিছুদিন পর কাজের চাপ অথবা বোরিং মনে হওয়াতে ব্লগ ছেড়ে দেবেন না যেন!
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
আন্ধার বলেছেন: চেষ্টা করবো।
৬|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৩
রামন বলেছেন:
ভাল পোস্ট। সাথে আছি, ধন্যবাদ। আস্তা লা প্রক্সিমা।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
আন্ধার বলেছেন: ধন্যবাদ
৭|
০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০০
নস্টালজিক বলেছেন: অনুসারিত করে নিলাম!
আশা করি সাথে থাকতে পারবো শেষ পর্যন্ত!
শুভেচ্ছা, আন্ধার!
৮|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
শহুরে আগন্তুক বলেছেন: গ্রাসিয়াস সিনর
৯|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাই, এই পোষ্টের নিচে পরবর্তী পোস্ট গুলোর লিংক জুড়ে দিয়েন।
ধন্যবাদ পোষ্টের জন্য।
১০|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
তূর্য হাসান বলেছেন: সিরিজটা চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।
১১|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুসরণে নিলাম। সাথেই আছি।
১২|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
ইসতিয়াক অয়ন বলেছেন: সিরিজ যেন বন্ধ না হয় !! আমরা অপেক্ষা করে আছি ! ¡buenos tardes!
১৩|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
বৃতি বলেছেন: প্রিয়তে নিলাম । পোস্টে +++
১৪|
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্টের জন্য গ্রাসিয়াস !
ফলো করার ইচ্ছা আছে
১৫|
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২৫
প্রিন্স হেক্টর বলেছেন: নেক্সট পর্ব জ্বলদি দিয়েন। ফলো করলাম
te quiero :#> :#>
১৬|
০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ফোয়ারা বলেছেন: আমিও শিখছি.......প্রাতিষ্ঠানিক ভাবে
১৭|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
গেন্দু মিয়া বলেছেন: চালায়ে যান.। ![]()
১৮|
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
ঋত্বিক বলেছেন: me gusta senor
adios.
১৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৩
বেলা শেষে বলেছেন: ,,,good post , good process, good System...
thenk you very much......
২০|
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৪
ছায়াপাখির অরণ্য বলেছেন: ¡hola!
¡buenos dias!
¡buenos tardes!
¡adios!
দারুন! শিখলাম!
২১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
আিসর৪১২ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য।।।
২২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
সন্দীপ হালদার বলেছেন: দারুন
২৩|
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
এনসিয়েন্ট মেরিনার বলেছেন: মনে মনে এই পোস্ট টাই খুজছিলাম। চালিয়ে যান, সাথে আছি।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
বাংলার পোলা বলেছেন: মনে মনে এই পোস্ট টাই খুজছিলাম। চালিয়ে যান, সাথে আছি।