| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের আমি
আমি পাপী তবু পাপেরে নাহি ডরি, আমার মাঝেই পাপ পুণ্যের হিসেব কষে ফিরি!
'ফাঁসী চাই' 'মুক্তি চাই' এসব শ্লোগানে গা ভাসিয়ে কোন লাভ নেই। কিন্তু একটি পর্যাপ্ত কর্মসংস্থানহীন 'অলস' জাতিগুষ্ঠির রাজনৈতিক 'খেলনা' হওয়া ছাড়া আর কি বা করার আছে। ভেবে পাইনা এদেশের মূল শক্তি শিক্ষিত যুবসমাজ উদ্দেগতা না হয়ে রাজনীতিতে জড়ায় কেন! এটাই কি দেশপ্রেম শ্লোগান মুখর হয়ে দিনানিপাত করা? এটাই কি দেশপ্রেম আমার ঘরের ছেলে তো মুক্তি চাই আর আমার শত্রুর ছেলে তো দে ফাঁসী? ন্যায়বিচার তবে কার কাছে পাবো?
আমাদের মেধা গুলো আস্তে আস্তে নোংরা রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমুজুর পর্যন্ত হয়ে পড়েছে অপরাজনীতির ক্রিনড়ক। প্রত্যকেটা অলস আর অস্থির মস্তিষ্ক হয়ে পড়েছে একেকটা 'রাষ্ট্রবিজ্ঞানী'। দেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেটাতে যেন কারো খেয়াল নেই।
রাজনীতি যদি শুধু নীতির জন্য হয় তবে এই রাজনীতি বাদ দেয়াই উচিৎ কারন সার্বজনীন নীতি বলতে কোন নীতি আছে বলে আমার জানা নাই। রাজনীতি হবে রাষ্ট্রের মঙ্গলের জন্য। রাজনীতি হবে মানুষের মঙ্গলের জন্য। নীতির বেড়াজালে আটকিয়ে নিজ নীতিকে উপরে রেখে ভিন্ন নীতিকে দাবিয়ে ক্ষুদ্র বেক্তিস্বার্থ রক্ষা করা যায়, সামগ্রিক দেশ তথা জনগুষ্ঠির কোন কল্যান সাধন করা যায়না।
২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৫
অন্ধকারের আমি বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। আমি চেষ্টা করবো যাতে বানান ভুল কাটিয়ে উঠতে পারি।
২|
২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩
বিলাল বলেছেন: রাজনীতি হবে মানুষের মঙ্গলের জন্য
২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭
অন্ধকারের আমি বলেছেন:
৩|
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬
ইন্দ্রজাল বলেছেন: নীতির বেড়াজালে আটকিয়ে নিজ নীতিকে উপরে রেখে ভিন্ন নীতিকে দাবিয়ে ক্ষুদ্র বেক্তিস্বার্থ রক্ষা করা যায়, সামগ্রিক দেশ তথা জনগুষ্ঠির কোন কল্যান সাধন করা যায়না।
সুনিতীড় বেড়াজালে পা আটকে আছড়ে পড়ে প্রতিদিন ভেঙ্গে পড়ছে শত বেকার যুবকের সপ্ন,
শেয়ার মার্কেটের টাকা উধাও হলে কেউ আন্দোলন হরতালে যায়না, যে যুবক এখন ফাসি চাই বলার জন্য তার বেকার সময় অতিবাহিত করছে, সে যুবক ও নামতে পারেনি তার নিজ মাতার কণ্টের হার বিক্রির টাকা যারা মেরে খেল তাদের বিচার ছচয়ে,
অদ্ভুত এই দেশ, নিজের গেলেও আমরা চুপ থাকি, খালি মিডিয়া অয়ালআ যদি বলে কান নিয়েছে চিলে তার পিছনেই দোড়াই
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
অন্ধকারের আমি বলেছেন: আপনি যথার্থ বলেছেন। মিডিয়া ও বহুলাংশে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭
রাজর্ষি রায় বলেছেন: এমন অপূর্ব বুদ্ধিবৃত্তিক মত প্রকাশের সময় বই থেকে বাংলা বানান শুদ্ধিকরন অধ্যায়টি দয়া করে পড়ুন !