| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের আমি
আমি পাপী তবু পাপেরে নাহি ডরি, আমার মাঝেই পাপ পুণ্যের হিসেব কষে ফিরি!
শুস্ক খরায় মরীচিকার মাঝে যে জল খুঁজে
সে তো কবে থেকেই ডুবে ছিলো অতলে,
আহা! যদি জানা যেতো-
কতকাল পর বৃষ্টি এসে ভিজিয়ে যাবে!
কত অপেক্ষার প্রহর শেষে রাত এসে ক্লান্তিতে ঘুম পাড়িয়ে যাবে!
এখানে নিয়ন আলোয় যত ছায়া তার সব একেকটা পোড়া দেহ।
তবু বাস্তবের বাঁধা ডিঙ্গিয়ে জেগে উঠে অলীক
জাগতিক নিয়ম যার যত বেশী রপ্ত সেই তো বীর,
অসি কি ফেরাতে পারে নিয়তির বান?
ফোঁটা ফোঁটা ঘামে যার স্বপ্ন খেলা করে
এই চরম শুষ্কতায় সেটাই তো তার আদ্র প্রশান্তি।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮
অন্ধকারের আমি বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। ![]()
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মনের প্রশান্তি জেগে উঠুক নির্ভরতায় ৷ ভাল লাগলো ৷