নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখবো। লেখার মতো কিছুই যে নেই।

অর্ধমানব ও অর্ধযন্র

একজন অ্যান্ডরয়েড

অর্ধমানব ও অর্ধযন্র › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র ভালবাসা

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

ঘুম থেকে উঠেই জোরে জোরে নিশ্বাস নিতে লাগল সে। ভূত দেখলেও সে এমন ভয় পেত না। শীতল তরল পান করবে বলে হাত বাড়াল R119। বাবা মা এর একমাত্র আদরের ছেলে R119। আদর করে ডাকে সবাই Ra-in বিবর্তন এর কারন আ নামটা পরিবর্তিত হয়ে গেল Rain। মহাজাগতিক সব ডেটাসেন্টারের সমন্নয়ে তৈরি inter-galactic info-center জি স্পেসে সার্চ দিয়েছিল রেন খুজে পেয়েছিল প্রাচীন পৃথিবীর ইংরেজি ভাষার মতে এর অর্থ "আকাশ থেকে পড়া পানির বর্ষণ বা বৃষ্টি"। নামটা পছন্দ হওয়ায় নামটা পছন্দ হওয়ায় কাউকে বাধা দেয়নি সে। শীতল তরলের সম্পূর্ণ নাম নাইট্রো-হাইড্রো-অক্সি এজেন্ট। গলাটা শুকিয়ে গেল, কিন্তু তরল আজ সে সাথে আনতে ভুলে গেছে। মস্তিককে স্টিমুলেট করল যাতে তরলের ইচ্ছাটা কম জাগে। কিন্তু এটার বেশ কিছু পার্শ্ব-পতিক্রিয়া আছে। মস্তিষ্ক স্টিমুলেট করার পর ওয়াশরুমে যেতে হয়। এই সমস্যাটার সমাধান দেওয়া তার থিসিস এর কাজ। ওয়াশরুমে যেতেই চমকে উঠল সে একি এতো দেখছি T149(Tan)। তার প্রাত্তন প্রেমিকা সময়ের বিচিত্র পরিহাসে ট্যান আজ রেন থেকে কোটি কোটি মাইল দুরের সপ্নের পৃথিবীতে। তার তো এইখানে আসার কথা না। বুঝতে পারল তার হেলুসিনেশন হয়েছে। স্টিমুলেটের আরও একটি সমস্যা এটি। ট্যানের সাথে যোগাযোগ হয় না অনেক কাল পার হয়ে গিয়েছে। ট্যান হয়ত কখনও জানতেও চায়নি রেন কেমন আছে, শুধু শেষ দেখার আগে ট্যান রেনকে আলতো করে চুমু দিয়ে বলেছিল ভাল থেকো, আমাকে ভুলো না। রেন পাগলের মত তাক জড়িয়ে বলেছিল আমি চলে আসব তোমার কাছে। কিন্তু রেন পারে নি। ট্যান হয়ত অনেক অপেক্ষার পর সংসারী হল। রেন জানত না কারন ট্যান চায়নি, তবে রেন জানতে পারল অনেক পর। পুরনো দিনের কথা ভেবে হাল্কা মুচকি হাসল রেন। ভাবল হয়ত কখনো মাফ চাইবে ট্যানের কাছে, তাকে মিথ্যে

আশ্বাস দেওয়ার জন্যে। আজ রেন একটা বিশাল গ্রহের অনেক ভাল একজন সিনেটরের একমাত্র ছেলে। অনেকটা প্রিন্সের মতন। রেনের ভাল লাগছে না সেও সংসারী হতে চাচ্ছে। রেন তার ঘরের কম মডিউল টাকে বলল তার প্রিয়তমা A1H9(Ann) এর সাথে হলগ্রাফিক কমুনিকেশন ইনিশিয়েট করতে। বলা মাত্রই ভেসে উঠল অ্যানের শিশুসুলভ, পবিত্র, নিরীহ চেহারা। এই মায়ার কাছে সবকিছু তুচ্ছ মনে হল রেনের। রেন বলে উঠল অপূর্ব, বাহ সত্যিই কি বিচিত্র ভালবাসা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২

আধার আলো বলেছেন: ভাইয়া সাইয়েন্স ফিকশন খুব ভাল লাগে। আমার পুষ্টে গিয়ে খালি হুমকি, তাই না? :) নিজে কোন প্রাচীনকালে এটা লিখে আর লেখেননি। কি সুন্দর লিখেছেন!!! আরেকটা পড়তে কিন্তু চাই। ভাল থেকেন ভাইয়া। :)

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: লিখতে মন চায়। কিন্তু সময়, অফিস, জ্যামের রাস্তা আর আলসামি বাধা হয়ে দাড়ায়। ইনশাল্লাহ আবার লিখব।

২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

আধার আলো বলেছেন: এত্ত বাধা! সময়ের বাধাটা তো অফিস, রাস্তার জ্যাম আর আলসামির মধ্যেই সীমাবদ্ধ। অফিস আর রাস্তার জ্যামের উপর আপনার হাত নাই মানলাম, কিন্তু ঐ যে বললেন মন চায়, মনের এই চাওয়াটা আলসামির সাথে কি লড়াই করে জিতে যেতে পারে না? অপেক্ষায় রইলাম কিন্তু ভাইয়া!!!! :) ভাল থাকবেন।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

আধার আলো বলেছেন: এত্ত বাধা! সময়ের বাধাটা তো অফিস, রাস্তার জ্যাম আর আলসামির মধ্যেই সীমাবদ্ধ। অফিস আর রাস্তার জ্যামের উপর আপনার হাত নাই মানলাম, কিন্তু ঐ যে বললেন মন চায়, মনের এই চাওয়াটা আলসামির সাথে কি লড়াই করে জিতে যেতে পারে না? অপেক্ষায় রইলাম কিন্তু ভাইয়া!!!! :) ভাল থাকবেন।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: আলসেমির সাথে লড়াই চিরন্তর। ইনশাল্লাহ লিখব সুন্দর কিছু পাইলেই লিখব। ভাল থাকবেন। শেষের পাতার পরের পর্বের অপেক্ষায়। ঈদ মোবারক।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

ভাল লিখেছেন।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: ধন্যবাদ। :)

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: বেশ ভালো, তারপরেও অতৃপ্তি রয়ে গেল :(

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: :( ভবিষ্যতে তৃপ্ত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.