| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখি একগুচ্ছ কবিতার
যে কবিতা আমার, সবার, এ সমাজের
যেখানে থাকে স্বপ্ন, আবেগ, হৃদয়ের স্পন্দন
প্রেম, ভালোবাসা আর স্নেহের বন্ধন।
আমি স্বপ্ন দেখি সেইসব কবিতার
যেখানে ধ্বনিত হয় ক্ষুধিতের চিৎকার
যে কবিতার প্রতিটি তেজময় শব্দ
কাঁপিয়ে দেয় জালিমের মসনদ।
যে কবিতায় জাগে ঘুমন্ত হৃদয়
যোগ দেয় মিছিলে, সংগ্রামে প্রত্যয়
ডেকে আনে বিজয় রক্তের বন্যায়
আমৃত্যু হয়ে উঠে মজলুম সহায়।
আমার কবিতায় প্রজাপতি মেলে ডানা
ভ্রমরগুলো ফুলের মাঝে করে আনাগোনা
হৃদয়ে হৃদয় জুড়ে জমে উঠে ভাব
প্রেমময় পরিবেশ করে অনুভব।
©somewhere in net ltd.