নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ বাক্স

তাহমীদ অনিক

কোন এক মধ্য রাতে,রাজপথে অথবা কোন এক নোংড়াগলিতে হাটছি আমি ।ঢাকা যেন এক মৃত নগরী ।

তাহমীদ অনিক › বিস্তারিত পোস্টঃ

সহযাত্রী যখন ছিনতাইকারী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

বর্তমানে বাসে বা কোন পাবলিক ট্রান্সপোর্টে কেও আর নিরাপদ না। না আমি সড়ক দুর্ঘটনার কথা বলছি না। আমি আধুনিক উপায়ে ছিনতাই এর কথা বলছি।



এতদিন দেখা গেছে মানুষকে কিছু খাইয়িয়ে অজ্ঞান করে, তার টাকা পয়সা এবং মোবাইল নিয়ে যায়। তো আমারা সাবধান হলাম। বাসে বা যাত্রা পথে বাইরের খাবার খাওয়া বাদ দিলাম। তার পর মলম পার্টি আসল । তারা সিএনজি বা মাইক্রোতে সহযাত্রীর চোখে মলম লাগিয়ে দেয় এবং ছিনতাই করে। তাই আমরা সকলে বাসে চলাচল শুরু করলাম। কারন এতে এত মানুষের মধ্যে চোখে মলম দেয়া স্মভব না।



কিন্তু ছিনতাইকারীরা আর একধাপ এগিয়ে গিয়েছে। তারা এখন বাসের যাত্রী হিসেবে উঠে। পাশের সিটের যাত্রীকে chloroform জাতিয় মেডিসিন শুকিয়ে অজ্ঞান করে ফেলে। মোটামোটি বাস ভর্তি মানুষের সামনে একজন মানুষের টাকা পয়সা এবং মোবাইল নিয়ে যায়, কিন্তু কেও তা বুঝতেও পারে না। কারন বাসে বসে অনেকেরই ঘুমানোর অভ্যাস আছে।



আজকে এমনই একটি ঘটনা ঘটেছে মিরপুর -১৪ মিনিসার্ভিস বাসে। আমি আর আর আমার এক বন্ধু বনানী থেকে মিরপুর আসছিলাম। আমাদের এক সিট সামনে থেকে এক যাত্রি থেকে ছিনতাই হয়ে গেছে যা আমরা বুঝতেই পারি নি। যদিও কয়েকটি ছেলের সাহসিকতায় ওই ছিনতাইকারী কে ধরা গেছে।



কিন্তু আমি এখন আসলেই চিন্তিত যে আমাদের এর পর কি বাসে উঠাও বন্ধ করে দিতে হবে নাকি!!! :|

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

মাহমুদ তূর্য বলেছেন: B:-) B:-) B:-)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এই যে প্রতিদিন পেপারে এত অজ্ঞান পার্টির কবলে পরা সাধারণ মানুষের খবর পড়ি। তারপরেও কি আমাদের বোধদয় হয়? হয় না। চোখ কান খোলা রেখে একটু সাবধানী ভাবে চললেই হয়।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

ইলি বিডি বলেছেন: হা কথা সত্য। চোখ কান খোলা রেখে একটু সাবধানী ভাবে চললেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.