| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাশ ১৯৭১
খুব সাধারণ মানুষ। ভালবাসি দেশ, দেশের মানুষ। ঘৃণা করি কপটতা, মিথ্যাচার আর অবশ্যই অবশ্যই রাজাকারদের। স্বপ্ন দেখি নতুন দিনের, একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশে। জয় বাংলা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা বিশ্বমানের শিক্ষা চাই।
শিক্ষার মান আগে ছিলই না ![]()
![]()
, এখন মানসম্পন্ন শিক্ষা হচ্ছে। তাই মান নিয়ে আলোচনা হচ্ছে ![]()
![]()
। শিক্ষার এই মানকে আরও উন্নত করে বিশ্বমানের করে তুলতে চাই ![]()
এমসি কলেজের ছাত্রাবাস উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শত বছরের ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্রাবাসটি ২০১২ সালের ৭ জুলাই ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষামন্ত্রী ওই ছাত্রাবাসের বাসিন্দা ছিলেন। ঘটনার পর তিনি পোড়া ছাত্রাবাস দেখে কেঁদে ফেলেছিলেন।
ছাত্রাবাস উদ্বোধন করে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকে মনে করছেন আমাদের ছেলে-মেয়েরা ভালো করছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের ছেলে-মেয়েরা আগের চেয়ে অনেক গুণ বেশি এগিয়েছে। শিক্ষকেরাও এগিয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরের তুলনায় এখন দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। শিক্ষায় আজকের মান যা ছিল, অতীতে তা ছিল না।’![]()
©somewhere in net ltd.