নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন...১৯৭১

লাশ ১৯৭১

খুব সাধারণ মানুষ। ভালবাসি দেশ, দেশের মানুষ। ঘৃণা করি কপটতা, মিথ্যাচার আর অবশ্যই অবশ্যই রাজাকারদের। স্বপ্ন দেখি নতুন দিনের, একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশে। জয় বাংলা।

লাশ ১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস মিলায় বস্তু, তর্কে বহু দূর।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭


আজ স্বপ্নের খোঁজে, বন্ধুর পথে পা বাড়ালাম। দুই বছর আগে আমার ক্যারিয়ার যোগ হয় হোপ লুন এর নাম। তৈরি হয় বন্ধুর মতো কিছু কাছের সহকর্মী। অফিস এর দীর্ঘ সময় গড়ে উঠে ছিল একটা পরিবার। কাজের খাতিরে কখনো রাগ অভিমান, কখনো অনাবিল হাসি তামাশার আড্ডা। আজ আমি পরিবারটি থেকে দূরে চলে এলাম- ঐযে আমার স্বপ্নের খোঁজে। সাথে করে নিলাম আমার অসংখ্য অতি পরিচিত কাছের মানুষ গুলোর ভালবাসা। সকলের মতামত আমি সম্মান করি। জানিনা আমার সিদ্ধান্ত ভুল না সঠিক, কিন্তু আমি চাই না সময় পেরিয়ে গেলে মনে কোন আফসোস থাকুক। সকলের শুভ কামনা নিয়ে কাল থেকে স্বপ্ন খুজতে বেরুবো। আবেগ কখনো আমায় আটকাতে পারেনি, আজো পারলনা- কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছিলো হোপ লুন পরিবার থেকে বিদায় নিতে। আজ কিছু মানুষের এত্ত ভালবাসা আর আবেগ দেখলাম, অথচ এতদিন এই গভীরতা অনুভব করতে পারিনাই। কাল থেকে আর টেনশন করতে হবেনা, কোন রিপোর্ট বস ক দিতে হবে না। অফস এর ফাঁকে আড্ডাটাও আর হবে না। তবু এই মানুষ গুলো, এই সৃতি গুলো- হৃদয় এ জমা থাকবে চিরকাল। এই ভালবাসা র স্নেহর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবার কোন দুঃ-সাহস আমি করবো না। এটুকু বলি আমি সব কিছুর জন্য ঋণী হয়ে থাকলাম। সকলের জন্য ভালোবাসা রইবে চিরকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.