নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুজ জামান এর ব্লগ

মোল্লা আনিসুজ জামান

প্রধান শিক্ষক, পশ্চিম কোদালিয়া শহীদ হেমায়েত উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাহাট, বাগেরহাট।

মোল্লা আনিসুজ জামান › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণে জটিলতা প্রসংগে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬

২০১৪ সালের ৯ মার্চের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ দিনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা দেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র চাওয়া হলে ২০১৪ সালের ২৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার বা গেজেটেড কর্মকর্তার পদ প্রদানের কোনো আইনগত সুযোগ নেই জানিয়ে স্পষ্ট করে আপত্তি দিয়েছিল। এ ছাড়া পরে মহা-হিসাবরক্ষক কর্মকর্তার অফিস থেকেও প্রধান শিক্ষকদের ‘আপাতত দ্বিতীয় শ্রেণীর ‘নন-গেজেটেড’- শব্দের ব্যাখ্যা চেয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে। উন্নীত বেতন-স্কেল নিয়ে একের পর এক নানা জটিলতা ও আপত্তির কারণে দুই বছর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণ নিয়ে সঙ্কট হচ্ছে। অতি শীঘ্র এর সমাধান হওয়া প্রয়োজন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++

ব্লগে স্বাগতম।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

মোল্লা আনিসুজ জামান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বিজন রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.