নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশী আশা নেই খালি আনন্দ নিয়ে বেচে থাকতে চাই ।

একজন সাধারন মেয়ে

আদ্রিতা তানহা মৌরী

একজন সাধারন মেয়ে

আদ্রিতা তানহা মৌরী › বিস্তারিত পোস্টঃ

একটি মজার গল্প...বুদ্বি বিক্রেতা

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হঠাৎ এক দেশে আকাল দেখা দিলো।দেশে খাবার ও কাজের খুবঅভাব দেখা দিল। দেশের সবাই কাজের অনুসব্ধানে অন্য দেশে চলে যেতে শুরু করল। গ্রামে এক যুবক ছিলো। তার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী দেশ ছেড়ে অন্য দেশে যাবার চিন্তা করল। আলী মনে মনে ভাবল তার কিছু বুদ্বি প্রয়োজন। সেই দেশে এক প্রবিনলোক ছিল। প্রবীন লোকটির নাম তালুকদার মিয়া। গ্রামের সবাই তালুকদার কাকা বলে ডাকে। টাকার বিনিময়ে বুদ্বি বিক্রি করে সে।

একদিন মোহাম্মদ আলী তার শেষ সম্বল একটি কম্বল বিক্রি করেদেয় ৩০০ টাকায়। এই ৩০০টাকা দিয়ে সেই প্রবিন লোকের কাছে যায় সে।সে তালুকদার কাকা কে বলল আমাকে একটি বুদ্বি দেন। তালুকদার কাকা বলল আমি টাকারবিনিময়ে বুদ্বি বিক্রি করি। আলী বলল আমাকে ১০০টাকার বিনিময়ে একটি বুদ্বি দেন। বুদ্বি বিক্রেতা যুবক লোকটির ১ম যে বুদ্বিটি দিল তা হল,একলার চেয়ে দুকলা ভালো।তারপরে যুবক লোকটি বুদ্বিবিক্রেতা কে ১০০টাকা দিল। আলী বুদ্বিবিক্রেতাকে বল্ল আমাকে আরও একটি বুদ্বি দেন।

বুদ্বিবিক্রেতা তার ২য় বুদ্বিটি বল্ল ,দশের কথায় মরণ ভালো।বরাবরের মতো এবারও ১০০টাকা যেল বুদ্বিবিক্রেতা।যুবক লোকটি ভাবল তার দুটি বুদ্বি দিয়ে হবে না।তার আরও একটি বুদ্বি লাগবে।সে বুদ্বি বিক্রেতাকেবল্ল আমাকে আরও একটি বুদ্বি দেন। বুদ্বিবিক্রেতা তার ৩য় বুদ্বিতে বল্ল,প্রয়োজনে নীশিতে জাগন ভালো। বুদ্বিবিক্রেতা এবারও ১০০টাকা পেল এই বুদ্বির বিনিময়ে। যুবক লোকটি ৩০০ টাকার বিনিময়ে ৩টি বুদ্বি নিলো।এই তিনটি বুদ্বি নিয়ে যুবক লোকটি অন্য দেশে রওনা হল। অন্য দেশে যাবার পথে যুবক লোকটি মরুভুুমি দিয়ে হাটতে লাগল।হঠাৎ মরুভুমিতে একটি কচ্ছপ দেখতে পেল সে।

কচ্ছপটি দেখে বুদ্বি বিক্রেতার ১ম বুদ্বিটার কথা মনে পড়ল তার।সে কচ্ছপটি তার সংগে নিয়ে গেল।সে মনে মনে ভাবল সামনে পানি পেলে কচ্ছপটি ছেড়ে দিবো।হাঁটতে হাঁটতে সামনে একটি বট গাছ দেখতে পেল সে।বটগাছের নিচে বিশ্রাম নিতে গেল যুবক লোকটি।সে বটগাছে একটি সাপ ও একটি কাঁক বাস করত।তারা দুজনখুব বন্ধু ছিলো।কাঁক ও সাপ দুজন কথা বলতে থাকল।এক পর্যায়ে কাকঁ সাপটিকে বল্ল বন্ধু তুমি ওই লোকটিকে দর্শনকরবে।তারপর আমি ওই লোকটির চোখ খাব। কচ্ছপ কাপড়ের ভেতর থেকে কাঁক ও সাপের কথা শুনল।

সাপ গাছ থেকে নেমে এসে যুবক লোকটাকে দর্শন করল। কচ্ছপটি কাপড়ের বেগটি কেটে যুবক লোকটিকে বাচাঁতে আসল।কাকঁ যখন লোকটির চোখ খেতে আসল ওমনি কচ্ছপ তার পা কামড়ে ধরে। কচ্ছপ সাপকে বলে লোকটিরশরীর থেকে তোমার বিষ শুষে নেও।না হলে তোমার বন্ধুকে ছাড়ব না।কাঁকটি সাপকে অনুরোধ করল আমাকে ছাড়িয়ে নাও।সাপটি তার বন্ধুর অনুরোধে সাড়া দিয়ে বিষ শুষে নিলো।তারপর যুবক লোকটি আবার চলা শুরু করল।সামনে নদী দেখতে পেয়ে লোকটি কচ্ছপটা ছেড়ে দিলো। লোকটি নতুন দেশে চলে গেল।সে সেখানে একটি নদীরপাশে অনেক লোকের জমায়েত দেখতে পেলো।সে আরও দেখতে পেললোকজন বলাবলি করছে,যে এই মৃত লোকটিকে কি করা যায়।তখন ওই যুবক লোকটিকে দেখে অন্য দেশের লোকজন বল্ল ,আপনি এই লোকটি কে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসেন গা!বিনিময়ে আপনাকে ২০০দিনার দেয়া হবে। যুবক লোকটি রাজি হল এবং সে মৃত লোকটিকে নিয়ে নদীর পারে গেল। নদীতে ফেলে দেয়ার সময় হঠাৎ পয়সার শব্দ শুনতে পেল।

তিনি পয়সার থলি নিয়ে মৃত লোকটিকে ফেলে দিল। তারপর মৃতলোকটিকে ফেলে দিয়ে অন্য লোকদের কাছে থেকে ২০০ দিনার নিয়ে গেল। টাকা নিয়ে আলী এক রাজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। রাজার বাড়িতে তিনি দেখতে পেলেন বিয়ের আয়োজন এবং পাশের বাড়িতে দেখতে পেলেন কান্নার রোল। তিনি একজন বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি? তারপর বৃদ্ধ লোকটি বলল রাজার মেয়ের সাথে আজ পাশের বাড়ির ছেলের বিয়ে। তিনি আরও বলেন বিয়ে মানে মৃত্যু। কারনরাজার মেয়েকে যে বিয়ে করে ওই রাতে তার মৃত্যু হয়। আলী ভাবল সে নিজে রাজার মেয়েকে বিয়ে করবে। যে বাড়ির ছেলের সাথে রাজার মেয়ের বিয়ে হবার কথা ছিলো সে বাড়ির মানুষরা এই কথা শুনে খুশিতে আত্মহারাহয়।

রাজার মেয়ের সাথে আলীর বিয়ে হয়। আলী মনে মনে ভাবল আজ রাতেতিনি মৃত্যুর কারন খুজে বের করবে। তাই সে রাতে ঘুমালো না। তারপর রাজকন্যা যখন ঘুমিযে গেল তখন আলী দেখতে পেল রাজকন্যার নাক দিয়ে সুতার মত কি যেন কি বের হয়ে আসছে। তারপর ওই সুতাটি সাপেরমত আকার ধারন করল। সাপটি যখন আলী কে কামড় দিতে আসছিলো তখন যুবক লোকটি দেওয়াল থেকে তরবারি নিয়ে সাপটিকে দু ভাগ করে দিল। সাপটির রক্ত যেখানেপড়ল সেখানে আবার সাপ জন্ম নিল। আস্তে আস্তে সাপের পরিমান বেড়েই চলছিলো। হঠাৎ একটি অলৌকিক আওয়াজ শুনতে পেলো আলী। সেই আওয়াজে বলা হল,বাম দিকে সাপ কেটে তরবারিতে লেগে থাকা রক্ত ডানে মুছ। আবার বাম দিকে সাপ কেটে তরবারিতে লেগে থাকা রক্ত ডানে মুছ। সেই কথা অনুযায়ী কাজ করল মোহাম্মদ আলী। এভাবে কাজ করার পর আর সাপ জন্ম নিল না। প্রতিদিনেরমত রাজা যখন লাশ নিতে পাঠাল তখন রাজার লোকরা দেখল আলী জিবীত। আলী তখর রাজার অর্ধেকসম্পত্তির অংশীদার হল এবং সেখানেই সে বসবাস করা শুরু করলসংগ্রহিত

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভালইতো...!!! :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

িট.িমম বলেছেন: রুপকথা

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আদ্রিতা তানহা মৌরী বলেছেন: :| :-)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন গল্প বলিয়ের সাথে পরিচিত হলাম ।
ভাল লাগলো ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

আহমেদ নিশো বলেছেন: এই ধরনের গল্প ছোট বেলায় অনেক শুনেছি। খুব ভালো লাগত। আপনার কাছে আরও থাকলে শেয়ার করবেন প্লিজ। উপরের গল্পের জন্য ধইন্না।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

নেংটি ইদুর বলেছেন: মরুভূমিতে বটগাছ =p~
যাক অনেকদিন পরে রূপকথা পড়লাম।
পেলাচ দিলাম যান ;)

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আদ্রিতা তানহা মৌরী বলেছেন: ধন্যবাদ আপনাদের

৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৩

আমি তুমি আমরা বলেছেন: রুপকথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.