নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ সর্বশক্তিমান

নুর3ডিইডি

আমি মানুষ । আমি মুসলমান ।আমি বাংলাদেশী। আমি বাঙ্গালী ।

নুর3ডিইডি › বিস্তারিত পোস্টঃ

ভালো বাসা কি শুধু এক দিনের জন্য ?

১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৬

মানুষে মানুষে সামাজিক সেতু বন্ধন কারী ওব্যাপক অর্থবোধক একটি শব্দ ভালোবাসা ।স্বামীর সঙ্গে স্ত্রির, ভাইয়ের সঙ্গে বোনের, কিংবা সন্তানের সঙ্গে পিতা মাতার সম্পর্কের মধ্যেই ভালোবাসা সিমাদ্ধ নয় । স্রষ্টার সঙ্গে সৃষ্টির গভীরতা বৃদ্ধির ক্ষেএে ও পবিএ ভালোবাসার বিকল্প নেই । ভালোবাসা গড়ে তুলেছে সুদৃঢ় সামাজিক বন্ধন । অথচ বর্তমান যুগে পবিএ ভালোবাসাকে বিপরীত পথে, ভিন্ন স্রোতে প্রবাহিত করা হচ্ছে । ভুল পথে এবং সীমা লঙ্ঘন করে ভালোবাসাকে করা হচ্ছে কলঙ্কিত । আধুনিকতার আহবানে ভালোবাসাকে করাহচ্ছে অভিশপ্ত। ( ভ্যালেইন্টাইন ডে ) বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয় । পাশ্চাত্যের অনুসরনে বাংলাদেশেও এ দিবস উদযাপন শুরূ হয়েছে । উচ্ছল তরূন-তরূনীরা পারস্পারিক শুভেচ্ছা বিনিময় , ওপেন কনসার্ট অনুষ্টানে উদ্দাম নৃত্য , হৈ হুল্লোড়, প্রেম নিবেদন , প্রিয় জনকে লাল গোলাপ উপহার, প্রেম নিবেদন করে কার্ড প্রদান, মনের পাএ পাএী খোঁজা খুঁজি ।পুরনো ভালোবাসা ঝালিয়ে নেয়া , গোপন অভিসার ইত্যাদি নানান প্রক্রিয়ায় এ দিবসটি পালন করে থাকে । ফলে পবিএ ভালোবাসার নামে যেন , অশ্লীলতা ওঅপকর্মের জন্যই দিনটি নিদিষ্ট করা হয় । এমন অশ্লীলতা বন্ধের জন্য খোদ রোমেই তৎপর হয়েছিল খ্রিষ্টান যাজকরা । 1976 সালে ভালেন্টাইনস ডে নিষিদ্ধ করে দেয় ফ্রানস সরকার । এ সব তথ্য থেকে উপলব্ধি করা যায় , ভ্যালেন্টাইন , ডের সঙ্গে শুরু থেকেই উচ্ছৃঙ্খলতা ও অশ্লীলতা জড়িয়ে গিয়েছিল ।

ভ্যালেন্টাইন ডের ইতিহাস সম্পর্কে নানা রকম কিং বদন্তি রয়েছে । তার মধ্যে একটি হলো খ্রিষ্ট পুর্ব চতুর্থ শতকে গৃহ পালিত পশু ও উর্বরতার দেবতা লুপার কাসের সম্মানে রোমানরা এ দিনটি উদযাপন শুরু করে । আর এক কাহিনিতে আছে , পেশায় চিকিৎসক , ভ্যালেন্টাইন নামের এক রোমান পাদ্রি খ্রিষ্ট ধর্ম প্রচার শুরু করলে 270 সালে রোমের সম্রাট দ্্বিতীয় ক্লদিয়াস তাকে মৃত্যু দন্ড দেন । কারন সে সময় রোমে এ ধর্ম নিষিদ্ধ ছিল । ভ্যালেন্টাইন কারাগারে বন্দি অবস্থায় জেলারের অন্ধ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন ।পরে তিনি ঐ মেয়েকে ভালোবেসে ফেলেন । মৃত্যুর আগে ঐ মেয়েকে লেখা চিটির শেষে লিখেছিলেন Love from your valentine. ভালো বাসার এই করুন ঘঠনাকে স্মরনিয় করে রাখার জন্য পোপ প্রথম জুলিয়াস 496 সালের 14 ফে; কে ভালোবাসা দিবস হিসেবে ঘোষনা করে । এই সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের , আদর্শ মুল্যবোধ ওসংস্কৃতির সঙ্গে কোন মিল নেই । ভালোবাসার নামে অশ্লীলতা , বেহায়াপনাকে কোন বিবেক বান ব্যাক্তি বরদাশত করতে পারেনা ।এবং দিন ক্ষন নির্ধারন করে ভালোবাসা যায়না । এটি একান্ত অনুভবের ব্যাপার । তাই ভালোবাসা পূর্ব পরিকল্পনা ছাড়াই হয়ে যায় ।ভালো বাসার সৌরভে জীবনকে আনন্দময় করে তুলতে প্রয়োজন উন্নত জীবন বোধ ও জীবনাদর্শের । তাই ভ্যালেন্টাইন ডের নামে অপ্রিতিকর , অসামাজিক , বেহায়াপনার মতো কিছু করা ঠিক নয় ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪১

অতিথি বলেছেন: আচ্ছা নবীর প্রতি শ্রদ্ধা কি একদিনের জন্যে না হলে আমরা ঈদে মিলাদন্নবি পালন করি কেন ?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

আলী বলেছেন: ভ্যালেন্টাইন ডে আরেকবার বলার সুযোগ দেয় I LOVE YOU

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬

ভাসমান বলেছেন: আপনার তথ্যের কোন রেফারেনস আছে

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬

অতিথি বলেছেন: একদিনে পৃথিবীর সবাই একএে পালন করবে বলে এ ভালোবাসা দিবস বোধহয়।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

নুর3ডিইডি বলেছেন: মূর্খ ভাই ঈদে মিলাদন্নবি পালন করতেই হবে এই রকম নয় ।এটা একটা বিদায়াত ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

অতিথি বলেছেন: হ তাইলে কুরবানি ঈদ পালনও বিদায়াত তাই নয় কি ? ভালবাসা বাড়েনা বা কমেনা একটা দিন পালন করেনা। কিন্তু ক্ষতি কি একটি দিন আলাদা ভাবে। পিতা অথবা মাতা দিবস একই ব্যাপার। পাশ্চাত্য থেকে কিছু ধার নিলৈই অপসংস্কৃতি বলে ক্ষেপে যান কেন

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০১

নুর3ডিইডি বলেছেন: ভাসমান > আপনি নেটে খুজলে পাবেন ভ্যালেন্টাইন ডের ইতিহাস ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: অসুবিধা কি সেন্ট ভ্যালেন্টাইন হলে। এই দিবসতো আর ধর্মভিত্তিক নয়। বরং ব্যাক্তি ভিত্তিক। কেউ যদি মাদার তেরেসার জনম দিনে দান খয়রাত করে অসুবিধা কি?

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৭

অতিথি বলেছেন: হুমম....

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৩

নুর3ডিইডি বলেছেন: ইসলামের খেলাপ কিছু হলে মুসলমানদের জন্য সমস্যা আছে ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৪

নুর3ডিইডি বলেছেন: মূর্খতা

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৫

অতিথি বলেছেন: যার খেলাপ সে বুঝবে। আপনার কি ? আর আবারও বলছি ব্যাক্তিভিত্তিক একটি আচরনকে আপনি অযথা ধার্মিক রুপ দেবার চেষটা করছেন।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

নুর3ডিইডি বলেছেন: যখন মিডিয়ার মাধ্যমে ভ্যালেন্টাইন ডের অনুষ্টানের নামে বেহায়াপনা করা হয় , তখন তা আর ব্যক্তি ভিক্তিক থাকেনা ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

অতিথি বলেছেন: আজ থেকে বিশ বছর আগে মেয়েদের গাড়ি চালানো ছিল বেহায়াপনা। এখন কি আছে। বেহায়াপনার সংজ্ঞা নির্ধারনে আমি বা আপনি কে।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৬

অতিথি বলেছেন: আর সেন্ট ভ্যালেন্টাইন হলে বেহায়াপনা হচ্ছে এর প্রমান কই পেলেন

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৬

অতিথি বলেছেন: ঠিকছে

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

হারাধন বলেছেন: প্রশন গুলার উত্তর দিলেননা

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৫

শাওন তালুকদার দ্বীপ বলেছেন: আমরা আশা করি website টি আপনাদের বাড়ি খুজতে বেশ সাহায্য করবে ।
Click Here

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.