নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

antaramitu

জল ছাড়া ডুবে যাওয়া আমি এক বোকা যুক্তি না মানা, এক নারী একরোখা...

antaramitu › বিস্তারিত পোস্টঃ

মানসী-গল্প

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

.

সেভাবে কখনো নদী দেখিনিতো, সেভাবে কখনো গাছ

জলের ভিতরে সোনালী-রুপালী মাছ !



সেভাবে মাছের খেলা দেখিনি তো, সেভাবে কখনো ফুল

জলের ভিতরে ঝিকমিক করা কাঁচ !



সেভাবে কাঁচের ধার দেখিনিতো, সেভাবে কখনো কাঁটা

জলের ভিতরে ছোটো লাল-নীল ঢেউ



সেভাবে কখনো ঢেউ দেখিনি তো, সেভাবে কখনো লতা

জলের ভিতরে টানেনি আকুলে কেউ



সেভাবে কখনো নদীজল আর, গাছ-ফুল-কাঁটা-লতা

আমার নয়ন পারেনি খুলতে কভু



সেভাবে হলো না কোনোকিছু দেখা, হায় একঘেয়ে মন,

শরীরে তোমারে যতনে রেখেছি তবু.....



.

.

.

রাত ২.১৪

১৯ জুলাই ২০১২

.

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

লাল চাঁন বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

antaramitu বলেছেন: অনেক ধন্যবাদ লালচাঁন ভাই :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

সপ্নাতুর আহসান বলেছেন: মিষ্টি কবিতা।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ালো লাগলো । সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ;)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

হায় মন! কতোকিছুই দেখে না! :|

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

মাক্স বলেছেন: আরজুপনি বলেছেন:

হায় মন! কতোকিছুই দেখে না :|

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

আবু সালেহ বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম.....

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সেভাবে হলো না কোনোকিছু দেখা, হায় একঘেয়ে মন,
শরীরে তোমারে যতনে রেখেছি তবু.....

৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। + +
জলের উপর আমরা নিজের কিংবা পরিপার্শ্বের প্রতিবিম্ব দেখি। জলের ভেতরে কী আছে, তা জানতে হলে জলের গভীরে ডুব দিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.