নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো

জীবনটাই এলোমেলো ভাবে কাটাতে চাই

লিখন সরকার

এলোমেলো জীবন

লিখন সরকার › বিস্তারিত পোস্টঃ

রাজশাহী ; শিক্ষা, প্রেম, পদ্মা, পিনিক আর রাজপথের নগরী !

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

রাজশাহীতে আমার গ্রাজুয়েশন । তাই অনেকটা সময় রাজশাহীতে ছিলাম । প্রথম দিকে একটু সমস্যা হলেও কিভাবে কিভাবে জানি রাজশাহীর প্রেমে পরে গেলাম । তাই রাজশাহীকে ছাড়তে পারছিলাম না । গ্রাজুয়েশন কমপ্লিট হবার পরেও ৬ মাস ছিলাম একটা বাসা ভাড়া নিয়ে । কিন্তু শেষ পর্যন্ত ঢাকা আসতেই হল । অপেক্ষায় ছিলাম কবে আবার যেতে পারবো । অবশেষে কয়েকদিন আগে তিন বন্ধু মিলে ঘুরে এলাম রাজশাহী থেকে , স্মভবত শেষ বারের মত ।

রাজশাহীর রাজপথ আসলেই দেখার মত । রাস্তার দুই লেনের মাঝে বিভিন্ন ধরনের গাছ । অনেক চওড়া রাস্তা । কাজেই যানজটের কোন ঝামেলা নাই । এইবার গিয়ে দেখি মোড়ে মোড়ে রঙ্গিন বাতি , আলোকসজ্জা , এমনকি কেয়েকটা গাছেও দেখলাম বিভিন্ন ধরনের আলোকসজ্জা । ভালই লাগছিল । মনে হচ্ছিল পুরো শহরেই যেন একটা উতসব চলছে ।

পদ্মার পাড়ে গেলাম । পানি আগের চেয়ে অনেক কমেছে । পদ্মার পার দিয়ে সুন্দর বসার জায়গা , ছোট পার্ক করা হয়েছে । ওয়াই ফাই জোনে গেলাম । স্পিড শুনছিলাম বেশ ভালোই কিন্তু দেখলাম ১০ কে বি পি এস এর মত ।

চিড়িয়াখানায় দেখি অনেক উন্নয়ন কাজ চলছে । ঝুলন্ত সেতুর আদলে কয়েকটা ব্রিজ করেছে । নভোথিয়েটার এর কাজ চলছে । কিন্তু পশু পাখি আগের চেয়েও অনেক কম মনে হল ।

মেডিকেল বন্ধগেট দেখে তো এখন চেনার উপায় নেই । আগের চেয়ে দশগুন চওড়া রাস্তা বানানো হইছে ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটুকু দেখলাম তাতে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করিনি । নতুন করে মনে হয় একটা মেয়েদের হোস্টেল হয়েছে আর একটা তৈরি শুরু হয়েছে ।

রাজশাহী এসে কালাই রুটি খাব না তা তো হতে পারে না । তাই একদিন রাতে চলে গেলাম কালাই রুটি খেতে । রাস্তার ধারে সবাই মিলে ঝাল দিয়ে রুটি খাবার মজাই আলাদা । রাজশাহীতে থাকার সময় সবচেয়ে বেশি খাওয়াদাওয়া করেছি মনে হয় তৃপ্তি হোটেলে । ওদের সকালের ভুনা খিচুরি , ডাল আর ডিম মামলেট এর কথা এখনও মনে হয় । এইবার অবশ্য তৃপ্তিতে খাওয়া হয় নাই । বিদ্যুৎ আর হিলশা তে খাইছি । বিদ্যুৎ আগের মতই । হিলশাতে খাসির মগজ পেলাম না । কি আর করা খাশির গোস্তই খাইতে হইল ।

চার বন্ধু একসাথে আর পার্টি হবে না , তা ক্যামনে হয় ? সাহেব বাজার থেকে ভিজা আর দাসপুকুর থেকে শুকনা পণ্য খরিদ করে পার্টি চলল ছাত্র জীবনের মতই । চার বন্ধই একমত হলাম রাজশাহীতে আমরা সময়টা বেশে ভালই কাটাইছি যদিও আনন্দ-ফুরতি একটু বেশিই করে ফেলছি মনে হয় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: দিনে দিনে রাজ + শাহি
বাংলার স্মৃতিময়
কবে হবে আবার বাদশাহি
কান্ধানি দিন উদয় ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

লিখন সরকার বলেছেন: রাজশাহীর লোকজনের কথাবার্তা কিন্তু রাজা - উজিরদের মতই ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হবু ইঞ্জিনিয়ার বলেছেন: তৃপ্তি হোটেলটা জেনো কোথায় ?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

লিখন সরকার বলেছেন: লক্ষ্মীপুর মোড়ে ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

মিলটন বলেছেন: আসলেই রাজশাহী একটা ভালোলাগার শহর।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

লিখন সরকার বলেছেন: বসবাসের জন্যও ভালো শহর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.