| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যে একটা অবস্থায় আছি । ২০১০ সালের জানুয়ারী থেকে একটা ছোট চাকুরী শুরু করি । বেতন ১৮ হাজার টাকা । প্রতি মাসের বেতন অবশ্য ঠিকমতই দেয় । কিন্তু মাসের এইসময়ই যদি টাকার টানাটানি শুরু হয়ে যায় , তাহলে কেমন লাগে ? এইমাসের ১০ দিন আর আগামী মাসের মিনিমাম ৫ দিন । বেতন পাবার আরও ১৫ দিন এর মত বাকি । মাসের বাকিটা কিভাবে চলবো ? শালার বাড়িওয়ালা আবার এই হঠাত করে বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে ২০০০ টাকা । আবার ডিসেম্বর মাস থেকেই বাড়তি টাকা চায় । আমরা অবশ্য আবদার করেছি , ১ হাজার টাকা বাড়ানোর জন্য আবদার করতেছি । বাড়িওয়ালাও বুঝতে চাচ্ছে না , আমরাও বাড়িভাড়া দিচ্ছি না । কি যে একটা অবস্থা তৈরি হয়েছে ।
একবন্ধু ৫ হাজার টাকা নিয়েছিলাম , এই মাসে দেবার কথা ছিল । তাকে ফোন দিলাম । সে অবশ্য খুবই ভালো ছেলে , আমাকে অভয় দিল । তার টাকা পরে দিলেও সমস্যা নাই । আমার রুমমেট এর টাকা দিয়া এইমাসের বাংলালায়ন এর বিল দিছিলাম , আরো কিছু টাকা কেন জানি নিছিলাম । রাজশাহী থেকে ফিরে , তারও আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে , গতকাল আমার কাছে কিছু টাকা চাইল , আমি এমন ভাব করলাম যে শুনতেই পাই নাই ।
কয়েকজনের কাছে টাকা পাই । একজন জানুয়ারীতে রাজশাহী থেকে ঢাকা এসেছে , সে তো এমনিতেই খারাপ অবস্থায় আছে । আর এক বন্ধু আবার ডারউইন এর বিরাট ভক্ত । এই বাচ্চা বয়সেই দুই বাচ্চার বাপ হয়ে বসে আছে । কয়েকদিন আগে সে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মানবজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়ায় দিছে । ক্যামনে কি ? এরা তো আমার চেয়ে খারাপ অবস্থায় আছে ।
এই বিপদটা হয়ত হইত না । ছোট ভাইয়ের নাকি কম্পিউটার এর হার্ডড্রাইভ খারাপ হয়ে গেছিল , তাই এক টেরাবাইট এর নতুন হার্ডড্রাইভ লাগাইছে । আমারে ওখানে খরচের অর্ধেক ভর্তুকি দিতে হল ।ভাই এর দাবী ছিল আরও বেশি । ছোটবোন অবশ্য অনেকটা ইকোনোমিকাল তার চাহিদা অনেক কম । অল্পকিছু টাকা চেয়ে আবার জিজ্ঞেস করে তোর সমস্যা হবে নাতো ? এরকম করে বললে কি না করা যায় ?
টাকার সমস্যা তো থাকবেই , আছেই । ব্যাপারটা নিয়া বেশি চিন্তা করতে চাই না । আবার চিন্তা না করেও উপায় নাই । তাই আগামী মাস থেকে আমি ভালো হয়ে যাবো । নো হাংকি পাংকি খরচ । আর রিস্কার দিকে তাকামু না , সবসময় বাস দিয়ে যামু , যতই ভিড় থাক । সিগারেট খরচ কমাইতে হইব ।
তো , এই মাসে কি করলাম ? কি আর করা , টাকার জন্য অন্য কাউকে ফোন দেবার ইচ্ছা করতেছিল না । তাই মা-বাবাই ভরসা । মাকে ফোন দিলাম । আগকে কনফার্ম হলাম । যাক , এই মাসটা তাহলে আর চিন্তা নাই ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
লিখন সরকার বলেছেন: সেইটা নিয়া অনেক চিন্তায় আছি , এই টাকায় মানুষ সংসার চালায় ক্যামনে ?
২|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
হাসান মাহবুব বলেছেন: ঠিক হয়ে যাবে। পরিবারের প্রতি আপনার টান দেখে ভালো লাগলো।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
লিখন সরকার বলেছেন: পরিবার এর টান কোথায় দেখলেন ? টাকার দরকার হলেই বাড়িতে ফোন দেই , এই আর কি !
৩|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
শিক কাবাব বলেছেন: রিকশা/টেম্পু/বাস/ বাদ দিয়া একটা সাইকেল কিন্না ফালান। তারপর লেইখা দেন "প্রাইভেট সাইকেল"। জ্যামে পড়ার ভয় নাই। পেট্রোল দরকার নাই। ব্যায়াম হবে। তবে, গলায় ফাস (টাই) লাগায়া সাইকেল চালাইতে একটু বেমানান দেখায়, কি আর করার, গরীব মানুষ। লুঙ্গি পইড়া যাইবেন, আর অফিসে গিয়া অফিসিয়াল স্যুট টাই চেঞ্জ করবেন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
লিখন সরকার বলেছেন: লুঙি পরে সাইকেল চালানোর অনেক সমস্যা আছে রে ভাই । তবে সাইকেল একটা থাকলে মন্দ হয় না ।
৪|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
মোমের মানুষ বলেছেন: ভাই ঢাকা শহরের ছোটখাট বাড়ীওয়ালা হিসাবে বৎসরে সবার মতই ভাড়া বাড়াই, তবে খুব খারাপ লাগে, কি আর করা..........
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
লিখন সরকার বলেছেন: শেষ পর্যন্ত বাড়িভাড়া একহজার টাকা বাড়াবে ঠিক করেছে । কিন্তু ব্যাচেলার ভাড়া দিতে আপনাদের সমস্যা কোথায় বুঝতে পারি না । আমাদের কোন অভিযোগ নাই , জানালার কাচ ভেঙ্গে গেছে , দেওয়ালের প্লাস্টার উঠে গেছে কিন্তু এইগুলা ঠিক করার দিকে কোন নজর নাই । ব্যাচেলারা তো কোন ঝামেলাই করে না , শুধু মাসের শেষে বেতন পাবার দিন হয়ত একটা ছোটখাট পার্টি দেই , এই আর কি !
৫|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
আতিকুল০৭৮৪ বলেছেন: আসলেই খারাপ লাগে ভাই।আমি ২.৫ মাস পরে চাকুরীতে জয়েন করলাম।অনেক টাকা দেনা হয়ে গেছি।দেখি কবে যে শোধ হবে।আল্লাহ ভরশা।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
লিখন সরকার বলেছেন: টাকা পয়সার চিন্তা কিন্তু সবচেয়ে কম পেইনফুল চিন্তা । আমি টানাটানির মধ্যে থাকতে রাজি আছি কিন্তু মানসিক আশান্তি সহ্য করা বেশ কঠিন হয়ে যায় ।
৬|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
উকিল সাহেব বলেছেন: সূরা ওয়াকিয়া পড়লে অভাব থাকে না। সূরা ওয়াকিয়া পরেন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
লিখন সরকার বলেছেন: এইটা কেমন হল ? উকিল সাহেব দেখি অপার্থিব পরামর্শ দিলেন , কোন পার্থিব পরামর্শ দিলে আমার উপকার হত ।
৭|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
উকিল সাহেব বলেছেন: যেটায় কাজ হবে সেটাই বললাম।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
এম এম ইসলাম বলেছেন: সরকারী ১ম শ্রেনীর চাকুরীতে যোগ দিলে বেতন আপনার চাইতেও কম হয়।
চাকুরীর পাশাপাশি আরো কিছু করা যায় কিনা চেষ্টা করুন। আপনার জন্য শুভ কামনা রইল।