নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা, কিছু ভাবনা ।

রূর রূর

রূর রূর › বিস্তারিত পোস্টঃ

চোখদুটো যেন যান্ত্রিক স্ক্যানার

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

এই কোলাহল ছেড়ে কিছুক্ষণেরর জন্য অন্য কোথাও চলে যায়।
ট্রেনে করে এমন কোন স্টেশনে নেমে পড়ি যেখানে শুনশান নিরবতা। হঠাৎ হঠাৎ ঘুঁঘুঁ আর ডাহুকের ডাক ভেসে আসবে কানে।
তোমার তুলতুলে আঙ্গুল গুলো ধরে মেঠো পথের গলা চিরে হাটব অজানা গন্তব্যের দিকে। এক ঝাঁক শালিক মাথার উপর দিয়ে উড়ে যাবে কিচির- মিচির শব্দ করে,ছোট ছোট ছেলে- মেয়েরা টায়ার নিয়ে খেলতে খেলতে পাশ কাটিয়ে চলে যাবে।
ফাঁকা রাস্তার ধারে খুনখুনে কোন এক বুড়োর দোকানে বসে বিশ্রাম নিবো। চায়ের কাপে ভালবাসা গুলিয়ে খাবো।
পাতা ঝরা রাস্তা মাড়িয়ে পৌছে যাবো কোন ঝিল পাড়ে।
ঝিলের জলে পা ডুবিয়ে, কাঁধে হাত রেখে দুজনে শাপলা গুনবো।
বেলা গড়িয়ে বিকেল ভিজবে সন্ধ্যার সোহাগে।
দুরের কাশফুল এনে গুজে দেব তোমার চুলের খোঁপায়। তুমি চাইলে হাঁটু- জলে নেমে শাপলা তুলে মালা বানিয়ে গলায় পরিয়ে দিব।
ঘুঁঘুঁ দম্পতি আমাদের ভালাবাসা দেখবে আর হিংসায় জ্বলবে। যাবে কি তুমি ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘুঁঘুঁ দম্পতি আমাদের ভালাবাসা দেখবে আর হিংসায় জ্বলবে। যাবে কি তুমি ?
.............................................................................................................
যাব যাব যাব
কি ভাবে যাব ?

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৯

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: রাজনীতি আজকাল সবচেয়ে লাভজনক ব্যাবসা....
ব্যাবসায়ী হইতে মন চায়....

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কাওসার চৌধুরী বলেছেন:


ব্লগে আপনাকে স্বাগত।
লিখুন মন খুলে আপনার পছন্দের বিষয় নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.