নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষের সাধারণ কথা।

প্রবাহ.কম

সাধারণ মানুষের সাধারণ কথা।

প্রবাহ.কম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কে? যিনি অনেকবার লজ্জাজনক হার থেকে খেলাকে টেনে নিয়ে আসতেন

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১০





বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কে ........ ??? আপনার দৃষ্টিতে কে তিনি? যিনি অনেক লজ্জাজনক হার থেকে খেলাকে টেনে এনেছেন। যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন। তাদের মনে থাকার কথা। বাংলাদেশ যখন প্রথম ওয়ানডে স্ট্যাটাস পায় তখন থেকে শুরু করে একজন মানুষ পুরো খেলাটাকে আগলে রাখতেন। আমরা তাকিয়ে থাকতাম কত বড় স্কোর করবে বাংলাদেশ। ব্যাটিং ইনিংস শুরু হতে না হতেই অন্তত ৩০ থেকে ৪০ রানের মধ্যে ৩/৪/৫ টা উইকেট শেষ! তখনই তিনি মাঠে আসতেন কোন একজনকে পার্টনার করে অনেক কষ্ট করে দলকে টেনে নিয়ে যেতেন ১৫০ থেকে ২০০ রানের মধ্যে। এছাড়া ফিল্ডিং এর সময় উইকেটের পিছন থেকে দলকে সাহস যোগাতেন। এক কথায় চেষ্টা করতেন। যার চেষ্টা দেখেন মুগ্ধ হতাম। যদিও পরে তিনি উপেক্ষিত হয়েছেন। বর্তমান উইকেট কিপারকে দেখলে মনে হয় আসলে তিনি খেলতে এসেছেন নাকি ঠেকায় পড়ে খেলছেন, বুঝে আসে না কিছুই।







এতক্ষনেই বুঝে গেছেন তিনি কে ??? আমার খুবই প্রিয় একজন খেলোয়ার তিনি। আমাকে যদি কেউ বলে বাংলাদেশের ক্রিকেট ইৎতিহাসের সবচেয়ে সেরা ক্রিকেটার কে? আমি এক কথায় বলব "খালেদ মাসুদ পাইলট"। আমাকে যদি কেউ সবচেয়ে বড় পুরস্কার বাংলাদেশের কোন ক্রিকেটারকে দিতে বলে আমি শুধু তাকেই দিব। অনেক কষ্ট করে খেলে অসাধারণ একটা ইনিংস উপহার দিতেন আমাদের।







১৬ আগষ্ট'১১ইং জিম্বাবুয়ে-বাংলাদেশ দলের খেলা চলাকালীন উইকেট কিপার অনেকগুলো সহজ ক্যাচ ফেলে দেয়ায় রেডিও ধারা বর্ণনা শুনছিলাম। জনাব চৌধুরী জাফর উল্লাহ শরাফত সাহেব ঐ সময় অনেক মন্তব্য করেছেন উইকেট কিপারকে নিয়ে যাহা শুনলে বর্তমান উইকেট কিপার সত্যি বিষ্মিত হত। যাক হয়ত শুনেননি তাই বেচে গেছেন।



যুগ যুগ ধরে চলে আসা রাজনীতির হস্তক্ষেপের ফলে চলছে গ্রুপিং এবং তারই নেতিবাচক প্রভাব পড়ছে দলের ভিতরে। এই প্লেয়ারকে বাদ দিতে হবে তার লভিং এর জোর কম। ওকে নিতে হবে কারন তিনি অধিনায়কের প্রিয় পাত্র অথবা নির্বাচকদের চোখের মনি। যার ফলশ্রুতিতে ধীরে ধীরে বাদ পড়েছে আমাদের প্রিয় খেলায়ারগুলো। মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাসুদ সুজন, এনামুল হক মনি, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু সহ আরো কত খেলোয়ার রাজনীতির হস্তক্ষেপে পিষ্ট হয়েছেন। আমার স্পস্ট মনে আছে ........... ১৯৯৯ সালের বিশ্বকাপের খেলায় "নান্নু ভাইকে নেয়া হয়নি" শুধুমাত্র বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ তাকে দলভূক্তি করা হয় তাও আইসিসি'র অনেক কন্ডিশন ফিলাপ করে। অথচ এই নান্নু ভাই ঐ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে যায়। তাছাড়া দলীয় কোন্দলের কারণে তিনি টেস্ট খেলার ক্যাপটি পর্যন্ত পড়তে পারেনি।



এক কথায় বাংলাদেশের শুধু খেলা নয় যার গোড়া যত শক্ত তিনি তত সম্মানিত। আর যার কেউ নাই তিনি উপেক্ষিত হয়ে থাকেন।









Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২৯

হেডস্যার বলেছেন:
কি রে ম্যাচে হেরেছিস ? উফ মামা ! জেতা খেলা.............. :D :D

২| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৪

ঘটলা বলেছেন: আমার কাছে মেধা, স্টাইল এবং ব্যক্তিত্ব সবমিলিয়ে আতাহার আলী খানকে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় মনে হয়। এছাড়াও মোহাম্মদ রফিক, নান্নু, আকরাম, বুলবুল সবাই ক্রিকেটকে অন্তরে লালন করে গেছেন। উনাদের হয়ত পেশাদারিত্বের অভাব ছিল কিন্তু খেলাটা হৃদয় দিয়ে খেলতেন। এখন যেটার অনেক বেশি অভাব।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৮

প্রবাহ.কম বলেছেন: আপনার কথায়্ও যুক্তি আছে। যাদের নাম বলেছেন তারাও ভাল খেলোয়াড়। কিন্তু বর্তমানে প্লেয়ারদের তেমন প্রফেশনাল কোন মানসিকতা নাই। মনে হয় ঠেকায় পড়ে খেলতে নেমেছে।

৩| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:০২

সত্যযুগের মানুষ বলেছেন: pilot rocks!!

৪| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৯

সাঁঝবেলা বলেছেন: ুরোপুরি সহমত। আমি বন্ধু দেরকে একটা কথা বলি। কিপিং দিয়েও যে ম্যাচ কন্টেস্ট করা যেত তা পাইলট দেখাইছে। অনেকবার ভালো ভালো ক্যাচ ধরে বাংলাদেশকে বড় পরাজয় থেকে বাঁচিয়েছে এই পাইলট। যারা আমার কথার বিরোধিতা করবেন তারা অনুগ্রহ করে আগের খেলাগুলর ভিডিও ক্লিপ্স দেখে নিবেন। ফেবুতে আমার পেজ। একটা লাইক আশা করি

৫| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৩৭

ব্লগার ইমরান বলেছেন: আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৪৯

প্রবাহ.কম বলেছেন: আমারও প্রিয় একজন খেলোয়াড়

৬| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৩

মনের আসল কথা বলেছেন: সাম্প্রতিক মন্তব্বে লিঙ্ক দেখেই মাথায় আসছে যে খালেদ মাসুদ।শেষ দিকে হাল ধরে লজ্জা থেকে দল্কে বাচাতেন।

খুব ভালো লাগত

১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৬

প্রবাহ.কম বলেছেন: যাক ভাল লাগল ........

৭| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৭

মনের আসল কথা বলেছেন: বর্তমান উইকেট কিপারকে দেখলে মনে হয় আসলে তিনি খেলতে এসেছেন নাকি ঠেকায় পড়ে খেলছেন, বুঝে আসে না কিছুই।

মাথা ঠিক আছে তো।মুশফিক কে শুধু ব্যাতস্ম্যান হিসেবেই টিমে নেয়া যায়।কিপিং ওকে ছেড়ে দিতে বললে ও টিমে থেকে যাবে।

১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৯

প্রবাহ.কম বলেছেন: আপনার কথায় আমি একমত। বর্তমান কিপারের কিন্তু মুল দলের অন্তর্ভূক্তি কিপার হয়ে। তাহলে আপনার কথায় তিনি যদি কিপিং ছেড়ে দেয় তাহলে তিনি ব্যর্থ। কিপিং ছেড়ে দিয়ে দলে টিকার সম্ভাবনা কতটুকু আপনি একটু ভাবেন। তিনিতো ধোনী নয় অথবা গিলক্রিষ্টও নয়। বিদেশী বোলারদের রানের গড় আমাদের কিপার এর সমান।

৮| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উনি যতোক্ষণ মাঠে থাকতেন, বাংলাদেশ ক্রমঃশ জয়ের চিন্তা বাদ দিয়ে সম্মানজনক স্কোরের দিকে ছুটতো! খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার অবস্থা। ব্যাটিং দূর্যোগের দিনে এসব মানায়, কিন্তু রান যখন দরকার? মেজাজ খারাপ হওয়া নিয়মিত ব্যাপার।
উনি যখন অধিনায়ক হলেন, সম্ভবঃত বাংলাদেশের অভ্যন্তরীন কোন্দলের শুরু তখন এবং মাত্রাতিরিক্ত। কোন এক সফরে গিয়ে দলের মূল বোলার রফিকের সাথে কথা বলা বন্ধ করলেন। এবং তার নেতৃত্বে আমরা কোন ম্যাচে জিতিনি। ম্যাচ জেতা হয়নি সুজনের নেতৃত্বে ও। কিন্তু সুজন জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আমাদের। লাহোর টেস্ট স্মরণ করুন। এবার স্মরণ করতে চেষ্টা করুন, জনাব পাইলট সাহেবের নেতৃত্বে কোন ম্যাচে আমরা প্রতিদন্দ্বিতা গড়ে তুলতে পেরেছিলাম কিনা?

শুধু উইকেট রক্ষক হিসেবে দেখলে, বাংলাদেশের সেরা উইকেট রক্ষক মানতে হবে।
তার অবশ্য অন্য গুন ও আছে, উনি নাকি ভালো ফুটবলার ও। সংগঠক হিসেবে ও নাকি ভালো। রাজশাহীর জন্য অনেক কিছুই করছেন।

উল্টোকথা বলে ফেললাম। স্যরি!
আপনার পছন্দকে অবশ্য স্যালুট।

১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৫

প্রবাহ.কম বলেছেন: যেহেতু উইকেট রক্ষক হিসাবে কথা হচ্ছে তাহলে তো আপনি মানছেন।

আমার কথা হল তিনিতো আসতেন ৫/৬ নাম্বারে ব্যাট করতে। তার আগের উইকেট বিসর্জন দেওয়ার পর। ব্যাটসম্যান যদি ৪০-৫০ রানের মধ্যে ৩/৪/৫ জন আউট হয় তাহলে সর্বমোট রান কত হতে পারে বলেন আপনি? কিন্তু উনি চেষ্টা করত সম্মান বাচাতে। ১০০ রানের নিচে থাকা আর ২০০ রানের কাছাকাছি পৌছানো নিশ্চই এক নয়।

এখনকার বর্তমান অবস্থা দেখেতো বুঝতে পারছেন মিডিয়াতে সব প্রচার হচ্ছে কি অবস্থা আমার আর বলার কিছু নাই। শুধু গ্রুপিং এবং গ্রুপিং ................ কয়েকটা গ্রুপ আছে।

সরি আমার কথাগুলোতে মনে আঘাত নিবেন না। আমার কথা হচ্ছে আমরা খেলাকে ভালবাসি। কিন্তু আফসোস হয় এত অভিজ্ঝতার পরিচয় কিন্তু মাঠে পাই না। উইকেট গিফট দেওয়া, ক্যাচ মিস করা একটা অর্ডিনারী ব্যাপার।

৯| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৬

ধ্রুবমেঘ বলেছেন: পোস্টের টাইটেল দেখেই বুঝছিলাম খালেদ মাসুদ পাইলটের কথা বলেছেন। অসাধারণ একজন ফাইটার। শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে খেলতেন।
পোস্টে প্লাস।

১০| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৬

প্রবাহ.কম বলেছেন: ধন্যবাদ ভাই ..........

১১| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:০২

নষ্ট কবি বলেছেন: পোস্টে প্লাস।

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৫

প্রবাহ.কম বলেছেন: আপনাকে এ প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.