নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগুমুক্ত সামু চাই...

মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্‌-লা’রা ক’ন হাত নেড়ে’, ‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!

অপ্রিয় সত্য

Believe those who are seeking the truth. Doubt those who find it.

অপ্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

যেভাবে হেফাজতিরা আল্লাহর উপর পুর্ণ বিশ্বাস ফিরে পেলেন...

১২ ই মে, ২০১৩ রাত ৯:১২

চট্টগ্রামে গনজাগরন মঞ্চের সমাবেশ ঠেকিয়ে প্রথম লাইমলাইটে আসে হেফাজতে ইসলাম। গত ৬ই এপ্রিল হেফাজতে ইসলাম ঢাকায় লংমার্চে বড়ধরনের জনসমাগম করে তাদের বিশাল শক্তিমত্তা সম্পর্কে জানান দেয়। ভোটের হিসাব করে রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে হেফাজতের সেবায়।এর বাইরেও তারা অনেকের করুনা লাভ করে এই ভাবনা থেকে যে হেফাজতিরা সমাজের অবহেলিত অংশের প্রতিনিধিত্ব করে, তারা ধর্মকে ভালোবাসে, আর ভালোবাসে আল্লাহ আর তার নবীকে। এর বাইরে কিছু দুর্বল ঈমানের লোকও তাদের সমর্থন দেয় এইভেবে যে, এবার যদি ইসলামের কোন গতি হয়! কিন্তু সাধারন ধর্মপ্রান মানুষ প্রথম থেকেই বলে আসছেন- ইসলামের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ, মানুষকে ইসলামের হেফাজত করার দ্বায়িত্ব দেয়া হয়নি।



হেফাজতিরা কারও কথায় কর্নপাত না করে ইসলামের হেফাজতের দ্বায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়, লংমার্চ শেষে সমাবেশে তারা ১৩ দফা দাবি তুলে এবং দাবি তুলেই ক্ষান্ত হয়নি, সেটা সমাজ মেনে নিচ্ছে কিনা বা এই দেশের উপযোগী কিনা তার তোয়াক্কা না করে পুরু রাষ্ট্রকেই চ্যালেন্জ করে বসে।এইদিকে সরকারও তাদেরকে বেশী ঘাটাঘাটি করার সাহস করেনি তাদের ধর্মীয় লেবাসের কারনে। তাদের লংমার্চের বিশাল অর্থের যোগানদাতা কে সে প্রশ্ন তোলার সাহসও কেও করেনি।তারপর বগুরা সমাবেশে আল্লামা শফীর হেলিকপ্টার যাত্রা এবং ঐ সমাবেশ থেকে ৫ই মের পর সরকার ফেলে দেওয়ার হুমকি মানুষ ভালভাবে নেয়নি।



৫ই মে অবরোধ শেষে শর্তসাপেক্ষে তারা শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি পায়। তাদের সমাবেশে আসার কথা ছিল তজবি হাতে, কিন্তু তাদের হাতে ছিল লাঠিসোটা আর হাতবোমা। তারা কথা দিয়েছিল, তাদের দাবি জানিয়ে সন্ধ্যায় চলে যাবে মতিঝিলের ব্যাস্ততম এলাকা থেকে। কিন্তু সারাদিন তারা ঐ এলাকায় বিভিন্ন হকারদের দোকান-পাট এমনকি কোরআন , পার্টি-অফিস, গাড়ি, ব্যাংক, ভাংচুর জ্বালাও-পোড়াও করে গেছে। তাদের দানবীয় হিংসায় ঐ এলাকার অফিসফেরত লোকজন ভয়ে, আতংকে কুকড়ে যায়, পৈত্রিক-প্রান নিয়ে কোনভাবে পালিয়ে আসে, আবার অনেকে বেঘোড়ে প্রান হারায় । তারপরও প্রশাসন অপেক্ষা করছিল, সমাবেশ শেষ করে তারা সন্ধ্যায় চলে যাবে। কিন্তু সব শর্ত ভঙ্গ করে তারা ঘোষনা করে, দাবি না মানা পর্যন্ত তারা একচুলও নড়বে না। ধর্মনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তারা রাজনীতি তে জড়িয়ে পড়ে। তাদেরকে যৌথবাহিনী অপারেশন শুরুর আগমুহুর্ত পর্যন্ত অনুনয় বিনুনয় করে টলাতে পারেনি, তার প্রতিজ্ঞা করে এসেছে শহীদ হবে । কিন্তু অপারেশন শুরুর ১০ মিনিটের মধ্যে এই ভিডিওতে তাদের সব ঈমানী জোশ ফুড়িয়ে যায়।



আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, কিন্তু তারা সেই দ্বায়িত্ব তাদের নিজেদের কাধে তুলে নেয়, কেউ রাজনৈতিক লোভের কারনে, কেউ অর্থনৈতিক লোভের কারনে । এখন তাদের এই জমায়েতকে কেন্দ্র করে যার ঘোলা পানিতে মাছ শিকার করার মাস্টারপ্ল্যান করে রেখেছে, পরদিন হয়তবা সেটা সরকারের নিয়ন্ত্রনের বাইরে চলে যেত, দেশে দীর্ঘকালীন অরাজকতা দেখা দিত, সেটার দায়ভার নিশ্চয়ই হেফাজতিরা নিত না।



তবে মানুষ মাত্রই ভুল করে, ধর্মকারীরাও ভুল করে। আশার কথা হচ্ছে হেফাজতিরা তাদের ভুল একটু একটু করে বুঝতে পারছেন এবং তাদের কারও কারও সেই ভুলের মাশুলও দিতে হয়েছে- এ যেন "একে পাপ করে, দশে পৈড়া মরে"। ইসলাম ধর্মের কোথাও কোরান বা নবীকে অবমাননার বিচার ভার মানুষের হাতে দেয়া হয়নি। আল্লামা শফী, তাদের ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছেন এবং বলেছেন- "জুলুম নাস্তিকের ভার আল্লাহর উপর দিলাম"। আল্লাহ পাকের হেদায়েত হোক কিংবা পুলিশের মাইরের ভয় হোক অবশেষে তারা সত্যটা উপলদ্ধি করতে পেরেছেন সেটাই বড় কথা।আশা রাখি তাদের এই বিশ্বাস দীর্ঘজীবি হবে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন:

১২ ই মে, ২০১৩ রাত ৯:২৫

অপ্রিয় সত্য বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২৯

মুিকত খান বলেছেন: আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ।
তা ভাই আল কুরআন এর হেফাজতকারীও তো আল্লাহ্‌। তাইলে আবার কুরআন হাফিজ দরকার কেন? আল্লাহ্‌ কুরানে বলেছেন তোমরা আমার কাছে সন্তান চাও আমি তোমাদের সন্তান দিব। এখন আপনি যদি বিয়া না করে খালি আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ্‌ আপনাকে সন্তান দিবে কিভাবে?

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

অপ্রিয় সত্য বলেছেন: হ্যা আপনার যদি সেই বিশ্বাস থাকে, সন্তান জন্ম না দিয়েও আপনার সন্তান পেতে পারেন, প্রতিপালক হিসাবে।একভাবে না একভাবে আপনার আকাংক্ষা তিনি পূরন করবেন।

৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩১

সাধারণ মুসলমান বলেছেন: ভাইজানকি কোনদিন হেলিকপ্টারে চড়ছেন?
হোমমেড বিশ্লেষণ, একমত না। ধন্যবাদ। ভালো থাকবেন।

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৫

অপ্রিয় সত্য বলেছেন: জ্বি , আপনার একমত হওয়ার কোন প্রয়োজন দেখছি না।

৪| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

মাইন রানা বলেছেন: ইসলামের হেফাজত আল্লাহ করেন এটা ১০০% সত্য তেমনি পৃথিবীর সব কিছু আল্লাহ পাকই করেন।

মানুষ হল আল্লাহর খলিফা বা প্রতিনিধি। সে আল্লাহর প্রতিনিধি হয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা রাখবে পৃথিবীর বুকে। তাই যে তাঁর ধর্মের জন্য চেষ্ঠা করবে সে তাঁর প্রতিদান পাবে আর যে বিরোধীতা করবে সেও প্রতিদান পাবে।

আর মুসলিমদের জীবন হল আল্লাহর দ্বীন এর জন্য। তাঁদের সব কাজ হলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ভোগ বিলাস, টাকা পয়সা, ক্ষমতার জন্য নয়।

হেফাজত ইসলাম রক্ষা করতে গিয়ে অনেক ভুল করছে মানলাম কিন্তু কারা সঠিক কাজ করছে একটু কি বলবেন?

আপনি মুসলিম হয়ে আল্লাহর দ্বীন ইসলামের জন্য কি কি কাজ করছেন একটু বলবেন কি?

১২ ই মে, ২০১৩ রাত ৯:৫১

অপ্রিয় সত্য বলেছেন: আল্লাহর দ্বীন ইসলামের জন্য আমি কি কি কাজ করছি, সে হিসাব আপনাকে আমার না দিলেও চলবে। তাই বলে ইসলাম গেল ইসলাম গেল বলে, কিছু লোকের অত্যাচার আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে, সেটাও নয়। আমাদের দেশের লোকজন যথেষ্ঠ ধর্মপ্রান, বরং সমাজে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাদের মধ্যেই বেশী গোঁজামিল খুঁজে পাওয়া যায়।

৫| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: অল্প পানির মাছ বেশি ফালায় B-) B-) হেফাজতের অবস্থা হইছে তাই

১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৮

অপ্রিয় সত্য বলেছেন: তারা যেভাবে পুরু রাষ্ট্রকেই চ্যালেন্জ করে বসেছিল, সত্যিই অবাক হয়ে যাই!

৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৭

পীপিলিকা বলেছেন: হেফাজতে (জামাতি!?) ইসলাম নিশ্চিহ্ন হওয়া এখন কেবল সময়ের ব্যাপার...

১২ ই মে, ২০১৩ রাত ১০:০৫

অপ্রিয় সত্য বলেছেন: অথচ প্রথম দিকে তারা বলেছিল, জামাতের সাথে তাদের আদর্শ সাংঘর্ষিক, কিন্তু আমরা দেখলাম, তারা কিভাবে মিলেমিষে অরাজকতা সৃষ্টি করেছিল।

৭| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৪

মুহসিন বলেছেন: জামাতের মীর কাশেমের হেলিকপ্টার??

১২ ই মে, ২০১৩ রাত ১০:০৫

অপ্রিয় সত্য বলেছেন: হে তাইতো।

৮| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট। আশা করি হেফাজতে জামাত এম্ন দু:সাহস সেখানোর আগে একশ বার ভাববে এখন থেকে। যার যে কাজ সেটা নিয়ে ব্যস্ত থাকা উচিত।

১২ ই মে, ২০১৩ রাত ১০:১০

অপ্রিয় সত্য বলেছেন: সেটাই। কোন সত্যিকারের ধর্মপ্রান মানুষ নামাজ, কালাম, ধর্মকর্ম বাদ দিয়ে রাস্তায় এসব অরাজকতা করতে আসবে না।

৯| ১২ ই মে, ২০১৩ রাত ১০:২০

সাধারণ মুসলমান বলেছেন: উফ সেই এক মিথ্যা। আমি নিজের চোখে দেখেছি, রাস্তার মাঝখানে শিবির (বা ছদ্মবেশী লীগ) আগুন ধরাচ্ছে আর হেফাজতের ছেলেরা সেগুলো সরাচ্ছে। অপেক্ষা করুন আল্লাহর ফয়সালার জন্য, সত্য উদঘাটিত হবেই। এটাই শেষ মাঘ না, আর সব মাঘ মিথ্যাবাদীদের জন্যই হবে না।

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৬

অপ্রিয় সত্য বলেছেন: তাই! হ্যা গুটিকয়েক ধর্মপ্রান মানুষ হয়তবা সেখানে ছিল, তবে সব হেফাজতিরা যদি সেইরকম কিছু করত তাহলে অবশ্যই এত অরাজকতার সৃষ্টি হত না।

১০| ১২ ই মে, ২০১৩ রাত ১০:২৭

মুহাম্মদ ফয়সল বলেছেন: এক ছাগু এসে উপস্থিত হয়েছে, বলে এটা হোমমেড বিশ্লেষন! তো বলি হোমমেড হবে না তো কি পাকিমেড হলে ভাল হবে!
পোষ্টের সাথে সহমত। তবে তানাদের এই মনোভাব কতদিন বলবৎ থাকে তা-ই দেখার বিষয়! আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৩২

অপ্রিয় সত্য বলেছেন: হ্যা সেটাই। যে ধর্মকে ভালবাসে সে নামাজ, কালাম, ধর্মকর্ম নিয়েই ব্যাস্ত থাকবে, সেই প্রত্যাশাই আমাদের। আমরা আমাদের কর্ম ঠিক রেখে তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করব।

১১| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৭

শিপু ভাই বলেছেন:
হেফাজতের সাম্প্রতিক কার্যকলাপে ইসলাম ও মুসলমানদের বেশ ক্ষতি হল বলে মনে করি!!!

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

অপ্রিয় সত্য বলেছেন: হ্যা ভাই, তাই। ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিরুপ ধারনা হবে এবং তরুনরা আরও ধর্মবিমুখ হবে।

১২| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

সাধারণ মুসলমান বলেছেন: মুহাম্মদ ফয়সল, মানুষকে ছাগু বলা চরম অহংকার ছাড়া আর কিছু না। আভিজাত্যের অহংকারের কারণে জমিদার প্রজাকে তুচ্ছ ভাবে, যেমন আপনারা মানুষকে ছাগু বলেন।
হোমমেড মানে একপেশে। মাইন্ড করলে দু:খিত। আপনাদের সাথে কি সবার একমত হতেই হবে?

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৮

অপ্রিয় সত্য বলেছেন: এখানে আসলে ছাগু বলতে জামাত-শিবিরপন্হি লোকদের বুঝানো হচ্ছে।

১৩| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৫০

মুহসিন বলেছেন: বিএনপি, জামাত, হেফাজত, শাহবাগ, বাম, আওয়ামী লীগ --বাক লড়াই আর অস্ত্র লড়াই করেই কি সবাই শেষ হয়ে যাব, দেশটাকে অশান্ত করে তুলব? এর কি কোন শেষ নেই?

সাভারের ধ্বংসাবশেষ থেকে মানুষকে উদ্ধারের জন্য ধর্ম-মত-দল নির্বিশেষে যেমন সবাই ঝাঁপিয়ে পড়েছিলো, দেশকে অশান্তির হাত থেকে রক্ষার জন্য আমরা কি আবারো একতাবদ্ধ হতে পারিনা?

১২ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

অপ্রিয় সত্য বলেছেন: সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেন্জ, তবে অতি অবশ্যই কভু জামাতকে সাথে নিয়ে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.