নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগুমুক্ত সামু চাই...

মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্‌-লা’রা ক’ন হাত নেড়ে’, ‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!

অপ্রিয় সত্য

Believe those who are seeking the truth. Doubt those who find it.

অপ্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের বিয়ে... তবে, কিন্তু, যদিও, তথাপি..

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

নিরপেক্ষ অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে অবগত হয়েছি, তার এবারের কনে হুমায়ূন আহমেদের কন্যা অভিনেত্রী শীলা আহমেদ। শীলাকে তিনি আগেও একবার বিয়ে করেছিলেন বলে শুনেছি। প্রথম মেয়াদে সফলভাবে সংসার করার পর তিনি আরেক অভিনেত্রী রোকেয়া প্রাচীকে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক স্ত্রী হিশেবে গ্রহণ করেছিলেন। এরপর তিনি শীলা আহমেদকে দ্বিতীয় মেয়াদে গদিতে বসিয়েছেন। বারবার স্ত্রী-ত্যাগের মধ্য দিয়ে আসিফ নজরুল নিজেকে একজন ত্যাগী স্বামী হিশেবে অধিষ্ঠিত করলেন। আমি লিখে দিতে পারি -- এর মাধ্যমে দেশ ছয় মাস এগিয়ে গেল।



কিন্তু একটি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিশেবে আমার কিছু কথা আছে। ক্যামেরা ট্রায়ালের মতো এটি ছিল একটি ক্যামেরা ম্যারেজ। বিয়েতে কোনো সাংবাদিকের উপস্থিতি ছিল না। দু মাস আগে বিয়ে হলেও দেশ ও জাতি তা জানতে পেরেছে আজ। বিয়ে নিয়ে এই লুকোচুরি এবং গোপনীয়তা দেখে বহির্বিশ্ব স্যারের ভিশন নিয়ে ভীষণ রকমের প্রশ্ন তুলতে পারে। তা ছাড়া, যে কাগজে কাবিননামা স্বাক্ষরিত হয়েছে, সেই কাগজটিও স্বচ্ছ ছিল না বলে আমরা জেনেছি। কাবিননামাটি একটি স্বচ্ছ টিশু পেপারে স্বাক্ষরিত হতে পারত। তা হলে বিয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ থাকত না। এটা বাংলাদেশকে দেড় মাস পিছিয়ে দিল!



একটি মুসলিম বিয়েতে দুজন সাক্ষী থাকা আবশ্যক। দুয়ের অধিকও থাকতে পারেন। সাক্ষীদের ভেতর মতাদর্শগত সমন্বয় ছিল না। আওয়ামি লিগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও বাম দলগুলো থেকে একজন করে সাক্ষী থাকলে সাক্ষীতালিকাটা নিরপেক্ষ হতো, সর্বদলীয় ও সর্বজনগ্রহণযোগ্যও হতো। রাষ্ট্রপক্ষ নিরপেক্ষ সাক্ষী হাজির করতে না পারায় সাইদির মামলা দুর্বল হয়েছিল, সর্বদলীয় সাক্ষী না থাকায় এই বিয়েটাও নিঃসন্দেহে কিছুটা দুর্বল হয়ে গেল। স্যারের বিয়েতে সর্বদলীয় সাক্ষীদের অনুপস্থিতি দেশকে পৌনে দু মাস পিছিয়ে দিল!



বিয়ের কাজি বাংলাদেশী ছিলেন বলে শুনেছি। কিন্তু স্যারের মতো আন্তর্জাতিক মাপের একজন টকশোবক্তার বিয়ের কাজি আন্তর্জাতিক মানের হতে পারত। কাজি পাকিস্তান থেকে এলে সেটি সবচে বেশি আন্তর্জাতিক মানের হতো এবং বহির্বিশ্বের পর্যবেক্ষকরাও এ নিয়ে বিতর্ক করার অবকাশ পেতেন না। এর ফলে দেশে এখন বৈদেশিক বিনিয়োগ কমে যেতে পারে, ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। ডক্টর ইউনূসকে লাঞ্ছিত করে এই ফ্যাসিস্ট সরকার বহির্বিশ্বে দেশের ইমেজ যতটা ক্ষতিগ্রস্ত করেছে, স্যারের বিয়ের কাজি আন্তর্জাতিক মানের না হওয়ায় দেশের ইমেজ এর চেয়ে কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হবে না। এটি দেশকে কয় মাস, কয় সপ্তাহ, কয় দিন, কয় ঘণ্টা পিছিয়ে দিল; তা আমি বলতে পারব না!



বিয়ে যেহেতু দু মাস আগেই হয়েছে, সেহেতু বর-কনের বাসরও নিশ্চয় হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বাসরশয্যাটির কোথাও উঁচুনিচু ছিল না, শয্যাটি সমতল ছিল। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হবার জন্য, উভয়পক্ষের সমান অংশগ্রহণের জন্য বাসরশয্যাটিকে হতে হয় একটি লেভেল প্লেয়িং ফিল্ড; আশা করি স্যার লেভেল প্লেয়িং বাসর নিশ্চিত করেছেন। যদি না করে থাকেন, তা হলে দেশ যে দশ মাস দশ দিন পিছিয়ে গেছে -- এতে কোনো সন্দেহ নেই!



এমনও হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের ইশু থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার এই বিয়ের নাটক সাজিয়েছে। কোনো সম্ভাবনাকেই দেশের এই ক্রান্তিকালে উড়িয়ে দেয়া যায় না কিন্তু!



আমি আসিফ নজরুল স্যারের সরাসরি ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সে তিনি আমাদেরকে আন্তর্জাতিক পরিবেশ আইন পড়াতেন। প্রতিটি বাক্যের শেষে তিনি বলতেন -- 'ট্রাস্ট মি!' 'বিলিভ মি!' স্যারের সুরে সুর মিলিয়ে বলতে পারি -- ট্রাস্ট মি, এই বিয়েতে আমি ও আমরা আনন্দে উদ্বেল হলেও বহির্বিশ্ব এই বিয়ে মেনে নাও নিতে পারে। আমি বলছি না যে, এই বিয়েতে কোনো অসঙ্গতি আছে। কিন্তু বহির্বিশ্ব যাতে এই বিয়ের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান নিয়ে কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে; এজন্য নিজেরা-নিজেরা আলাপ করার জন্য আগেভাগেই এই ইশুগুলো তুলে ধরলাম।



স্যার নিরপেক্ষ অধ্যাপক, আমি স্যারের নিরপেক্ষ ছাত্র। তার বিয়েতে শুভেচ্ছা জানালে এক পক্ষ আনন্দিত হবেন, আরেক পক্ষ ব্যথিত হবেন। আমিও স্যারের বিয়েতে শুভেচ্ছা জানাব; তবে, কিন্তু, বাট...



সূত্র: কবি আখতারুজ্জামান আজাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;) ;) ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

অপ্রিয় সত্য বলেছেন: ;)

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

তিক্তভাষী বলেছেন: হিংসুটে লেখা। আসিফের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা এবং ব্যক্তিজীবন গুলিয়ে ফেলা হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

অপ্রিয় সত্য বলেছেন: আসিফ মিডিয়ার কল্যানে ব্যাপক ভক্ত সমাগম করে ফেলেছে, তাই তার কর্মকান্ড নিয়ে আলোচনা হওয়াটা দোষের কিছু নয়।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

নষ্ট ছেলে বলেছেন: প্রশ্ন হচ্ছে আসিফের জায়গায় অন্য কেউ হইলে কি এই সুযোগ ছাড়তো ;)
আপনার সামনে যদি আইয়া কয়, "মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি, আই এম টু সেক্সি ফর ইউ..... "

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

অপ্রিয় সত্য বলেছেন: আসিফের অবস্হা হয়ছে সেই হুজুরের মত-যে ওয়াজে মানুষকে সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে বলত! একদিন হুজুর রেপ কেইসে ধরা পড়লে তারপর বয়ান দিল-
"আমি যা বলি তোমরা তা কর, আমি যা করি তোমরা তা করিও না"।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আনোয়ার ভাই বলেছেন: দুইজনের মতে বিয়ে করা কোন খারাপ কিছু না।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

অপ্রিয় সত্য বলেছেন: দুইজনের মতে বিয়ে করা কোন খারাপ কিছু না, কিন্তু বিয়েটাকে তারা যেভাবে ছেলেখেলা বানিয়ে ফেলছে সেটা হল বেপার।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

স্বপ্ন বাংলা বলেছেন: :D :D :D :D :) :) :) ;) ;) ;) ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অপ্রিয় সত্য বলেছেন: :D

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

ময়না বলেছেন: khaise re!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

অপ্রিয় সত্য বলেছেন: ;)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

HHH বলেছেন: মানুষের ব্যক্তিগত জীবনের সাথে রাজনীতি মিলিয়ে গীবত করা।

নিজের জন্ম পরিচয়, পারিবারিক পরিচয় আর কত দিবেন? নোংড়া মানষিকতা ও নোংড়া দল দুটাই পরিত্যাগ করুন।

আপনারা মানষিক ভাবে অসুস্থ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

অপ্রিয় সত্য বলেছেন: আমি আগেও বলেছি, আসিফ মিডিয়ার কল্যানে ব্যাপক ভক্ত সমাগম করে ফেলেছে, তাই তার কর্মকান্ড নিয়ে আলোচনা হওয়াটা দোষের কিছু নয়। আসিফ শুধুমাত্র ছাগুদের পক্ষে কথা বলেন বলে ছাগুরা এটা নিয়ে উচ্চবাচ্য করছে না, না হলে এখানে ইসলামের অনেক অবমাননা হয়ে যেত।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

সত্য সন্ধানী ১৩ বলেছেন: আসিফ মিডিয়ার কল্যানে ব্যাপক ভক্ত সমাগম করে ফেলেছে, তাই তার কর্মকান্ড নিয়ে আলোচনা হওয়াটা দোষের কিছু নয়।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

একজন ঘূণপোকা বলেছেন: তিক্তভাষী বলেছেন: হিংসুটে লেখা। আসিফের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা এবং ব্যক্তিজীবন গুলিয়ে ফেলা হয়েছে। X( X( X( X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.