| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুয়া রেজিয়া
আকাশ তো ছুঁইনি,কিন্তু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি...বেঁচে আছি,দিব্যি জেগে আছি। রোদ কে আমায় ভেদ করে স্পর্শ করতে দিছি...এই তো আমি....এই তো জীবন...আর বাঁচার সেকি আনন্দ...
*
ঝম ঝম করা বৃষ্টির শব্দে ঘুম ভাঙ্গে আমার।আকাশে বৃষ্টির মাঝেও মেঘ দেখা যাচ্ছে।মনটা একটু ভেজা ভেজা হয়ে যায়......এই মেঘগুলো কেন আমায় উড়িয়ে নিয়ে যাচ্ছে না!!! সকাল বেলা ঘুমটা ভাঙ্গে তারপর শুনি মেঘের গুড়্গুড় শব্দ,কেমন জানি গাঢ় সবুজ পাতার বুনো ঘ্রান...আমার সব হয়ে যায় এলোমেলো আর শূন্য।..।।..মনের ফাঁকা ফাঁকা ভাব দূর হয়ে যায়।কেমন যেন একটা অনুভূতি।আজকে অনেকদিন পর ঘুম থেকে উঠে খারাপ লাগছে না,বরং মনে হচ্ছে জীবনটা মূল্যবান,বেঁচে থাকা মানে অনেক কিছু…
এমনিতে প্রতিদিন ঘুম ভাঙ্গে এক অদ্ভুত শূন্যতা নিয়ে,চারপাশের সবকিছু অবাস্তব মনে হয়।আচ্ছা দুটি মানুষ পাশাপাশি না থেকেও কিভাবে একসাথে থাকতে পারে।আবার একই ঘরে থেকেও থাকতে পারে আলাদা,বহুদূরে!আমার এখনো বিশ্বাস হয়না ২ মাস হয়ে গেছে অহন কে ফোন করিনা।হয়ত আর করাও হবে নাহ।অজানা কোন নাম্বার থেকে ফোন দিয়ে হয়তো ওর হ্যালো শুনলে আরো কষ্ট বাড়বে।কিছু বলতে পারব না আমি,ও আর কখনো ভরাট গলায় বলবে না_কেমন আছ?যে কথাটা ও সব চেয়ে অদ্ভুত সুন্দর করে বলতো।
**
আমাদের সম্পর্কের কোন নাম ছিলনা।একসাথে হাঁটার সময় পথ ফুরিয়ে যেত,কথা শেষ হত না।হয়ত ও আমার থেকে কিছু শুনতে চাইতো।আর আমার চারপাশের এক অভেদ্য দেয়াল আমাকে আটকে রাখতো।আমি আগ বাড়িয়ে কখনও জানতে চাইনি ওর সম্পর্কের কথা।মাঝে মাঝে বুঝতাম ওর ভালোবাসার মেয়েটি আমাকে নিয়ে অহন কে সন্দেহ করছে।একদিন বিকেলে অহনকে ফোন করতেই ওর ফোন মেয়েটি ধরে,তারপর আমাকে যাচ্ছেতাই বলে।কথাগুলো আমার কানে যাচ্ছিলোনা।শুধু চোখে ভাসছিলো অহন মনে হয় ফোনের ওপাশে অনেক ব্যথাতুর দৃষ্টি নিয়ে ওর প্রেমিকাটির দিকে তাকিয়ে আছে।
সেদিন সন্ধ্যার পর আমরা শেষবারের মত মুখমুখি বসেছিলাম।অহন বলেছিল_
-বুলা,আর ফোন দিসনা আমাকে।
আমি ঘাড় নেড়ে হ্যা বললাম।
-অনেক ভাল থাকিস।
আমি আবার মাথা নাড়লাম।
অহনের কালো চোখগুলো যেন আর গভীর কালো হয়েছিল।গলার স্বরটা ছিল আরো ভেজা আরো বেশী ভরাট আর বিষন্ন।আমার চোখে পানি জমতে শুরু করে।আমি অন্যদিকে তাকাই।রাতের আকাশটা আমার অদ্ভুত মায়াময় মনে হয়।
***
পরদিন থেকে আমার সব ওলোট-পালোট হয়ে যায়।সেল ফোনটা অফ করে দেই।একটু নিজের মত থাকতে চেষ্টা করি।কিন্তু কিছুই হয় নাহ।অনেক রাতে ঘুমন্ত আমার গায়ে কেউ চাদর দিয়ে যায়।পড়তে বসার সময় আমার কপালের ওপরের চুলগুলো কেউ সযত্নে সড়িয়ে দেয়।আমার মাইনাস পওয়ারের চশমার কাঁচ কেউ মুছে দেয়।রিকশার একপাশে বসে,পাশের জায়গাটা ফাঁকা রাখতে আমার বড্ড ভাল লাগে।মনে হয় কেউ আছে আমারই পাশে।ভীড়ের মাঝেও নিজেকে একা লাগে আবার একা থেকেও মনে হয় আমি একা নই।খুব বেশী মন খারাপ হলে মনে হয় চারপাশ থেকে জমাট বাঁধা অনেক নীলচে মেঘ আমাকে এসে জড়িয়ে ধরেছে।চা,কফি কেন জানি হাফ খেয়ে আর খাওয়া হয় না।সবসময় নিজেকে লাগে অদ্ভুত এক অপূর্নতায় পূর্ন।
****
ঝন ঝন করে ল্যান্ড ফোনটা বেজেই চলেছে।আমি চমকে যাই।এ সময়তো ফোন আসেনা কখনো। আমার মনে অদ্ভুত এক ভাবনা ঘুরপাক খেতে থাকে।আমি ছুটে যাচ্ছি......
বৃষ্টির পর বাতাসে ভেজামাটির সোঁদা গন্ধ,জানালার পর্দাগুলো ঠান্ডা বাতাসে তিরতির করে কাঁপছে।সবকিছু যেন অসাধারন স্নিগ্ধ হয়ে গেছে হঠাৎ।
......ঝন ঝন করে ফোনটা বেজেই যাচ্ছে......
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪০
একুয়া রেজিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ![]()
২|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৩৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভালোই তো লাগছিল। এত তাড়াতাড়ি শেষ করে দিলেন!
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪১
একুয়া রেজিয়া বলেছেন: তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিছু কিছু লেখা।
যেমন হাওয়াই মিঠাই মুখ দিতেই মিলিয়ে যায় ঠিক তেমনি। ![]()
৩|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪৩
sumon2015 বলেছেন: বৃষ্টির পর বাতাসে ভেজামাটির সোঁদা গন্ধ,জানালার পর্দাগুলো ঠান্ডা বাতাসে তিরতির করে কাঁপছে।সবকিছু যেন অসাধারন স্নিগ্ধ হয়ে গেছে হঠাৎ।[/si
অসাধারন............ চালিয়ে যান ভাল হবে।
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৫৫
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।উৎসাহ পেয়ে অনেক বেশি ভাল লাগল।
৪|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪৯
টিয়া ময়না বলেছেন: awesome!
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৫৬
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যাবাদ।![]()
৫|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৫৭
""শ্রাবণী"" বলেছেন: ![]()
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:০৩
একুয়া রেজিয়া বলেছেন: ![]()
৬|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৫৮
বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা ....
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:০৪
একুয়া রেজিয়া বলেছেন: থ্যাঙ্কুস। ![]()
৭|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:১২
কাউসার রুশো বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো ![]()
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৩২
একুয়া রেজিয়া বলেছেন: গল্পটা কি খুব মন খারাপের হয়েছে!!(চিন্তিত ইমো)
৮|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:১৪
সাব্বির ইসমাইল বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে।
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৩৩
একুয়া রেজিয়া বলেছেন: হলুদ হলুদ হলুদ ![]()
৯|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:১৯
আন্না০০৭ বলেছেন: চমৎকার
এত সাবলীল ভাষায় লেখেন কি করে???বার বার মুগ্ধ হই
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৩৬
একুয়া রেজিয়া বলেছেন: থ্যাঙ্কু।কঠিন ভাষা পারিনা বলেই হয়ত সাবলীল। ![]()
১০|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:৩৯
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: মুগ্ধ হলাম। ছোট গল্পের সব গুন নিয়ে সার্থক। ![]()
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:৪৬
একুয়া রেজিয়া বলেছেন: আমার সামুর লেখায় ইহা আপনার প্রথম মন্তব্য।
অনেক ধইন্নাপাতা। ![]()
১১|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:৪৯
ছন্দ্বহীন বলেছেন: apnar bornorar bristitake khub miss korsi... Valo laglo ai soto kore bola boro golpo...
SUVECHSA ROILO
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ২:০৭
একুয়া রেজিয়া বলেছেন: শুভেচ্ছার গ্রহন করলাম। ![]()
বর্নমালার কথা জানিনা তবে আমার সিন্দুকে শব্দের ভান্ডার এখন খুব বেশি মজবুত না। ![]()
১২|
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:৫৮
ডুব সাঁতার বলেছেন: আমি একলাই ২/৩ টা প্লাস দিছি
০৩ রা মার্চ, ২০১১ দুপুর ২:০৮
একুয়া রেজিয়া বলেছেন: ২ আর ৩ মিলে হয় ২৩!বাহ বাহ ২৩ টা প্লাস।
অনেক গুলো ধইন্নাপাতা নেন।
![]()
১৩|
০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৪:০৬
শূণ্য উপত্যকা বলেছেন: মন টন খারাপ করে লাভ নাই। তাই এখন আর করিও না। লেখাটা চমৎকার।
০৩ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩১
একুয়া রেজিয়া বলেছেন: থ্যাঙ্কু শূন্য ভাইয়া। ![]()
১৪|
০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৫:২৪
বড় বিলাই বলেছেন: বৃষ্টি.................একই সাথে মন ভালো করে দিতে আর মন খুব খারাপ করে দিতে যার কোন জুড়ি নেই।
০৩ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
একুয়া রেজিয়া বলেছেন: ঠিক বলেছেন।
১৫|
০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৫:২৯
সায়েম মুন বলেছেন: চমৎকার ঝরঝরে লেখা। মুগ্ধতা রইলো।
০৩ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
একুয়া রেজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।![]()
১৬|
০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৩
সকাল রয় বলেছেন:
সুন্দর লেখা
০৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:২১
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া।![]()
১৭|
২৪ শে মার্চ, ২০১১ রাত ১:১৪
সরল মানুষ বলেছেন: চমৎকার .......
তোমার লেখার মাঝে হারিয়ে গিয়েছিলাম। মাঝে কিছু যায়গায় ................
ভাল লাগা
২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৬
একুয়া রেজিয়া বলেছেন: থ্যাঙ্কুউউউউউউউউউউউ।![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১১ সকাল ১১:৩২
ফাহিম আহমদ বলেছেন: বৃষ্টির পর বাতাসে ভেজামাটির সোঁদা গন্ধ,জানালার পর্দাগুলো ঠান্ডা বাতাসে তিরতির করে কাঁপছে।সবকিছু যেন অসাধারন স্নিগ্ধ হয়ে গেছে হঠাৎ।
অসাধারণ ++++++++++++++ পড়ে মুগ্ধহ হয়ে গেলাম অনেক ধন্যবাদ