| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরাফাত মুন্না*
পাঠকপ্রিয়তা কোন সাহিত্য মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট নয়।সত্যিকারের সাহিত্য হয়ে উঠতে হলে তা পুরোপুরি শিল্পগুন বজায় রেখে লিখতে হয়।তবে আমি মনে করি,পাঠকরা ভাল লেখাটাই বেছে নেয়।
আমি এখন আর শীতলক্ষ্যার পাড়ে যাই না,
যাই না রমনার পথ ধরে।
বন্ধুদের শত অনুরোধেও
যাই না
টিএসসির আড্ডায়।
নস্টালজিক সন্ধাগুলো প্রতিনিয়ত আমায় নাড়িয়ে দেয়,
গোবরে পোকার অত্যাচারে
স্মৃতিগুলোও ফিরে আসে।
এ পৃথিবী নষ্টদের রাজত্ব
সব অত্যাচারীরাই রাজা হয়,
সব সত্যবাদীরাই প্রতিনিয়ত ফাসিতে ঝুলে।
সত্যিকার প্রেমিকরা ব্রুনোর মতো আগুনে
ঝলসে যায়,
হয়ত সে আগুন শুধু হৃদয়কে পোড়ায়।
কতটুকু পশু হৃদয়, তুমি প্রেমিকা
একজনার পৃথিবী ধ্বংশ হয়ে যায়
তবু তুমি নির্বাক!
তুমিই তো প্রথম হাত ধরে
ভালবাসাটুকু জানিয়েছিলে,
তুমিই তো প্রথম
মিষ্টি কথায় ভুলালে।
আবার সেই তুমিই কিছু না বলে
চলে গেলে!
হয়ত তোমার খেলা শেষ
হয়ত বা নতুন কাউকে পেয়েছ!
বিশ্বাস কর,আমি তো খেলিনি,
বিজিতের ইচ্ছাও আমার ছিল না।
সত্যিকার ভালবেসেছি বলে
আজ ঝলসে যাই,
স্মৃতিগুলো রেখে গেলে স্লো পয়জনের মতো
একটু একটু করে
ঠেলে দেয় মৃত্যুর দিকে।
জানি,তুমি কখনো ফিরবে না!
তবু বলি, তুমি বিজিত নও,
তুমি অত্যাচারী।
আরো গল্প কবিতা পড়তে
©somewhere in net ltd.